যিলালিল কুরআন — যিলালিল কুরআন 16
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

আমরা নবী করীম (স.) ও তীর সাহাবাদের সম্পর্কে যখন কল্পনা করি তখন বেশীর ভাগ লোকই তাদের সম্পর্কে অনুমান করতে গিয়ে এক অবাস্তব চিন্তা করে বসি বা অপূর্ণাংগ এক ধারণার মধ্যে পড়ে যাই-আমরা মনে করে বসি যে, তারা মানবীয় ক্রুটি-বিচ্যুতিসমূহ থেকে একেবারেই পবিত্র হয়ে গিয়েছিলেন, তাদের চিন্তা-চেতনাও মানবীয় সম্পর্কের সাধারণ নিয়ম থেকে তারা অনেক উর্ধ্বে উঠে গিয়েছিলো, আর এসব কথা মনে করেই আমরা তাদেরকে সকল দুর্বলতা থেকে মুক্ত মনে করতে চাই, আর সকল ক্রটি ও দুর্বলতার উর্ধ্বে মনে করতে গিয়ে আমরা দারুণ ভুল করে বসি । আমাদের অধিকাংশের এই ক্রটির কারণে অবাস্তব ও কল্পনা-কুসুম অনেক কিছু আমরা আশা করি। কোনো কোনো মানুষকে আমরা এতো রহস্যপূর্ণ গুণের অধিকারী মনে করি যে তাদের মানব প্রকৃতির আসল দুর্বলতাকে আর বুঝতে পারি না। এর ফলে আমাদের এবং তাদের মধ্যে মানবীয় সম্বন্ধ কেটে যায়। তাদের সম্পর্কে ধারণা-কল্পনা এতোদুূর বৃদ্ধি পায় যে তাদেরকে আর মর্তের মানুষ মনে করা যায় না । বরং তাদেরকে মনে করতে শুরু করি, তারা অতিমানব ও মানুষের ধরা-ছোয়ার বাইরের এক কাল্পনিক জীব। আমাদের মতো মানুষ ছাড়া অন্য আর ky LARP অনেকটা ফেরেশতাদের সম্পর্কে...... আমাদের কল্পনার মতো । তখন হয় তাদেরকে মনে করা হতে থাকে ফেরেশতা বা তাদের মতোই অন্য কোনো সৃষ্টি, যাদের সাথে কোনো অবস্থাতেই মানুষের কোনো সম্পর্ক বা সম্বন্ধ স্থাপিত হতে পারে না। আর তাদের সম্পর্কে মনের মধ্যে এই ধরনের কাল্পনিক চিন্তা আনার পর তারা মূলত আমাদের জীবন সীমানা থেকে অনেক অনেক দূরে সরে চলে যায়। তখন তাদের সম্পর্কে এমন হতাশা.জন্মে যায়, যা আর কখনও দূর হতে চায় না এবং তাদের থেকে আমাদের জীবনের জন্যে কোনো প্রভাব গ্রহণ করাও আর সম্ভব হয় না৷ বরং তাদের থেকে প্রভাব গ্রহণ করা বা তাদের অনুকরণ অনুসরণ মানুষের জন্যে ক্ষতিকর বলে মনে হতে থাকে । এইভাবে তাদের থেকে আমাদের জীবনের জন্যে কোনো আদর্শ খুঁজে পাওয়ার পথ রুদ্ধ হয়ে যায়। যেহেতু আমাদের চিন্তা-চেতনায় তারা ভিন্ন এক সৃষ্টি বলে প্রতীতি জন্যে যায়, ফলে তাদেরকে বড়ো করতে গিয়ে তারা আমাদের মধ্য থেকে হারিয়ে যায়। আসলে সত্যিকারে সম্পর্ক তো তাদের সাথেই গড়ে উঠতে পারে যাদের সাথে প্রকৃতিগত মিল থাকে, মিল থাকে তাদের সাথে চিন্তা-চেতনায়, সম্পর্ক-সন্বন্ধে, কাজে-কর্মে, চেষ্টা-সাধনায় এবং বাস্তব জীবনের প্রতিটি ব্যাপারে । যখন তাদের উন্নতি এসব সীমানা পার হয়ে যায় তখন তারা আর ইহজগতের মানুষ থাকে না, এ জন্যে তারা আর অনুসরণযোগ্যও থাকতে পারেন না। মহা বিজ্ঞানময় আল্লাহ রব্বুল আলামীন এসব যুক্তি বিবেচনায় মানুষের শিক্ষক হিসাবে মানুষকেই বাছাই করেছেন এবং তার বার্তা মানুষের কাছে পৌছে দেয়ার জন্যে মানুষকেই তিনি নিয়োগ দিয়েছেন, তিনি মানুষ ছাড়া ফেরেশতা বা অন্য কোনো সৃষ্টিকে এ দায়িত্ব দেননি । যাতে তাদের মধ্যে আসল সম্পর্কের চেতনা বহাল থাকে এবং সে চেতনার কারণে তারা পরস্পরের কাছে যেতে পারে এবং প্রয়োজনীয় প্রভাব গ্রহণ করে জীবনকে সমৃদ্ধ করার সুযোগ পায়। যেন তারা অনুভব করে, যাদের অনুকরণ করার চিন্তা আসছে তারাও তো মানুষ, তারা যদি এমন ভালো হতে পারে তাহলে আমরা কেন হতে পারবো না । তখন মানবিক কারণে তাদের সাথে অতি স্বাভাবিকভাবে সম্পর্ক-সন্বন্ধ ও আন্তরিক মোহব্বত-এ মোহব্বত গড়ে উঠতে পারে মানুষে মানুষে স্বাভবিক সম্পর্কের কারণে- ছোট মানুষের জন্যে বড়ো মানুষের অনুকরণ করার তখন আকাংখা পয়দা হয়। [তত সুনা আল আহান কণ সান দহ সলিল www.pathagar.com

— পৃষ্ঠা ১৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।