ছিলেন-এ জন্যে আল্লাহ রব্বুল আলামীনও চান তারা এ অনন্য মর্যাদার কদর করবেন এবং এ মহা সম্মানের হক আদায় করবেন । তাই এরশাদ হচ্ছে, ‘হে নবীর স্ত্রীরা, তোমরা যদি তাকওয়া এখতিয়ার করে থাকো, তাহলে জেনে রাখো, তোমরা অন্য স্ত্রীলোকদের মতো নও ৷' অর্থাৎ আল্লাহ তায়ালাকে ভয় করে চলার জীবন যদি তোমরা গ্রহণ করে থাকো তাহলে তোমাদের জানা দরকার যে, কোনো দিক দিয়েই তোমাদের অবস্থা দুনিয়ার অন্য কোনো মহিলার মতো নয়..... এমন এক অবস্থানে তোমরা উপবিষ্ট রয়েছো, যেখানে তোমাদের মর্যাদার অন্য কেউ অংশীদার হতে পারে না । কিন্তু এ মর্যাদা একমাত্র তাকওয়া পরহেযগারী দ্বারাই অর্জন করা সম্ভব । তাহলে বুঝা যাচ্ছে, শুধু নবীর স্ত্রী হওয়ার কারণেই এ মর্যাদা নয়, বরং এ মর্যাদা লাভ তখনই সম্ভব যখন তোমাদের মধ্যে তাকওয়ার গুণাবলী বিশেষভাবে বর্তমান থাকবে, আর নবীর স্ত্রী হওয়ার সুবাদেই তোমাদের মধ্যে এ সব গুণাবলী চূড়ান্তরূপ নিতে পেরেছে। এই অকাট্য ও চূড়ান্ত সত্যের ওপরেই দ্বীন ইসলামের মযবুত দ্বীন এর ভিত্তি গড়ে উঠেছে। রসূলুল্লাহ (স.) ও এ কথাটিকেও সুনির্দিষ্টভাবে প্রতিষ্ঠিত করেছেন তিনি তার দ্ত্রীদেরকে চূড়ান্তভাবে এ কথা জানিয়ে দিয়েছেন যে তার সাথে সম্পর্কের কারণেই যে আল্লাহ তায়ালা তাদেরকে বিশেষ মর্যাদা দান করেছেন এ ধোকার মধ্যে যেন তারা না থাকে, তার স্ত্রী বলে যে কারও জন্যে তিনি আল্লাহর কাছ থেকে বিশেষ মর্যাদা আদায় করে আনতে পারতেন তাও নয়। এজন্যে তার পরিবারকে ডাক দিয়ে তিনি বলছেন, ‘হে ফাতেমা বিনতে মোহাম্মদ, তুমি নিজেকে আগুন থেকে বাচাও ৷ হে সাফিয়্যা বিনতে আব্দুল মোত্তালেব, হে আব্দুল মোত্তালেবের বংশধর আল্লাহর আযাব থেকে তোমাদেরকে বাচানোর আমার কোনো ক্ষমতা নেই । তোমরা আমার সম্পদ থেকে যা খুশী চেয়ে নাও ৷’ 0) অপর আর একটি রেওয়ায়েতে বলা হয়েছে, ‘হে কোরায়শ জাতি, তোমরা নিজেদেরকে আগুন থেকে বাচাও, হে কাবের গোষ্ঠী, তোমরা নিজেদেরকে আগুন থেকে বাচাও, হে হাশেমের গোত্র, তোমরা নিজেদেরকে দোযখের আগুন থেকে বাচাও। হে আবদুল মোত্তালেবের বংশধরেরা, তোমরা নিজেদেরকে আগুন থেকে বাচাও ৷ শোনো আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর আযাব থেকে তোমাদেরকে বাচানোর আমার কোনো ক্ষমতা নেই । তবে তোমাদের হক রয়েছে আমার দরদ সহানুভূতি লাভ করার, এ জন্যে অবশ্যই আমি সে দয়া মমতার আর্দৃতা দ্বারা সে আগুনকে নেভাবো ।' নারীদের ক্ধপ ও সুরের পসরা যখন ধ্বৎস আনে যে জিনিসটি দ্বারা তারা আগুন থেকে বাচার আশা করবে তা হচ্ছে তাকওয়া । সেই তাকওয়ার গুণটি দ্বারা তারা যে উঁচু মর্যাদার অধিকারী হবে, সে বিষয়টি বর্ণনা করার পর আসছে সেই সব উপায়ের বর্ণনা যেগুলো দ্বারা আল্লাহ সোবহানাহু তায়ালা আহলে বায়তের লোকদের দোষ-ক্রুটি দূরীভূত করে তাদেরকে পুরোপুরিভাবে পবিত্র বানাতে চান । তাই এরশাদ হচ্ছে, সুতরাং তোমাদের কথাকে মোলায়েম (ও শ্রুতিমধূর) বানিয়ো না, কারণ তাতে যার অন্তরের মধ্যে ব্যাধি রয়েছে, সে লোভাতুর হয়ে উঠবে ৷’ ওপরের আয়াতটি দ্বারা আল্লাহ রব্বুল আলামীন (বিশেষভাবে) নবী (স.)-এর স্ত্রীদেরকে নির্দেশ দিচ্ছেন তারা যেন, অজানা লোকদের সাথে এমন মোলায়েম ও মিষ্টি আওয়াযে কথা না (১) মুসলিম শরীফের মধ্যে হাদীসটি আনা হয়েছে। (২) মুসলিম ও তিরমিযীতে বর্ণিত । www.pathagar.com
— পৃষ্ঠা ১৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।