উপযোগী করে তাদেরকে যে বিশেষ ট্রেনিং দেয়া হচ্ছে সে কথাটিকেও স্পষ্ট করে বলে দেয়া হচ্ছে। এইভাবে আল্লাহ তায়ালা চেয়েছেন বিশ্বনবী (স.)-এর এই মহান ঘরকে সকল আবিলতা থেকে হেফাযত করতে, মুক্ত করতে সকল প্রকার কলুষতা থেকে । এই উদ্দেশ্যে আল্লাহ তায়ালা এই পবিত্র ঘর সম্পর্কে তার অবতীর্ণ আয়াতগুলো তাদের স্মরণ করাচ্ছেন, স্মরণ করাচ্ছেন এই ঘরে সদা সর্বদা যে জ্ঞান ও বুদ্ধির গবেষণা হচ্ছে সে সম্পর্কে, যাতে করে এ বাড়ী সকল গুণ ও বৈশিষ্ট্য নিয়ে পৃথিবীর সকল নারীকূলের জন্যে আদর্শ হতে পারে এবং সবকিছুর ব্যাপারেই এ মর্যাদাপূর্ণ অনন্য ও একক দৃষ্টান্ত স্থাপন করতে পারে। তাই এরশাদ হচ্ছে, নবী পত্নীরা, তোমরা অন্য নারীদের মতো (সাধারণ কোনো নারী) নও, যদি তোমরা (সত্যিই) আল্লাহ তায়ালাকে ভয় করো, তাহলে (বাইরের পুরুষদের সাথে) কথা বলার সময় কোমলতা অবলম্বন করো না ......... করা হয় তা স্মরণ রেখো, নিসন্দেহে আল্লাহ তায়ালা সৃক্মাতিসূক্ষ্ম (বিষয় সম্পৰ্কে) জানেন এবং তিনি (সবার অবস্থা সম্পর্কেই) সম্যক অবগত । (আয়াত যখন ইসলামের আগমন ঘটলো তখন এই মহান আদর্শের সামনে উপস্থিত আরব সমাজ তৎকালীন অন্যান্য অনারব সমাজের মতো একই প্রকার কুসংস্কার ও ভ্রান্তির বেড়াজালে আবদ্ধ ছিলো। নারীদেরকে ভোগের সামগ্রী মনে করা হতো, তাদেরকে মাত্র কামনা বাসনা মেটানোর বস্তু মনে করা হতো: আর এই কারণে তাদেরকে মানবতার দৃষ্টিকোণ থেকে সঠিক মর্যাদা না দিয়ে হীন দৃষ্টিতে দেখা হতো । এইভাবে সমাজের সর্বত্র যৌন উৎচ্ছখলতা বিরাজিত ছিলো এবং পারিবারিক বন্ধন ছিলো অত্যন্ত শিথিল । এই বৰ্ণনাও ইতিপূর্বে আলোচ্য সূরার মধ্যে এসে গেছে। একথা সেকথা যাই বলা হোক না কেনো যৌন বিষয়ের প্রতি হীন নযর থাকার কারণে এবং সুরুচি বিনষ্ট হওয়ার ফলে তৎকালীন মানুষের এই অধপতন এসেছিলো, উন্ুক্ত উৎসব স্থলে উৎকট শারীরিক সোন্দর্য্য ও যৌন উদ্দীপক দৈহিক প্রদর্শনী করা হতো । এর ফলে পরিচ্ছন্ন আবেগ-উচ্ব্বাস ও প্রেম গ্রীতি এবং সৎপথ চলার উদ্দীপনা প্রায় বিলীন হয়ে গিয়েছিলো ৷ শুধু নারীর দৈহিক সৌন্দর্যের চর্চা রয়ে গিয়েছিলো, যা তৎকালীন বিভিন্ন আরবী কাব্যের মাধ্যমে ফুটে উঠেছে। তাদের মধ্যে পুরোপুরিভাবে পাশববৃত্তি বিরাজ করতো, পশুদের মতোই তাদের লজ্জা শরম বলতে কিছু ছিলো না এবং মানুষ ও পশুর মধ্যে মানবতারূপ পার্থক্যটা তারা প্রায় ভুলেই দিয়েছিলো । তারপর যখন ইসলামের আবির্ভাব হলো, তখন নারী সমাজের মর্যাদা বৃদ্ধির প্রতি মনোযোগ দেয়া হলো এবং নারী পুরুষের সম্পর্কের ক্ষেত্রে মানবতার দিকটিকে বিশেষভাবে তুলে ধরা হলো । ইসলাম এ শিক্ষা দিলো যে, নারী পুরুষের সম্পর্ক শুধু দৈহিক ও যৌন তৃপ্তির বিষয়ই নয়, নয় এটা শুধু রক্ত মাংসের ক্ষুধা মেটানোর ব্যাপার! এটা হচ্ছে একজন ব্যক্তি থেকে উদ্গত দুই মানব সৃষ্টির মিলন । মোহববত ও পারস্পরিক দয়া সহানুভূতির সম্পর্ক এবং উভয়ের এ মিলনের মাধ্যমে শাস্তি ও আনন্দ আসে; মানবজাতির মধ্যে মিল-মোহব্বত পয়দা করার লক্ষ্যেই আল্লাহ তায়ালা তাদেরকে সৃষ্টি করেছেন, পৃথিবীকে গড়ে তুলতে তাদের পয়দা করেছেন এবং এর মধ্যেই তিনি তাদের খলীফা বানিয়েছেন। এইভাবে আল্লাহ তায়ালা পরিবারের মধ্যে বন্ধন কায়েমের মাধ্যমে এ বিশ্বকে আবাদ করেছেন, পারিবারিক জীবন থেকে গড়ে ওঠা এক নিয়মকানুন বানিয়ে দিয়েছেন। এরই ভিত্তিতে www.pathagar.com
— পৃষ্ঠা ১৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।