এখানে আয়াতের যে উদ্দেশ্য বুঝা যায় তা হচ্ছে, নারীদেরকে আল্লাহ তায়ালা যে কণ্ঠস্বর দিয়েছেন তা স্বাভাবিকভাবে পুরুষদের জন্যে প্রিয় ও আকর্ষণীয় । এরপর তারা আওয়াযকে মোলায়েম বানিয়ে তাদের কণ্ঠস্বরকে আরও সুমধুর, আরও আকর্ষণীয় বানাতে পারে এবং ইচ্ছা করলে সে এই মাধুর্যকে ঠেকাতেও পারে। এ জন্যে তাদেরকে নির্দেশ দেয়া হচ্ছে, তারা যেন দৃঢ়তাপূর্ণ আওয়াযে কথা বলে এবং বেগানা পুরুষের সাথে জরুরী কথা ছাড়া অপ্রয়োজনীয় কথা বলা থেকে প্রহেয করে, যেন তাদের গলার সুর বা কোনো ভাব-ভংগী, ঠাট্টা-মঙ্কারি, অপ্রয়োজনীয় গল্প-গুজব, রশিকতা বা আনন্দ-কৌতূকপূর্ণ কথা বলাবলি না করা হয়, যা শীঘ্র ও অথবা দেরীতে হলেও মনের মধ্যে দূরাকাংখার জন্ম দিতে পারে। নারীদের শরে থাকার নির্দেশ ও তার কারণ আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালা একমাত্র সৃষ্টিকর্তা, তিনিই তার সৃষ্টির সকল অবস্থা সম্পর্কে সম্যক অবগত ৷ তিনিই সঠিকভাবে তাদের প্রকৃতি সম্পর্কে জানেন, জানেন তাদের অবস্থান সম্পর্কে । তিনিই মোমেনদের পাক পবিত্র মায়েদের সম্পর্কেই এ কথাগুলো বলেছেন, যাতে করে তাদের যামানার লোকদেরকে সম্বোধন করার সময়ে তারা এসব নিয়ম-কানুন মেনে চলে । অথচ পৃথিবীর সকল যামানার মধ্যে সে যামানা ছিলো সব থেকে ভালো এ কথা সবাই জানেন ও বুঝতে পারেন, তা সত্তেও যদি এ সময়ে এতো সাবধানতা অবলম্বন করা লেগে থাকে, তাহলে এখন কতটুকু সাবধান হওয়া দরকার তা সহজেই অনুমেয় । এরশাদ হচ্ছে, ‘তোমরা তোমাদের ঘরে অবস্থান গ্রহণ করো ৷’ এ আয়াতাংশের মধ্যে ‘বিক্রুন’ শব্দটি রয়েছে-এর অর্থ হচ্ছে যা ভারী হয়ে থাকে, স্থির হয়ে থাকে৷ কিন্তু এর দ্বারা অবশ্যই একথা বুঝায় না ঘরে আবদ্ধ হয়ে থাকতে হবে এবং কোনো সময়েই নড়াচড়া করা যাবে না বা বাড়ীর বাইরে আসা যাবে না। আসলে এ কথা দ্বারা যে সুক্ষ গিত পাওয়া যায় তা হচ্ছে, তাদেরকে আল্লাহ তায়ালা গুরুত্ব সহকারে জানাচ্ছেন যে, তাদের জীবনের (সুখ শান্তির) জন্যে ঘরকেই মূল স্থান বলে জানতে হবে, এটাই তাদের অবস্থানক্ষেত্র আর এর বাইরে যাওয়াটা একটা ব্যতিক্রম মাত্র, অর্থাৎ বাইরে তাদের বেড়ানোটা স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম । জরুরী কোনো প্রয়োজনেই তারা বাইরে যাবে । সেখানে তারা প্রয়োজনের চেয়ে বেশীক্ষণ থাকবে না এবং সেখানে থাকার ব্যাপারে নিজের তরফ থেকে কোনো আকর্ষণ বোধ করবে না এবং বাইরে থাকতে নিশ্চিন্ততাও বোধ করবে না । বাইরে যাওয়াটা শুধুমাত্র বিশেষ প্রয়োজন মেটানোর জন্যে । যা সারা হলেই তারা তাদের মূল স্থান (ঘরে) ফিরে আসবে যতোক্ষণ তাদের বিশেষ সেই প্রয়োজন না মেটে, যার জন্যে তাদের উপস্থিতি একান্ত দরকার, ততোক্ষণই তারা শুধু বাইরে থাকবে । আর ঘরই হচ্ছে মেয়েদের আসল পরিবেষ্টনী, যেখানে তার প্রাণ শান্তি পেতে পারে এবং সেই প্রধান দায়িত্ব পালন করতে পারে যার জন্যে আল্লাহ তায়ালা তাকে পয়দা করেছেন। এই পরিবেষ্টনীর বাইরে তার মন অন্য কোনো কোথাও যেন অকারণে যেতে না চায়, সে যেন ঘর-বিমুখ এবং বাইরের কলুষ কালিমায় বিজড়িত না হয়, আর যে বিশেষ দায়িত্ পালন করার তারা নিজেদেরকে যেন নিয়োজিত না করে। যেহেতু ইসলাম তাদেরকে ঘরমুখী থাকতে বলেছে এবং তাদেরই পরিচর্যায় বাচ্চা-কাচ্চাদের লালন পালনের ব্যবস্থা করেছে, এ জন্যে ইসলাম ভরণপোষণের দায়িত্ব পুরুষদের দিয়েছে, বরং আয় রোযগার করে পরিরারের ভরণ পোষণ করা পুরুষদের জন্যে বাধ্যতামূলক করেছে । যাতে করে মায়েদের লালন-পালনের দায়িত্ব পালনের সাথে সাথে আয়-রোযগারের জন্যে কষ্ট করতে না www.pathagar.com
— পৃষ্ঠা ১৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।