যিলালিল কুরআন — যিলালিল কুরআন 16
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

কিন্তু আয়শা (রা.) প্রথমে জিজ্ঞাসিত হওয়ায় নবী (স.)-এর মনোযোগ লাভে অগ্রাধিকার পেয়েছেন এবং বুঝছেন তার স্থান রসূলুল্লাহ (স.)-এর হৃদয়ের কতো কাছে। এ পর্যায়ে এসে আমরা নবুওতের মর্যাদাও অবলোকন করতে পারছি, দেখছি কেমন করে মোহাম্মদ (স.) আল্লাহর বরং তিনি আমাকে সহৃদয়বান শিক্ষক বানিয়েছেন। আমি যা এখতিয়ার ওদের সবাইকে দেয়ার মনস্থ করেছি সে বিষয়ে আমি অবশ্যই ওদের সবাইকে জানাবো; সুতরাং এ বিষয়ে তুমি আমাকে তাদের কার সাথে কী ব্যবহার করবো বা কাকে কী বলবো না বলবো সে বিষয়ে কিছু বলো না ৷' এ কথাগুলোতে দেখা যাচ্ছে, নবী (স.) তাদের সবার জন্যে যে বিষয়টিকে কল্যাণকর বলে বুঝেছেন তা কারও কাছে গোপন করা পছন্দ করেননি এবং তাদেরকে কোনো বড়ো পরীক্ষার মধ্যেও ফেলেননি; বরং সহজ অবস্থা যে চায় তার জন্যে তিনি সহজ অবস্থাকে অবারিত করে দিয়েছেন, যাতে করে সহজ অবস্থা গ্রহণ করে সে উপকৃত হতে পারে এবং পৃথিবীর সাধারণ আকর্ষণীয় দ্রব্য থেকে মনকে মুক্ত করে নিয়ে চিরস্থায়ী যিন্দেগীর সাফল্যের দিকে এগিয়ে যেতে পারে। মানুষের মধ্যে আল্লাহ প্রদত্ত এসব বৈশিষ্ট্য আমাদের বড়ো প্রয়োজন ৷ গোটা জীবন এবং তার নানামুখী দাবী দাওয়াসমূহ আমাদের সামনে রয়েছে এগুলোকে আমরা উপেক্ষা করতে পারিনা বা এসব বিষয়কে অন্তর থেকে একেবারে মুছেও ফেলতে পারি না; এগুলোকে আমরা অবহেলা করতে পারি না অথবা কোনো অবস্থাতেই এগুলোর অবমূল্যায়ন করতেও পারি না। এ জন্যে এ সব বিষয়কে আল্লাহর রসূল (স.) সঠিকভাবে বিশ্লেষণ করেছেন এবং আমাদের ও রসূলুল্লাহ (স.)-এর মধ্যে প্রকৃত যে সম্পর্ক গড়ে ওঠা দরকার তা স্থির করে দিয়েছেন। এসব বিষয়ে তার মর্যাদা ও সাহাবায়ে কেরামের মর্যাদা কি হওয়া দরকার তা সঠিকভাবে নির্ধারণ করে দিয়েছেন, যা আজও আমাদের মধ্যে জীবন্ত রয়েছে। এর মধ্যে পারস্পরিক সম্পর্ক সম্বন্ধের বিষয়টিও রয়েছে, মোহব্বতের আদান-প্রদান, যা কঠোর বাস্তবতার মধ্যে বড়ো প্রয়োজন তাও রয়েছে। বাস্তব জীবনের কঠিন সন্ধিক্ষণে উপনীত হয়ে মানুষ যখন হতাশ হয়ে পড়ে তখন প্রেম-প্রীতির সুশীতল স্পর্শ তার হৃদয়ে জাগিয়ে তোলে আশার স্নিগ্ধ আলো আর ঠিক তখনই সে সঠিক পথে চলার দিশা পেয়ে সংকটমুক্ত বোধ করে। নব্বীপআ্মীদের বৈশিষ্ট ও তাদের সর্শ্বাদা কিছুক্ষণের জন্যে মূল আলোচ্য বিষয় থেকে একটু দূরে সরে গেলেও আসুন আমরা কোরআনুল করীমের মূল আয়াতের দিকে আবার ফিরে যাই, সেখানে দুনিয়া ও আখেরাতের জীবনের সঠিক অবস্থা আমরা দেখতে পাবো এবং আমাদের করণীয় কাজগুলো কিভাবে নিরূপণ করে দেয়া হয়েছে তাও বলা হয়েছে। সকল বিষয় সম্পর্কে আল্লাহর আয়াতসমূহের স্বর্ণালী শিক্ষা জানানো হয়েছে, । এরশাদ হচ্ছে, ‘কারো বুকে আল্লাহ তায়ালা দু দুটি হৃদয় বানাননি ৷' অর্থাৎ নবী (স.) এর বাস্তব জীবনে ও তার পরিবারের মধ্যে যে ব্যবহারের দৃষ্টান্ত স্থাপন করা নবী (স.)-এর স্ত্রীদের জন্যে আল্লাহ রব্বুল আলামীন-এর কাছে যে প্রভুত পুরস্কার রক্ষিত রয়েছে তার বিশদ বর্ণনা । এ বর্ণনায় একদিকে যেমন তাদের বৈশিষ্ট্যের কথা এসেছে, তেমনি এসেছে তাদের মহান দায়িত্বের কথাও । তাদের ব্যক্তিগত উচুমানের কারণে রসূলুল্লাহ (স.)-এর কাছে তীদের যথাযথ মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে। এরশাদ হচ্ছে, www.pathagar.com

— পৃষ্ঠা ১৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।