জন্যে আয়শাকে আদর্শ বানাতে, চাইছেন নবীর পরিবারের জন্যে এই মহিয়ষী মহিলা এক আদর্শ নমুনা স্থাপন করুন, এই জন্যে এখতিয়ার দেয়ার কাজটি তার থেকেই শুরু করা হয়েছে। তার মর্যাদা-বৃদ্ধি এবং আল্লাহ-মুখী হওয়ার প্রচেষ্টায় যেন তিনি তার বাপ-মার সাথে পরামর্শ না করে জলদি কোনো সিদ্ধান্ত না দিয়ে বসেন। অথচ মজার ব্যাপার হচ্ছে, আল্লাহ রব্বুল আলামীন তো ভালো করেই জানতেন আয়শার বাপ-মা তাকে বিচ্ছেদ ঘটানোর পরামর্শ দেবেন না, যেমন আয়শা (রা.)-এর প্রথম কথাতেই জানা গেছে। যেহেতু নবী (স.)-এর হৃদয়ে তার জন্যে কতো মধুর অনুরাগ ছিলো, একথা আল্লাহ তায়ালা ছাড়া তার থেকে বেশী কে আর জানতো! তাই তিনি একথা বুঝে তার মতামত প্রকাশ করতে ভুল করেননি । তিনি হষ্ট-চিত্তে যে কথাটি বলে উঠলেন তা তার গভীর ভৃদয়ানুভূতির সুবাস ছড়িয়ে এমনই এক মধুর কথোপকথোনকালে বেরিয়ে এলো মানুষ নবী (স.)-এর হৃদয় থেকে তীর কনিষ্ঠতম স্ত্রীর জন্যে প্রাণঢালা মোহব্বত ঝরেছিলো। এখানে একটা প্রশ্ব জাগতে পারে, রসূলুল্লাহ (স.)-এর হৃদয়াবেগ এক স্ত্রীর জন্যে উদ্বেলিত হলে অন্য স্ত্রীরা কি কষ্ট পাননি? এর জবাব হচ্ছে, সবাই জানেন যে একমাত্র তিনিই ছিলেন কুমারী বাকি সবই ইতিপূর্বে কিছু না কিছু স্বামী সোহাগ পেয়েছেন, একমাত্র আয়শা (রা.)-ই তা পাননি, এ জন্যে তার পাওনা অগ্রগণ্য । সবাই ছিলেন বয়স্কা এবং দু'একজন বাদে সবাই ছিলেন সন্তানের মা, আয়শা (রা.) ছিলেন নিঃসন্তান এবং নয় বছরের ছোট মানুষটি 'তগ্ার বছর বয়সের একজন মানুষকে, আল্লাহর নবী হওয়ার কারণেই সানন্দে বরণ করে নিচ্ছেন। এ জন্যে একটু বেশী আদর সোহাগ পাওয়া তার ন্যায্য হকও ছিলো, তাছাড়া ত্যাগ-কোরবানী ও মানবীয় সকল বৈশিষ্ট বিবেচনায় খাদীজা (রা.) বাদে তিনি বাকি সবার মধ্যে ছিলেন অনন্য, যার কারণে রসুলুল্লাহ (স.)-এর মনটা মানবীয় প্রকৃতির স্বাভাবিক দাবীতেই তার দিকে একটু বেশী ঝুঁকে ছিলো-এ বিষয়ে আল্লাহ তায়ালা মানুষকে দায়ী করেননি, যেহেতু এটা মানুষের আয়ত্বের বাইরে ৷ তবে, বস্তুগত সকল ব্যাপারে ইনসাফ করার হুকুম রয়েছে এবং এ বিষয়ে রসূলুল্লাহ (স.) ইনসাফ করে দেখিয়েছেন। এ জন্যে রসূলুল্লাহ (স.) যে উন্নৃতর জ্ঞান-বুদ্ধি ও চেতনা নিয়ে দুনিয়ার স্বাদ আহলাদ ও বিলাস ব্যসনকে গৌণ করে দেখেছেন, সেই বুঝটা আয়শা (রা.)-এর মধ্যে বেশী পয়দা হোক এবং ইতিপূর্বেকার সর্বাধিক ত্যাগ-তিতীক্ষার সাথে আরও ত্যাগ যুক্ত হয়ে তীর মর্যাদা আরও বৃদ্ধি পাক এটাই ছিলো কাম্য ৷ নবী (স.)-এর ত্যাগী জীবনের সাথে শরীক হয়ে তিনিও নবী (স.)-এর '| ঘরনী হিসাবে ত্যাগের পরাকাষ্ঠা দেখাতে পারেন এবং পরবর্তী মোমেন নারীকুলের জন্যে আদর্শ স্থাপন করতে পারেন, তার রবও তার জন্যে এটাই চেয়েছেন। আয়শা (রা.)-এর আত্মপ্রকাশ এইভাবেই ঘটেছে মানুষ হিসাবে, নারী জীবনের সব থেকে বড়ো পাওনা স্বামীর প্রাণঢালা ভালবাসা- সকল কিছুর বিনিময়ে তিনি তা অত্যন্ত দ্রুত ও তাৎক্ষণিক ইতিবাচক সিদ্ধান্তদানের মাধ্যমে অর্জন করতে সক্ষম হচ্ছেন। তার প্রখর বুদ্ধিমত্তা তাকে জানাচ্ছে স্বামী কী চান, স্বামীর প্রশ্ব সর্বাগ্রে তার প্রতি নিক্ষিপ্ত হওয়ার আনন্দে আপ্নুত হয়ে তিনি কাংখিত জবাবদানে সাফল্য মন্ডিত হচ্ছেন। তিনি পরম পুলকিত, প্রিয়তম স্বামী, প্রাণপ্রিয় আল্লাহর রসূল (স.)-এর মনোযোগ লাভে, তার মোহব্বত হাসিল করায় এবং পিতামাতার সাথে পরামর্শ করার প্রতি অমনোযোগিতা দেখিয়ে কথা বলা দ্বারা নবী (স.)-এর মনোযোগ আকর্ষণে তিনি আসলেই সফল হচ্ছেন । তারপর আমরা আবারও আঁচ করতে পারছি তার নারীসুলভ চিন্তা-চেতনা ও উপলব্ধিকে, যেহেতু তিনি রসূলুল্লাহ (স.)-এর কাছে আবেদন পেশ করছেন যেন তিনি তার অন্য স্ত্রীদেরকে এ কথা না জানান যে এখতিয়ার দেয়ার পর তিনি নবী (স.)-কেই সব কিছুর বিনিময়ে গ্রহণ করেছেন। অবশ্য এ এখতিয়ার অন্যদেরকেও পরবর্তীতে দেয়া হয়েছে এবং তারাও নবী (স.)-কেই গ্রহণ করেছেন, www.pathagar.com
— পৃষ্ঠা ১৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।