যিলালিল কুরআন — যিলালিল কুরআন 16
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

আশে-পাশে জীবনকে আকণ্ঠ ভোগ করার সকল বস্তু ও দৃশ্য মওজুদ, কিন্তু আল্লাহ পাকের তরফ থেকে তাদেরকে যে কোনো জীবন গ্রহণ করার এখতিয়ার দেয়ার পর শান্ত মনে তারা সব কিছু ছেড়ে একমাত্র আল্লাহ তায়ালা ও তার রসূলকে বড়ো করে দেখা ও আখেরাতের জন্যে সকল ভোগ-বিলাস ত্যাগ করতে প্রস্তুত হয়ে যাওয়া- এটা কোনো সাধারণ ব্যাপার ছিলো না। এটা একমাত্র তাদের পক্ষে সম্ভব ছিলো যাদের অন্তর ঈমানের আলোতে ঝলমল করছিলো এবং যারা দুনিয়ার ওপর আখেরাতকে অগ্রাধিকার দিতে পেরেছিলেন। তাক্সা ছিন্লেন সত্যিকার আদর্শ নাক্সী প্রকৃতপক্ষে, সে ঘটনাটি তাদের চিন্তাধারার মূল্যমানকে অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরেছে এবং দুনিয়া ও আখেরাতের অনুভূতির মধ্যে তুলনা করে সাফল্যের সঠিক পথকে চূড়ান্তভাবে চিহ্নিত করে দিয়েছে। এ ঘটনাটি মুসলমানদেরকে একথা জানিয়ে দিচ্ছে যে, দুনিয়ার নগদ পাওনা ও আখেরাতের বাকি পাওনার মধ্যে কোনটা বেশী লাভজনক এবং কোনটা অধিক স্থায়ী । দুনিয়ামুখিতা ও আখেরাতমুখিতার মধ্যে পার্থক্য কি তা বলে দিচ্ছে এবং এঁকাস্তিক নিষ্ঠার সাথে একান্তভাবে অন্তরের মধ্যে মোমেনদের দিলে আল্লাহর সাথে ও শান্তভাবে অন্তরের মধ্যে মোমেনদের দিলে আল্লাহর মোহব্বত কতো গভীরভাবে বিরাজ করছে তার প্রমাণ পেশ করছে, তাদের জানিয়ে দিচ্ছে যে, এমন মোহব্বত একমাত্র আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালার জন্যেই সম্ভব, অন্য কারও জন্যে নয়, আল্লাহর প্রতি এই মোহব্বতই ঈমানের মাধুর্যকে দুনিয়াবাসীর সামনে সমুজ্জ্বল করে তুলেছে এবং আখেরাতের যথার্থতাকে প্রমাণ করেছে। এ ঘটনাটি কয়েকটি দিক দিয়ে রসুলুল্লাহ (স.)-এর জীবনের মাহাত্মকে ছবির মতো ফুটিয়ে তুলেছে, ফুটিয়ে তুলেছে তাদের জীবনকেও যারা তার সাথে ঈমানের নিশানবরদার হিসাবে কাজ করেছেন এবং তার সান্নিধ্যে থেকে ইসলামের পতাকাকে সমুন্নত করেছেন। এ ঘটনার মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ যে বিষয়টি এবং সব থেকে সুন্দর যে জিনিসটি মনকে প্রবলভাবে দোলা দেয়, তা হচ্ছে প্রিয় নবী (স.)-এর সংগী সেসব মানুষের যিন্দেগী তো দুনিয়ার অন্যান্য মানুষের মতোই মানবীয় জীবন ছিলো । স্বাভাবতই মানবীয় জীবনের সকল চাহিদা ও বৈশিষ্টও তাদের মধ্যে বর্তমান ছিলো, তারা জৈবিক চাহিদা ও মানবীয় দুর্বলতা থেকে মুক্ত ছিলেন না। চেতনা, অনুভূতি ও ঝোৌক প্রবণতার দিক দিয়েও তীরা অন্যান্য মানুষের উর্ধের কোনো জীব ছিলেন না। এতদসত্তেও কিসের টানে, কিসের আকর্ষণে এবং কিসের মোহব্বতে তারা এসব কিছুকে নিয়ন্ত্রিত করতে সমর্থ হয়েছিলেন? সকল প্রকার মানবীয় ক্রটি-বিচ্যুতি-ভুল-ভ্রান্তি, প্রবণতা আবেগ-উচ্্বাস ও দুর্বলতা সবই তাদের মধ্যে থাকা সত্তেও তারা তাদের মানবতাবোধকে সমুনুত করতে পেরেছিলেন যে, সোনার কাঠির ছোয়াতে সেই খীটি সোনা-না- সেই পরশ পাথরই তো ছিলেন নবী মোহাম্মাদুর রসূলুল্লাহ (স.) ৷ তাহলে কি তারা শয়তানের ধরা-ছোয়ার বাইরে চলে গিয়েছিলেন, তারা মানবীয় চেতনা ও অনুভূতিনিচয় থেকে উর্ধ্বে উঠে গিয়েছিলেন? মানবীয় দুর্বলতাগুলো কি তাদের মধ্যে বিলুপ্ত হয়ে গিয়েছিলো? না, সকল ভুল-ত্রুটি ও দুর্বলতা সবই তাদের মধ্যে বর্তমান ছিলো; কিন্তু আল্লাহর প্রতি গভীর বিশ্বাস, আখেরাতের প্রতি অবিচল আস্থা এবং নবী মোহাম্মদ (স.)-এর মহান পরশ মাটির এ কায়াগুলোকে সকল সুষমায় ভরে দিয়েছিলো পাপ-পংকিলতায় ভরা এ পৃথিবীর সকল আবর্জনার মধ্যে থেকেও আল্লাহভীতির মহিমায় তারা ‘মহিমান্বিত হয়েছিলেন বিশ্বনবী (স.)-এর মধূর সাহচর্য তাদেরকে সম্ভাব্য সকল দিক থেকে পূর্ণতা দান করেছিলো । www.pathagar.com

— পৃষ্ঠা ১৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।