বলে, কারণ তাতে (নারী কণ্ঠের এই মধুর আওয়ায) মানুষের যৌন আবেগকে উক্কিয়ে দেয়, তাদের প্রকৃতিগত মোহকে নাড়িয়ে তোলে এবং যাদের অন্তরের মধ্যে (ভাবের আবেগ -দ্বারা অস্থির হয়ে যাওয়ার) ব্যাধি আছে তাদের মধ্যে কামনা বাসনার সৃষ্টি হবে এবং তাদের যৌন আবেগকে উদ্দীপিত করে তুলবে । ফলে, হিতাহিত জ্ঞান বিবর্জিত হয়ে তারা কোনো অন্যায় পদক্ষেপ নিয়ে বসতে পারে! অবশ্যই এটা এক কঠিন সত্য যে, চিরদিন অসুস্থ অন্তর মানুষকে প্রবাহিত করে এবং অদম্য লালসা সৃষ্টি করে। সকল পরিবেশ পরিস্থিতি এ ধরনের শয়তানী ওয়াসওয়াসা সকল মানুষের পেছনে লেগে থাকে এবং এ দিকে তাদেরকে প্ররোচিত করে, এমনকি মহানবীর স্ত্রী মোমেনদের মায়েরাও তাদের কৃদৃষ্টি থেকে বাচতে পারে না। এ জন্যে, মৌলিক যেসব উপায়-উপকরণ মানুষকে প্ররোচিত ও প্রলুক্ধ করে সে সব উপাদানের প্রবেশ পথগুলো বন্ধ না করা পর্যন্ত কলুষ কালিমা ও নানা প্রকার কদর্যতা থেকে মানুষ বাচতে পারে না। আমরা আজ যে সমাজে বাস করছি তার অবস্থা একবার চিন্তা করে দেখা দরকার । আমাদের এ যুগে আল্লাহ তায়ালার ভয়-ভীতির অভাবে এবং মানুষের জীবন দুনিয়াকেন্দ্রিক হয়ে যাওয়ার কারণে এ মনোরোগ মানুষকে অধপতনের অতল তলে ডুবিয়ে দেয়ার অবস্থায় পৌছে গেছে। চারদিকে ছড়িয়ে পড়েছে ফেৎনা-ফাসাদের সয়লাব, মানুষ ইন্দ্রিয় প্রভৃতির দাস হয়ে গেছে এবং লোভ-লালসা মানুষকে পশুর অধম বানিয়ে ফেলেছে, সব কিছুর মধ্যে যৌন আবেগকে হাওয়া দেয়া হচ্ছে এবং নারী-পুরুষের সহজাত বৃত্তি পারস্পরিক আকর্ষণকে নানাভাবে উক্কিয়ে তোলা হচ্ছে। তাদের উত্তপ্ত যৌন অনুভূতিকে জাগিয়ে তোলার ব্যবস্থা হচ্ছে, এমন পরিবেশ পরিস্থিতির মধ্যে আমরা যারা আল্লাহ তায়ালাকে ভয় করে চলতে চাই, তাকে মানতে চাই এবং তার হুকুম মতো জীবন যাপন করতে চাই, তারা এই চরম বিশৃংখল সমাজে কিভাবে নিজেদের স্বাতন্ত্র বজায় রাখবো, কিভাবে এই পরিবেশে চলাফেরা করবো? যেখানে কণ্ঠস্বর উচ্চমার্গে তোলার জন্যে নারীপুরুষ নির্বিশেষে কণ্ঠশিল্পের প্রতিযোগিতা নামে নারীরা তাদের সুরেলা কণ্ঠের মনমাতানো তালে সকল শ্রেণীর পুরুষকে প্রলুন্ধ করতে বদ্ধপরিকর, উন্ত্ত-যৌবনা নারীরা তাদের সকল অংগ প্রত্যংগকে সৌন্দর্যের পসরা সাজিয়ে বেগানা পুরুষের সামনে এগিয়ে দিচ্ছে, প্রতিপক্ষকে আকৃষ্ট করার জন্যে যতো প্রকার যৌন সুড়সুড়ি থাকতে পারে সবকিছুকে ব্যবহার ' করা হচ্ছে এবং 'কু-প্রবৃত্তিকে ভীষণভাবে জাগিয়ে তোলার জন্যে সর্বপ্রকার প্রচেষ্টা চলছে, তাদের উচ্চমার্গের যৌনাবেগপূর্ণ সংগীতের লহরী পুরুষের হৃদয় তরংগে উপর্যুপরি আঘাত হেনে চলেছে- সে পবিত্র পরিবেশ বজায় রাখা সম্ভব- যেখানে ললনারা তাদের শারীরিক সৌন্দর্যকে সর্ব সমক্ষে বিকশিত করে হেলে দুলে চলেছে, আর কোমল কণ্ঠে প্রলু্ধ করছে পুরুষদেরকে ৷ সেখানে সেই সব অন্যায়-অপকর্ম ও দুশ্চরিত্রতা রোধ করা কিভাবে সম্ভব, মহান আল্লাহ রববুল আলামীন এরই মূলোৎপাটন করতে চেয়েছেন, যাতে তার অনুগত বান্দারা আল্লাহর সন্তুষ্টির জন্যে মধুর ও পবিত্র পরিবেশ গড়ে তুলতে পারে? এই জন্যে আল্লাহ তায়ালা নারীকূল শিরোমনি ও মোমেনদের ‘তোমরা এমন কথা বলো, যা বোধগম্য হয় (এবং যা অপরের জন্যে কল্যাণবাহী হয়) এবং কল্যাণকর হয়। এক্ষেত্রে প্ৰণিধানযোগ্য, মোমেনদের মায়েদেরকে নরম মোলায়েম ও আকর্ষণীয় কণ্ঠে কথা বলতে মানা করা হচ্ছে এবং তাদেরকে নির্দেশ দেয়া হচ্ছে এমন ভাষা ও এমন আওয়াযে কথা বলতে যা তাদের সবার জন্যে উপকারী হয়, তা যেন ভাল কথা হয়, মন্দ কথা না হয়। অবশ্য তত সমল আহক কৈ লন তত ল্ল =} www.pathagar.com
— পৃষ্ঠা ১৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।