যিলালিল কুরআন — যিলালিল কুরআন 16
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

আলীকে করলেন সেনাপতি । অতপর যথাস্থানে গিয়ে বনু কোরায়যাকে ২৫ দিন অবরুদ্ধ করে রাখলেন । অবশেষে অবরোধ দীর্ঘায়িত হয়ে যাওয়ায় তারা আওস নেতা সাদ ইবনে মুয়াযের মধ্যস্থতায় নিচে নেমে এলো । কেননা তারা জাহেলী যুগে পরস্পরের মিত্র ছিলো। তারা মনে করেছিলো যে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যেমন বনু কোরায়যার প্রতি সহানুভূতি দেখিয়ে রসূল (স.)-এর কাছ থেকে তাদের প্রতি ক্ষমা আদায় করেছিলো, সাদ ইবনে মোয়াযও তেমনি করবেন । কিন্তু তারা জানতো না যে, খন্দকের অবরোধকালে সাদের বাহুতে একটা বর্শা এসে বিদ্ধ হওয়ায় এমন একটা প্রধান রগে ক্ষতের সৃষ্টি হয়েছিলো, যা কাটা গেলে রক্তপাত বন্ধ হয় না। রসূল (স.) তাকে তপ্ত লোহার সেকা দিয়ে চিকিৎসা করলেন এবং তাকে মসজিদে নববীর একটা কক্ষে রাখলেন যাতে কাছ থেকে তার সেবা সুশ্রষা করা যায়। এই সময় সা'দ দোয়া করলেন, হে আল্লাহ তায়ালা তুমি যদি কোরায়শদের সাথে আমাদের যুদ্ধের কিছু বাকী রেখে থাকো, তবে তার জন্যে আমাদেরকে বাচিয়ে রাখো আর যদি তাদের ও আমাদের মধ্যে যুদ্ধ বিরতি ঘটিয়ে থাকো, তবে যুদ্ধকে পুনরুজ্জীবিত করো । আর বনু কোরায়যার ব্যাপারে আমার চোখ না জুড়িয়ে আমাকে মৃত্যু দিও না ।' (অর্থাৎ বনু কোরায়যার সমুচিত শাস্তি দেখে চোখ না জুড়ানো পর্যন্ত) আল্লাহ তায়ালা হযরত সা’দের দোয়া কবুল করলেন এবং বনু কোরায়যার ভাগ্য এমনভাবে নির্ধারণ করলেন যে, তারা স্বেচ্ছায় সা’দের সালিশী কামনা করে তারই ফায়সালা অনুসারে দুর্গ থেকে নেমে এলো । এরপর রসূল (স.) সাদকে মদীনা থেকে ডেকে আনলেন, যাতে বনু কোরায়যা সম্পর্কে তার সিদ্ধান্ত ঘোষণা করেন । একটা গাধার পিঠে চড়ে যখন সাদ এলেন, তখন আওসের লোকেরা তাকে অনুরোধ করলো যে, ‘হে সা'দ! বনু কোরায়যা আপনার মিত্র । তাদের প্রতি অনুকম্পা প্রদর্শন করুন ।’ এই অনুরোধ করার পর তারা সাদকে তাদের প্রতি দয়ায় বিগলিত করার জন্যে নানাভাবে চেষ্টা চালালো। কিন্তু সা'দ তাদের কথার কোনো জবাব না দিয়ে নীরবতা অবলম্বন করলেন কিন্তু তারা যখন অতিরিক্ত অনুনয় বিনয় করতে লাগলো, তখন তিনি বললেন, ‘সা'দের কাছে সেই সময়টা উপস্থিত হয়েছে, যখন সে আল্লাহর হুকুম পালনে কারো তিরস্কারের পরোয়া করবে না৷’ তখন আওসের লোকেরা বুঝে ফেললো যে, সা'দ বনু কোরায়যাকে রক্ষা করবেন না । তিনি যখন রসূল (স.)-এর তাবুর কাছে গেলেন, তখন রসূল (স.) বললেন, তোমরা তোমাদের নেতার সম্মানে উঠে দাড়াও ৷ মুসলমানরা উঠে দাড়িয়ে তাকে সম্মান প্রদর্শন করলো ও ছিলো এই যে, তার কর্তৃত্বাধীন এলাকায় তিনি যেন পর্যাপ্ত সন্মান ও আনুগত্য লাভ করেন এবং বনু তিনি যখন বসলেন, তখন রসূল (স.) তাকে বললেন, এরা (বনু কোরায়যা) তোমাকে বিচারক মেনে নীচে এসেছে । এখন তাদের ব্যাপারে তুমি যেমন হচ্ছা রায় দাও ৷’ হযরত সা'দ জিজ্ঞেস করলেন, আমার রায় কি তাদের ওপর কার্যকর হবে? রসূল (স.) বললেন, হ্যা, তিনি বললেন, আর এখানে (তাবুর যে পাশে রসূল (স.) ছিলেন, সেই দিকে ইংগিতপূর্বক। এ সময় পরম সম্মান ও ভক্তির সাথে তিনি রসূল (স.)-এর দিক থেকে মুখ সরিয়ে নিচ্ছিলেন) যারা আছে, তাদের ওপরও? রসূল (স.) বললেন, হ্যা । হযরত সা'দ (রা.) বললেন, তাহলে আমি ফায়সালা ঘোষণা করছি যে, বনু কোরায়যার মধ্যে যুদ্ধ করার যোগ্য যতো পুরুষ রয়েছে তাদের সকলকে www.pathagar.com

— পৃষ্ঠা ১৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।