হে নবী পত্নীরা, তোমাদের মধ্যে যদি কেউ খোলাখুলি কোনো অশ্লীল কাজ করে, তাহলে তার জন্যে দ্বিগুণ শাস্তির ব্যবস্থা .............. তার কাজের পুরস্কার দান করবো, আমি (পরকালের জীবনে সত্যিই) তার জন্যে সম্মানজনক রেযেক প্রস্তুত করে রেখেছি । (আয়াত ৩০-৩১) ওপরের আয়াত দু’টিতে বলা হচ্ছে যে, নবী (স.)-এর স্ত্রী হওয়ার কারণে যেমন সকল মোমেন স্ত্রীলোকদের মধ্যে তাদের মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে তেমনি তাদের দায়িত্বও অনুরূপভাবে বৃদ্ধি পেয়েছে। তারা মোমেনদের মা হওয়ার মর্যাদায় অভিষিক্ত । মোমেনদের মা ও নবী (স.)-এর স্ত্রী-এই দুটি মর্যাদা একত্রিত হয়ে তাদের ঘাড়ে কঠিন দায়িত্বের বোঝা এসে গেছে এবং এ দায়িত্ববোধ তাদেরকে হেফাযত করছে লজ্জাজনক সকল আচার আচরণের-আক্রমণ থেকে । এমতাবস্থায় তাদের মধ্যে কেউ যদি কোনো অন্যায় কাজ বা আচরণ করে বসে তাহলে তাকে অন্য যে কোনো ব্যক্তির তুলনায় দ্বিগুণ শাস্তি পেতে হবে। এটা এই জন্যে যে তাদেরকে যে উঁচু মর্যাদা দান করা হয়েছে তার অমর্যাদা করার কারণেই এ কঠিন সাজা । আল্লাহ তায়ালা জানাচ্ছেন, ‘এটা আল্লাহর জন্যে বড়োই সহজ !' অর্থাৎ তাদের এ কথা ভালোভাবে হৃদয়ংগম করা দরকার যে মহা সম্মানিত রসূল (স.)-এর জীবন সাথী হওয়ার কারণেই যে কোনো ব্যক্তি মানবীয় এ সব দুর্বলতা থেকে দূরে থাকতে পারবে এই গ্যারান্টি তাদের কখনও দেয়া হয়নি, এ মর্যাদার কারণে অন্যায় কাজ করা তাদের কাছে |, কঠিনও করে দেয়া হয়নি, যেমন সাধারণভাবে মানুষ মনে করে, তবে মর্যাদানামক প্রাপ্ত হওয়ার নেয়ামতকে যে কদর করবে তাকে তার পুরস্কার দো-জাহানের সবখানেই দেয়া হবে, কিন্তু এ | নেয়ামতের অমর্যাদা করলে শাস্তিও হবে দ্বিগুণ । এরশাদ হচ্ছে, ‘আর তোমাদের মধ্যে যে আল্লাহ ও তার রসূলের কাছে অনুগত থাকবে এবং ভালো কাজ ক কুনুত’ শব্দটি বলতে বুঝায় আনুগত্য ও বিনয় নম্রতা; এবং এই গুণ দুটির বহিপ্রকাশ ঘটে সকল প্রকার ভালো কাজের মাধ্যমে ৷......... এসব নেক আমলের দ্বারা যদি কেউ আনুগত্য প্রকাশ করে তাহলে তার জন্যে আল্লাহর ওয়াদা হচ্ছে, ‘আমি তাকে দ্বিগুণ পুরস্কার দান করবো ।' একইভাবে তাদের অন্যায় কাজের সাজাও হবে দ্বিগুণ । এরপর আল্লাহ রব্বুল আলামীন তাদের নিশ্চয়তা দিচ্ছেন । ‘আমি তাদের জন্যে সম্মানজনক রেযেক ঠিক করে রেখেছি ৷” এ রেযেক অবশ্যই মজুদ রয়েছে এবং দ্বিগুণ পুরস্কারদানের ওয়াদার সাথে অতিরিক্ত সম্মানজনক রেযেক-- দুনিয়াতেই নগদ পাওনা হিসাবে দান করার নিশ্চয়তা তাদেরকে দেয়া হয়েছে । এটা মানুষের জন্যে আল্লাহর বিশেষ মেহেরবানী এবং সকল বান্দার জন্যে বিরাট এক এহসান। এরপর মোমেনদের মা-দের কাছে, তাদের বৈশিষ্ট্য ও বিশেষ মর্ধাদার কথা সুস্পষ্ট করে তোলা হচ্ছে। তাদেরকে জানানো হচ্ছে যে, এসব নেয়ামত একমাত্র তাদেরকেই খাস করে দেয়া হচ্ছে যা অন্য কোনো মহিলাদেরকে দেয়া হবে না । তারা মানুষের সাথে কিভাবে ব্যবহার করবেন সে বিষয়ে তাদের কর্তব্যও স্থির করে দেয়া হচ্ছে, স্থির করে দেয়া হচ্ছে তাদের জন্যে আল্লাহর হুকুম পালন করার পদ্ধতিসমূহ এবং ঘরে তারা কি কি কর্তব্য পালন করবেন তাও তাদেরকে সুনির্দিষ্টভাবে জানিয়ে দেয়া হচ্ছে। আলোচ্য ঘটনার আলোকে নবী (স.)-এর এই সম্মানিত ঘরের [তত লুল আহবান হত সলিল ও www.pathagar.com
— পৃষ্ঠা ১৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।