যিলালিল কুরআন — যিলালিল কুরআন 16
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

সাক্ষাতের অনুমতি চাইলে তাকেও রসূলুল্লাহ (স.) অনুমতি দিলেন না । এর কিছুক্ষণ পর রসূলুল্লাহ (স.) দুজনকে এক সাথে আসার অনুমতি দিলেন। তারা দুজনে প্রবেশ করে দেখেন রসুলুল্লাহ চুপ করে বসে আছেন এবং তার স্ত্রীরা তাকে ঘিরে বসে রয়েছেন। ওমর (রা.) বলছেন, আমি চিন্তা করলাম এমন কিছু আমি বলবো, যেন রসূলুল্লাহ একটু হাসতে বাধ্য হন। তাই ওমর (রা.) বললেন, ‘ইয়া রাসূলাল্লাহ যায়েদের কন্যা (ওমরের স্ত্রী) যদি এর আগে আমার কাছে এটা ওটা দাবী করার সাহস দেখাতো তাহলে অবশ্য অবশ্যই তার গর্দান মেরে দিতাম ।'(১) এ কথায় রসুলুল্লাহ (স.) এতো জোরে হেসে উঠলেন যে তার আক্কেল দাত পর্যন্ত আমাদের নযরে ভেসে উঠলো । তিনি বললেন, ‘এরা আমাকে ঘিরে ধরে নানাপ্রকার সামগ্রীর দাবী তুলেছে ।’ তখন আবু বকর উঠে আয়শাকে মারতে উদ্যত হলেন, ওমর (রা.)ও অনুরূপভাবে তার মেয়ে হাফসাকে মারার জন্যে এগিয়ে গেলেন। এই কথা বলতে বলতে তারা উভয়ে নিজ নিজ কন্যার দিকে এগিয়ে গেলেন, নবী (স.)-এর কাছে এমন কিছু তোমরা দাবী করছো যা তার কাছে নেই । কিন্তু রসূলুল্লাহ (স.) তাদেরকে থামালেন, তখন তার স্ত্রীরা বললেন, ‘আল্লাহর কসম আমরা প্রতিজ্ঞা করছি, এরপর থেকে আমরা রসূলুল্লাহ (স.)-এর কাছে এমন কিছু চাইবো না যা তার কাছে নেই ..... রসূলুল্লাহ (স.) বলেন, এরপরই মহান আল্লাহ তায়ালা আয়াত নাযিল করলেন, যাতে নবী (স.)-এর স্ত্রীদের এই এখতিয়ার দেয়া হলো যে তারা ইচ্ছা করলে কৃদ্ধর সাধনের জীবন নিয়ে রসূলুল্লাহ (স.)-এর সাথে থাকতে পারেন অথবা ভালোভাবে মান-ইযযতের সাথে বিদায় নিয়ে যেতে পারেন । তখন রসুলুল্লাহ পয়লা আয়শা (রা.)-কে বললেন, ‘তোমাকে আমি একটি বিষয় সম্পর্কে জানাচ্ছি, তোমার আব্বা আম্মাকে জিজ্ঞাসা না করে মতামত না জানা পর্যন্ত সে বিষয়ে তাড়াহুড়ো করে হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিয়ো না৷’ আয়শা (রা.) বললেন, সে বিষয়টি কি? রেওয়ায়াতকারী জাবের (রা.) বলেন! এরপর রসূলুল্লাহ (স.) ওপরে বর্ণিত আয়াতটি ‘ইয়া আইয়্যুহান্নাবিয়য কুল লে-আযওয়াজেকা’-শেষ পর্যন্ত তেলাওয়াত করলেন। শোনার পর আয়শা (রা.) বললেন, আব্বা-আম্মাকে জিজ্ঞাসা করার এ কথা কি আপনার নিজের, না এটা আল্লাহ ও তার রসূলের নির্দেশ? আর আমি আপনাকে একটি অনুরোধ করছি, যে এখতিয়ার আমাকে দিলে. এ বিষয়ে আপনাকে আমি যা বলবো, তা দয়া করে আপনার অন্য স্ত্রীদেরকে বলবেন না। অতপর রসূলুল্লাহ (স.) বললেন, ‘অবশ্যই আল্লাহ তায়ালা আমাকে একজন কঠোর মেযাজের মানুষ বানিয়ে পাঠাননি, বরং তিনি আমাকে একজন সহৃদয়বান শিক্ষক বানিয়েছেন। যে এখতিয়ার তাদেরকে আমি দিয়েছি, সে বিষয়ে ওদের যে কেউ আমাকে যা কিছু জিজ্ঞাসা করেছে আমি তার জবাব দিয়েছি ।(২) আর আবু সালমা ইবনে আব্দুর রহমান-এর বরাত দিয়ে বোখারী শরীফে যে, রেওয়ায়েতটি পাওয়া যায় তাতে দেখা যায় । রসূলুল্লাহ (স.)-এর স্ত্রী আয়শা (রা.) তাকে জানিয়েছেন যে, যখন স্ত্রীদেরকে এখতিয়ার দেয়ার কথা বলে আয়াত নাযিল হলো তখন তিনি প্রথমেই আমাকে এখতিয়ার দিলেন, বললেন, আমি তোমাকে একটি কথা জানাচ্ছি, তুমি ব্যস্ত হয়ো না, বরং তোমার আব্বা আম্মাকে জিজ্ঞাসা করে আমাকে জানাবে ৷’ অথচ তিনি তো জানতেনই যে আমার (১) এ কথায় বুঝা যায় যে আরবে এমন কোনো শাসন ব্যবস্থা ছিলো না যার কারণে কেন্দ্রীয়ভাবে কোনো আইন কানুন চালু করা যেতো । কেউ এভাবে কাউকে হত্যা করলে ধরপাকড়ের কেউ ছিলো না, বিশেষ করে নারীদের ব্যাপারে, শুধু ভিন্‌ গোত্রের হলে তারা হয় অনুরূপ হত্যার দাবী করতো, অথবা রক্তের মূল্য নিয়ে থেমে যেত । (২) ইমাম মুসলিম যাকারিয়া ইবনে ইসহাক-এর বরাত দিয়ে হাদীসটি তার কেতাব মুসলিম শরীফে এনেছেন। www.pathagar.com

— পৃষ্ঠা ১৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।