ওপরে বর্ণিত ‘এখতিয়ারদানের’ ঘটনায় আমরা দেখতে পাচ্ছি প্রকৃতিগত কারণেই ধন-সম্পদ ও আসবাব পত্রের জন্যে নবী (স.)-এর সহধর্মিনীদের মধ্যে এক বাসনা, আবার সাথে সাথে আমরা এটাও দেখতে পাচ্ছি নবী (স.) ও তার ঘরের বাসিন্দাদের মধ্যে ত্যাগ-তিতিক্ষা ও উন্নৃত মননশীলতার এক অত্যুজ্জ্বল নমুনা । দেখা যাচ্ছে, তারা যখন আসবাবপত্র ও সুখ সম্পদের দ্রব্যাদির জন্যে নবী (স.)-এর কাছে দরবার করছেন তখন নবী (স.) ঠিকই কষ্ট পাচ্ছেন। কিন্তু আৰু বকর (রা.) ও ওমর (রা.) যখন তাদেরকে প্রহার করতে উদ্যত হচ্ছেন তখন এই কষ্টদায়ক ব্যবহার, প্রাণপ্রিয় নবী (স.) আর সহ্য করতে পারছেন না, তাই তিনি কিছুতেই সে বিষয়ে অনুমতি দিতে পারছেন না । এতে বুঝা যাচ্ছে আয়শা (রা.) ও হাফসা (রা.) সহ তার স্ত্রীদের জন্যে তার মোহব্বত ছিলো কতো গভীর । তাদের ব্যবহারে তিনি নিজে কষ্ট পেলেও তার দ্বারা কেউ কষ্ট পাক এটা ছিলো তার সহ্যের বাইরে । নবী (স.)-এর মধ্যে এ বিবেচনা কাজ করছিলো যে ভালো খাওয়া পরা ও বিলাস দ্রব্যের জন্যে চাহিদা-এটা অবশ্যই মানব প্রকৃতির দাবী, এ চাহিদাকে পরিমার্জিত করা যেতে পারে, কিন্তু এ চাহিদাকে দমিয়ে দেয়া যায় না । এ আকাংখাকে একেবারে নিভিয়েও দেয়া তো যায় না! মানব জাতির সাধারণ এ প্রবণতার কারণেই রসূল পত্নীদের এসব দাবী-দাওয়া অযৌক্তিক বা অথ্বাহ্য করার মতো ছিলো না। | আল্লাহ রব্বুল আলামীন নবী (স.)-এর সাথী হওয়ার যে সম্মান তাদের দিয়েছিলেন তারই দাবী হিসাবে চেয়েছিলেন তারা সাধারণ মহিলাদের মধ্যে বাস করা সত্তেও এক অসাধারণ ভূমিকা গ্রহণ করে পৃথিবীর সকল মানুষের জন্যে এক আদর্শ স্থাপন করুক- আল্লাহ তায়ালা এটা কেন তাদের কাছে চাইবেন না; তারা যে মোমেনকুলের মা! তাই, দুনিয়ার জীবনের স্বাদ-আহলাদ ও আখেরাতের জীবনকে সামনে রেখে আল্লাহ তায়ালা তাদেরকে যে কোনো বিষয় পছন্দ করার এখতিয়ার দিলেন, যেন তারা স্বেচ্ছাপ্রণোদিত হয়ে আল্লাহর রসূলের মোহব্বতে আখেরাতের যিন্দেগীকে গ্রহণ করার মাধ্যমে তাদের ঈমানের জ্বলন্ত প্রমাণ পেশ করতে পারে এবং দুনিয়াবাসীদের সামনে ভোগী ও ত্যাগী জীবনের মধ্যে পার্থক্য করে দেখাতে পারে। এখতিয়ার দেয়ার আর একটি উদ্দেশ্য বুঝা যায়, স্বেচ্ছায় যেন ত্যাগ স্বীকার করার নিদর্শন হাযির করে- অসন্তোষের সাথে নয়, কারো দ্বারা প্রভাবিত হয়েও নয়, অথবা বাইরের কোনো চাপে পড়েও নয়! তাদের এ মহান ভূমিকায় প্রাণপ্রিয় স্বামী ও নবীকূুল শিরোমনি বড়োই চমৎকৃত হলেন, খুশীতে ভরে গেলো তার অন্তর, তার হৃদয়ের মধ্যে স্ত্রীদের মর্যাদা ও মোহব্বত আরও সমুন্নত হলো। আহ! একবার ভেবে দেখুন, স্বামীভক্ত স্ত্রী হওয়ার সুযোগের সাথে সাথে তারা সারওয়ারে দো-আলমের নয়নমণিতে পরিণত হলেন! এ সৌভাগ্য কি সব পাওয়া থেকে বড়ো পাওয়া নয়, নয় কি এটা ইহ-পরকালের পরম ও চরম মর্যাদা! বিশ্ববাসী নারীকূলের জন্যে কি এ ঘটনা এ শিক্ষা বহন করেনি যে, ভালো কিছু পেতে হলে অবশ্যই কিছু ত্যাগ স্বীকার করতে হয় এবং এ যামানার পরে সকল মাতৃকূুল কি এ শিক্ষা লাভ করেনি যে তারা তাদের স্বভাবজাত চাহিদা-নিচয়কে দমন করার মাধ্যমে স্বামীর সন্তোষের সাথে সাথে বেহেশতের সুসংবাদ ও নিশ্চয়তা লাভ করতে পারে! কোরআনের আয়াতে আমরা এখানে যে ছবিটি দেখতে পাচ্ছি, তাতে আমরা যেন দেখছি যে প্রবাহমান প্রেম-সূধার নহরের সামনে আমরা সবাই দাড়িয়ে আছি। প্রেমের প্রতীক মহান নবী (স.)-কে যেন সহাস্যবদনে আমাদের সামনে উপবিষ্ট দেখতে পাচ্ছি! তিনি আয়শাকে ভালবাসেন, এটা সবার কাছেই সুস্পষ্ট, স্বভাবতই তিনি চাইছেন তার মর্যাদা আরও বাড়ক এবং নবী (স.)-এর আদর্শ এবং উপযুক্ত স্ত্রী হওয়ার মর্যাদায় তিনি ভূষিত হন; আল্লাহ রব্বুল আলামীনও চাইছেন তার [৩৩ সূন্মা আল আহযাব ঠেটা ২২ মলমিল ৫ www.pathagar.com
— পৃষ্ঠা ১৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।