যিলালিল কুরআন — যিলালিল কুরআন 16
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

হত্যা করা হোক, তাদের সকল সন্তান সম্ততিকে বন্দী এবং সমুদয় ধন সম্পত্তি বাজেয়াপ্ত করা হোক ।' রসূল (স.) তাকে বললেন, ‘আল্লাহ তায়ালা সাত আকাশের ওপর থেকে যে ফায়সালা করেছেন, তুমি সেই অনুসারেই ফায়সালা করেছো ।' এরপর রসূল (স.) লক্বা লম্বা কয়েকটা পরিখা খনন করার নির্দেশ দিলেন। পরিখা খনন করা হলে তাদের সকলকে পিঠমোড়া দিয়ে বেঁধে আনা হলো এবং সকলকে হত্যা করা হলো । এভাবে যাদেরকে হত্যা করা হলো তাদের সংখ্যা ছিলো সাতশ থেকে আটশর মধ্যে । সকল অপ্রাপ্তবয়স্ক পুরুষ ও সকল মহিলাকে বন্দী করা হলো এবং সমুদয় সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো। নিহতদের মধ্যে বনু নযীরের গোত্রপতি হুযাই বিন আখতারও ছিলো । সে প্রতিশ্কুতি মোতাবেক তাদের সাথে দুর্গে অবস্থান করছিলো । সেই দিন থেকে মদীনায় ইহুদী শক্তির পতন ঘটে ও মোনাফেকদের আন্দোলন দুর্বল হয়। মোনাফেকরা মাথা নত করে এবং ইতিপূর্বে তারা যেসব বাড়াবাড়ি করছিলো, তা খর্ব হয়। এর ফল দাড়ায় যে, এরপর আর মোশরেকরা মুসলমানদের ওপর আগ্রাসন চালানোর স্পর্ধা দেখায়নি; বরং এর পর মুসলমানরাই তাদের ওপর আক্রমণ চালাতে লাগলো এবং সেই ধারাবাহিকতায় মক্কা ও তায়েফ বিজিত হয়। বলা যেতে পারে যে, ইহুদী মোনাফেক মোশরেক-এই ত্রিশক্তির তৎপরতার মধ্যে একটা অবিচ্ছেদ্য সম্পর্ক ছিলো। মদীনা থেকে ইহুদীদের উচ্ছেদ এই সম্পর্ক ছিন্ন করে। এই উচ্ছেদের পূর্বে ও পরে ইসলামী রাষ্ট্রের গঠন ও স্থিতিশীলতায় সুস্পষ্ট পার্থক্য পরিদৃষ্ট হ্য়। ইহুদী শক্তির মূলোৎপাটনের এই ঘটনাই অভিব্যক্ত হয়েছে ২৬ ও ২৭ নং আয়াতে । ‘ছায়াছী’ অর্থ দুর্গ । আর ‘যে ভূমি তোমরা এখনও পা দিয়েও মাড়াওনি’ এর অর্থ বনু কোরায়যার মহল্লার বাইরে তাদের যেসব জায়গা-জমী ছিলো এবং যা অন্যান্য সম্পত্তির ন্যায় মুসলমানদের দখলে এসেছিলো, অথবা বিনা যুদ্ধে বনু কোরায়যা কর্তৃক সমর্পিত ভূমি । ‘পা দিয়ে মাড়ানো’ দ্বারা যুদ্ধ বুঝানো হয়েছে। কেননা যুদ্ধের সময় ভূমি পদদলিত হয়ে থাকে । ‘আর আল্লাহ সর্ব বিষয়ে শক্তিমান ৷’ এ হচ্ছে বাস্তবসম্মত পর্যালোচনা ৷ এই পর্যালোচনার মধ্য দিয়ে সবকিছুকে আল্লাহর কর্তৃত্ে ন্যস্ত করার ঘোষণা দেয়া হয়। ইতিপূর্বে সমগ্র যুদ্ধকে এমনভাবে তুলে ধরা হয়েছে যে, তার যাবতীয় বিষয় পুরোপুরিভাবে আল্লাহর নিয়ন্ত্রণাধীন ৷ তার সমস্ত তৎপরতাকে সরাসরি আল্লাহর তৎপরতা বলে উল্লেখ করা হয়েছে। এভাবে আল্লাহ তায়ালা বাস্তব ঘটনাবলী এবং ঘটনার পরে নাযিল হওয়া কোরআন দ্বারা মুসলমানদের মনে আল্লাহর সার্বভৌমত্ব ও তীর সর্বময় কর্তৃত্বের ধারণা বদ্ধমূল করতে চান এবং এর ওপরই ইসলামী চিন্তার ভিত্তি স্থাপন করেন। এভাবে সেই বিরাট ও গুরুতর ঘটনার পর্যালোচনা ও বিবরণ শেষ হচ্ছে। যে নীতিমালা, মূল্যবোধ, শিক্ষা ও মূলনীতি মুসলমানদের মনে বদ্ধমূল করা ও তাদের বাস্তব জীবনে প্রতিষ্ঠার লক্ষ্যে কোরআন এসেছে, এই পর্যালোচনায় সে সবই অন্তর্ভুক্ত হয়েছে। এভাবে যুদ্ধ-বিগ্রহসহ যাবতীয় ঘটনাবলী প্রশিক্ষণের মাধ্যমে পরিণত হয় এবং কোরআন জীবন, জীবনের ঘটনাবলী, তার উদ্দেশ্য ও লক্ষ্য এবং তার চিন্তাধারার দিক দর্শনে পরিণত হয় । এভাবেই দুঃখ-কষ্টে পরিপূর্ণ পরীক্ষামূলক ঘটনাসমূহ দ্বারা ও কোরআন দ্বারা মূল্যবোধ ও মূলনীতির স্থায়িত্ব ও স্থীতি এবং হৃদয়ের প্রশাপ্তি অর্জিত হয়ে থাকে । www.pathagar.com

— পৃষ্ঠা ১৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।