যিলালিল কুরআন — যিলালিল কুরআন 16
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

সুখের জীবনকে পায়ে ঠেলে দূরে সরিয়ে দিয়েছেন। অবশ্য বিশ্বাসগতভাবে বা শরীয়তের নির্দেশ পালন করার উদ্দেশ্যেই যে রসূল (স.) এভাবে আত্মপীড়ন ও পরিবারকে নিয়ন্তণ করছিলেন তা নয়। পবিত্র খাদ্য খাবার বর্জন করতে শরীয়ত বলেনি বা এটা ঈমানের কোনো অংগও নয়, আর বিনা কষ্টে যখন প্রাচুর্য আসছিলো তখন যে তিনি গ্রহণ করেননি তাও নয়; তবে এটাও সত্য যে বিলাসিতার জীবনযাপন করা তার জীবনধারা ছিলো না, তিনি বিলাসী হয়ে যাননি এবং বিলাসিতায় মেতেও থাকেননি আর তীর উম্মত বিলাসিতা বর্জিত জীবনযাপন করুক এবং দুনিয়ার ভালো ভালো বস্তু গ্রহণ করা থেকে নিজেদেরকে বঞ্চিত রাখুক তিনি তাও চাননি ৷ তিনি নিজে যে ত্যাগী জীবনযাপন করেছেন এটাকে তার উম্মতের জন্যে তিনি চাপিয়েও দেননি, তবে কোনো ব্যক্তি তার অনুসরণে দুনিয়ার ভোগ-বিলাসকে বর্জন করতে চাইলে তাকে তিনি মানাও করেননি । আল্লাহ রব্বুল আলামীন ভালো ভালো খাদ্য-খাবার ও সৌন্দর্যের যেসব বস্তুসম্ভার সৃষ্টি করেছেন তার থেকে ভোগ ব্যবহারকে তিনি নিরুৎসাহিত করেননি, কারণ এটা হচ্ছে মানুষের মনের স্বাভাবিক চাহিদা । উম্মুল মোমেনীনদের আশ্ধেরাতসমুখবী জীবন ধারা নবী (স.)-এর স্ত্রীরা তো সাধারণ মানুষই ছিলেন- এ জন্যে তাদের মধ্যে মানুষ হিসাবে মানবীয় চাহিদা থাকা একটি স্বাভাবিক ব্যাপার । নবীর স্ত্রী হওয়ার মর্যাদা লাভ করা সত্তেও মানবীয় এসব চাহিদা একেবারে বিলুপ্ত হয়ে যায়নি । নবুওতের ঝর্ণাধারা থেকে তারা সিঞ্চিত হয়েছেন সত্য, কিন্তু তাই বলে তাদের প্রকৃতিগত চাহিদাগুলো একেবারে খতম হয়ে যায়নি, স্বভাবগত এসব চাহিদা তাদের মধ্যে অবশ্যই জাগরুক ছিলো । এ কারণে যখন আল্লাহ রব্বুল আলামীন তার রসূল (স.) ও মোমেনদেরকে প্রশস্ততা ও সচ্ছলতা দান করলেন তখন নবী (স.)-এর স্ত্রীরা খরচ-পত্র দেয়ার ব্যাপারে তার কাছে দরবার করা শুরু করলেন; কিন্তু নবী (স.) তাদের এই দাবী-দাওয়াকে হষ্টচিত্তে খহণ করতে পারেননি, বরং হতাশা ও অসন্তোষ নিয়ে তাদের এসব দাবী দাওয়াতে সাড়া দিলেন। কারণ আল্লাহর নবী (স.) অত্যন্ত সহজ সরল জীবন যাপন করতে অভ্যস্ত ছিলেন এবং আল্লাহ তায়ালা যখন যে হালে তাকে রেখেছেন সেই অবস্থাতেই তিনি সন্তুষ্ট ছিলেন এ জন্যে তার স্ত্রীরা সম্মিলিতভাবে যখন বিভিন্ন দাবী পেশ করলেন তখন জীবনটা তীর কাছে বড়ই কঠিন মনে হলো । যদিও হালাল-হারাম প্রশ্ে তেমন কোনো সংকট ছিলো না-হালাল-হারাম এর ব্যাপারটা তাদের সবার কাছে স্পষ্ট ছিলো । তারা কোনো হারাম জিনিসের জন্যে দাবী করছিলেন তা নয়, তারা অন্যান্য দুনিয়াবাসীদের মতো একটু ভালো-খাওয়া, ভালো পরা ও অন্যান্যদের মতো একটু সচ্ছল জীবন যাপন করার প্রয়োজনে যা দরকার তাই-ই দাবী করছিলেন মাত্র- যা দাবী করায় প্রকৃতপক্ষে কোনো দোষ ছিলো না। স্ত্রীদের নানাপ্রকার দাবী দাওয়া শুনে নবী (স.) বড়োই হতাশ হয়ে পড়েছিলেন । তিনি তার সাহাবাদেরকে এ ব্যাপারে কিছুই অবহিত করেননি অথচ এ বিষয়টি ছাড়া অন্য সকল বিষয়ে তাদের অবহিত করতেন । এ বিষয়টি তাদেরকে না জানানোটা তার নিজের কাছেই খুব কঠিন লাগছিলো । সাহাবারা রসূলুল্লাহ (স.)-এর মনোবেদনার কথা বুঝার জন্যে এসেছেন। কিন্তু তাদেরকে রসূলুল্লাহ সাক্ষাতের অনুমতি দেননি । ইমাম আহমদ জাবের (রা.)-র বরাত দিয়ে রেওয়ায়াত করছেন, তিনি বলেন, একদিন আবু বকর (রা.) রসুলুল্লাহ (স.)-এর সাক্ষাতের অনুমতি চাইলেন, অন্যান্য আরও অনেকে দরজায় (সাক্ষাতপ্রার্থী হয়ে) বসেছিলেন। রসুলুল্লাহ (স.) সামনে বসেছিলেন, কিন্তু তাকে সাক্ষাতের অনুমতি দিলেন না, এরপর ওমর (রা.) এসে www.pathagar.com

— পৃষ্ঠা ১৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।