যিলালিল কুরআন — যিলালিল কুরআন 16
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

আব্বা-আম্মা কিছুতেই বিচ্ছেদ ঘটানোর পক্ষে মত দেবেন না । তিনি বলছেন, এরপর রসূলুল্লাহ (স.)........ নিশ্চয়ই আল্লাহ তায়ালা বলেছেন, ‘হে নবী, বলো তোমার স্ত্রীদেরকে’.......দুটি আয়াতের শেষ পর্যন্ত পড়ে শোনালেন ।’ আমি তখন তাকে বললাম, কোনো জিনিস সম্পর্কে তাদের মতামত জানার জন্যে আপনি আমাকে বলছেন?’ আমি তো আল্লাহ ও তার রসূলকে এবং আখেরাতের বাসস্থানকেই চাই ।' কোরআনুল করীমের অবতারণা । আর এই মূল্যবোধকে নবী (স.)-এর বাড়ীতেই জীবস্ত ছবির মতো তুলে ধরা হয়েছে, সুস্পষ্টভাবে জীবনের সকল দিক ও বিভাগকে ফুটিয়ে তোলা হয়েছে। এই মোবারক ঘর, গোটা মুসলিম বিশ্বের জন্যে এবং ইসলামের অগ্রগতির পথে চিরদিন এক উজ্জ্বল আলোক স্তম্ভ হিসাবে কাজ করতে থাকবে এবং সেদিন খুব দূরে নয় যখন সমুন্নত আদর্শের অবদান অবশেষে সারা পৃথিবী ও তার অধিকারীদের দ্বারা গৃহীত হবে। মানবমন্ডলীকে সঠিক পথ প্রদর্শনের উদ্দেশ্যে এবং এ পথের যৌক্তিকতা সমুজ্ববল করে তোলার জন্যে অত্যন্ত জোরদার দু'টি নমুনা পেশ করা হয়েছে। একটি একাস্তভাবে দুনিয়ার জীবন ও তার সোন্দর্যকে উপভোগ করার জন্যে অনিয়ন্ত্রিত ও লাগাম ছাড়া এক জীবন, যার মধ্যে অদৃশ্য বিশ্বাসের প্রশ্ব নেই এবং অন্যটি হচ্ছে আল্লাহ-রসূল ও আখেরাতের ওপর অবিচল বিশ্বাসের ভিত্তিতে গড়ে ওঠা চিরন্তন জীবন । অন্য কথায় বলা যায়, একটি হচ্ছে নিছক দুনিয়াকেন্দিক জীবন এবং অন্যটি আল্লাহ তায়ালা রসূল ও আখেরাতমুখী জীবন । এমতাবস্থায় একথা ভালো করে বুঝে নিতে হবে যে, জীবন ও জগৎ সম্পর্কে একই অন্তরে দুটি চিন্তাধারা (সমানভাবে) স্থান পেতে পারে না, যেমন করে পারে না এক পেটের মধ্যে দুটি হৃদপিন্ড বিরাজ করতে । নবী (স.)-এর স্ত্রীদের অবস্থা ছিলো যে, তারা দ্বার্থহীন কণ্ঠে বলে দিয়েছিলেন, আল্লাহর কসম, আজকের এই বৈঠকের পরে আমরা রসূলুল্লাহ (স.)-এর কাছে এমন কিছু চাইবো না যা তার কাছে নেই । এ জন্যে তাদের আসল অবস্থাটি জানিয়ে আল কোরআন নাযিল হলো । বলা হলো, রসুলুল্লাহ (স.)-এর কাছে সুখ-সম্পদের দ্রব্যাদি আছে বা না আছে সেটা আসল প্রশ্ন নয়- আসল প্রশ্ব হচ্ছে, আল্লাহ, রসূল ও আখেরাতকে পূর্ণাংগভাবে গ্রহণ করা, অথবা দুনিয়ার সুখ সৌন্দর্যে মুগ্ধ হয়ে দুনিয়ার জীবনকে আকণ্ঠ ভোগ করার দিকে ঝুঁকে পড়া এবং দুনিয়ার সম্পদ ও বিলাস দ্রব্যাদি লাভ করার জন্যে মেতে ওঠা, আখেরাতের চিরন্তন জীবনকে বিশ্বাস করে তার জন্যে লালায়িত হওয়া, তাতে সুখ সম্পদের সকল উপকরণ ঘরে থাকুক বা ঘরে কোনো আসবাবপত্র না থাকুক তাতে কিছু যায় আসে না । আল্লাহর পক্ষ থেকে এই অকাট্য জ্ঞাতব্য বিষয়টি এসে যাওয়ার পর নবী (স.)-এর স্ত্রীরা খোলা মনে এবং একবাক্যে আল্লাহ তায়ালা, রসূল ও আখেরাতের যিন্দেগীকেই গ্রহণ করে নিলেন। প্রকৃতপক্ষে তারা প্রাণ প্রিয়নবী (স.)-এর পরিবার ভুক্ত ছিলেন, তার সান্নিধ্য লাভে যে জীবন, তা ছিলো পরম পরিতৃপ্ত জীবন, যে জীবনের কোনো তুলনা হতে পারে না । রসূলুল্লাহ (স.)-এর গৃহ তো সারা বিশ্বের মধ্যে সর্বাধিক মর্যাদাপূর্ণ গৃহ । কোনো কোনো বর্ণনায় জানা যায়, যে তার নেককার স্ত্রীদের এই খোলা মনে আল্লাহ, রসূল ও আখেরাতের যিন্দেগী গ্রহণ করার ঘোষণা নবী (স.)-কে বড়োই মুগ্ধ করে ফেললো । সে সময়ে পেয়ারা নবী (স.)-এর মানসিক অবস্থা আচ করার জন্যে আমাদের কিছুক্ষণের জন্যে একটু গভীরভাবে চিন্তা করতে হবে এবং সে অবস্থা ও পরিবেশ মনের আখরে একবার টেনে আনতে হবে, আহ! কী মনোরম সে দৃশ্য, কতো মধুময় নবী (স.)-এর সেই মোহব্বত পরশ । | লনা আল আহযাব ওৰ) লাক তত সলমিল < যিল্পাল্ণ ১৬তম ১৯ www.pathagar.com

— পৃষ্ঠা ১৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।