যিলালিল কুরআন — যিলালিল কুরআন 16
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

মযবূৃত সামাজিক বন্ধন কায়েম হয়। এই পরিবারকে এমন এক সূতিকাগার বানানো হয়েছে যার মধ্যে ভবিষ্যতের বংশধর ও ক্রমবদ্ধিষ্ণু জাতি লালিত হয়। এই পরিবার ও পারিবারিক জীবনকে সুন্দর ও সুরুচিপূর্ণ বানানোর জন্যে একে বিভিন্নভাবে হেফাযতের ব্যবস্থা করা হয়েছে, আর মানুষের ধারণা কল্পনা এবং ব্যক্তিগত লাগামদ্বারা ও মুক্ত চিন্তা থেকে পরিবারের সদস্যদেরকে পবিত্র রাখার জন্যে সর্ব প্রযত্তে ব্যবস্থা নেয়া হয়েছে, আসলে ইসলামী শরীয়তের যতগুলো বিধান রয়েছে সেগুলোর মধ্যে একটি বড়ো অংশ দখল করে আছে পরিবারকে কেন্দ্র করে এবং আমরা দেখছি, আল কোরআনের আয়াতসমূহ থেকেই সে সব বিধান আসছে, এসব বিধানের পাশাপাশি মুসলিম সমাজে প্রচলিত বাস্তব অনুশীলন থেকেই এসবের সার্বক্ষণিক ব্যাখ্যা পাওয়া যায়, যা পারিবারিক জীবন সম্পর্কিত সেইসব মৌলিক নিয়ম কানুনকে শক্তিশালী করে, এগুলোর ভিত্তিতেই মূলত গড়ে ওঠে এক সুন্দর সমাজ । ইসলাম এমন এক সমাজ গড়তে চায় যা আত্মা ও মনের দিক থেকে হয় পবিত্র ও পরিচ্ছন্ন, যা নারী ও পুরুষের সম্পর্ককে মধুর ও পবিত্র বানায়, তাকে সকল কলুষতা ও চারিত্রিক খারাবী থেকে, এমনকি এসব নিয়ম-কানুন মানুষকে দৈহিক সম্পৰ্ক স্থাপনের ব্যাপারেও নিয়ন্ত্রণ করে এবং সর্বত্র এর যথাযথ নিরাপত্তা দেয় । আলোচ্য এ সূরাটিতে এই সামাজিক সংগঠন সম্পর্কে যে আইন কানুন বর্ণনা করা হয়েছে তা ইসলামের পূর্ণাঙ্গ বিধানের বিরাট একটি অংশ দখল করে আছে এবং আল কোরআনের এই আয়াতগুলোর মধ্যে দেখা যাচ্ছে, রসূলুল্লাহ (স.) তার শ্ত্রীদেরকে সম্বোধন করে যে কথাগুলো বলছেন তা আমাদেরকে দিক-নির্দেশনা দেয়ার ব্যাপারে চিরদিনের জন্যে আমাদের সামনে এক মাইলফলক হয়ে রয়েছে, গোটা মানবমন্ডলীর জন্যে তা এক উজ্জ্বল দিক-নির্দেশক হয়ে রয়েছে। এ ঘটনা তাদের বৈশিষ্ট্য বর্ণনায় এবং আল্লাহর সাথে তাদের সম্পর্ক স্থাপনের ক্ষেত্রেও দেখা যায় এক বলিষ্ঠ ভূমিকা রেখেছে এমন এক শিক্ষা এখানে আছে যার সম্পর্কে আল্লাহ তায়ালা বলছেন, যেহেতু [তোমরা রসূলুল্লাহ (স.)-এর] আহলে বায়ত। তিনি তোমাদেরকে পুরোপুরিভাবে পবিত্র করতে চান’ আমাদের এখানে লক্ষ্য করতে হবে, কলুষতাকে দূর করার উপায়সমূহ কি কি? এবং কি কি উপায়ে মানুষকে পবিত্র করা যায় যা খোদ আল্লাহ সোবহানাহু তায়ালা বলছেন এবং সেগুলোকে বাস্তবে কাজে লাগিয়ে তিনি মানুষকে পবিত্র করছেন৷ ওরা তো আহলে বায়ত এবং নবী (স.)-এর স্ত্রী, তারা পৃথিবীর জানা সকল নারীদের মধ্যে সর্বাধিক পবিত্র । রসূলুল্লাহ (স.)-এর মর্যাদাপূর্ণ ঘরের হেফাযত থাকা সত্তেও মোমেনদের মা-দেরকে যেসব উপায়-উপাদান দ্বারা নিরাপত্তা দেয়া হয়েছে অন্যান্যদের জন্যে এর থেকে আরও অনেক বেশী নিরাপত্তা বেষ্টনী প্রয়োজন এবং অন্যান্যদেরকে আরও বেশী হেফাযতে রাখা দরকার । নবী (স.)-এর স্ত্রীদেরকে যে উঁচু মর্যাদা আল্লাহ রব্বুল আলামীন-এর পক্ষ থেকে দেয়া হয়েছিলো আলোচ্য অধ্যায়ে সে বিষয়ে তাদের চৈতন্য উদয়ের প্রক্রিয়া শুরু করা হচ্ছে। সে বিষয়ে আল্লাহ তায়ালা বলছেন, ‘অবশ্যই আল্লাহ তায়ালা চাইছেন তোমাদের মধ্য থেকে অপবিত্রতা দূর করতে, (কারণ তোমরা যে) আহলে বায়ত (প্রিয় রসূলের ঘরের লোক) । আরও চাইছেন তোমাদেরকে পুরোপুরিভাবে পবিত্র করতে ৷' আল্লাহ রব্বুল আলামীন কর্তৃক প্রদত্ত মর্যাদা, শ্রেষ্ঠত্‌ ও সকল প্রকার গুণ দ্বারা ভূষিত করার কারণে রসূল (স.)-এর স্ত্রীরা সারা জগতের সকল রমণীকৃলের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারিণী যিল্শাশ ১ভতম ২০ www.pathagar.com

— পৃষ্ঠা ১৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।