পরিস্থিতিতে রসূল (স.) -এর কাছে প্রদত্ত প্রতিশ্রুতি বনু কোরায়যাকর্তৃক ভংগ করাটা মুসলমানদের জন্যে মদীনার বাইরে থেকে আরবের সকল গোত্রের হামলা পরিচালনার চেয়েও ভয়ংকর বিপজ্জনক ব্যাপার ছিলো। বনু কোরায়যার এই প্রতিশ্রুতি ভংগ মুসলমানদের জন্যে যে ভীতি ও আতংকের কারণ হয়েছিলো, সেটা কতো মারাত্মক ছিলো, তা বুঝবার জন্যে নিম্নের বৰ্ণনাটা যথেষ্ট । রসূল (স.) যখন বনু কোরায়যার প্রতিশ্রুতি ভংগের খবর শুনলেন, তখন তিনি আওস নেতা হযরত সাদ ইবনে মোয়াযকে এবং খাযরাজ নেতা সাদ ইবনে ওবাদাকে আব্দুল্লাহ ইবনে রওয়াহা ও খাওয়াত ইবনে যাবায়েরকে পাঠালেন । তাদেরকে তিনি বললেন, তোমরা যাও, ওদের সম্পর্কে যা শুনেছি, তা সত্য কি না আমাদেরকে জানাও ৷ যদি সত্য হয়, তাহলে একটা সংকেত দিয়ে আমাকে জানিও এবং সাধারণ জনগণের কাছে প্রকাশ করো না । আর যদি তারা প্রতিশ্রুতি পালন করে, তাহলে সেটা জনগণের কাছে, প্রকাশ করে দিও । তারা বেরিয়ে গেলেন এবং বনু কোরায়যার কাছে পৌছলেন। তারা দেখলেন, তাদের সম্পর্কে তারা যেসব জঘন্য খবরাদি শুনেছিলেন, তার সবই সত্য । তাদেরকে যখন রসূল (স.) সম্পর্কে জিজ্ঞেস করা হলো, তখন ‘তারা বললো, রসূলুল্লাহ আবার কে? আমাদের ও মোহাম্মদের মধ্যে কোনো চুক্তি বা অংগীকার নেই । অতপর সেই প্রতিনিধি দল রসূল (স.)-এর কাছে ফিরে এলো এবং ইশারা-ইংগিতে সবকিছু তাকে জানালো রসূল (স.) তৎক্ষণাত বললেন, আল্লাহু আকবার, হে মুসলমানরা, সুসংবাদ নাও! (দুঃসংবাদটা যাতে মুসলমানদের বিচলিত করতে না পারে)। ইবনে ইসহাক বলেন, এই পর্যায়েই সংকট চরম আকার ধারণ করলো । আতংক তীব্রতর হলো এবং শক্ররা মুসলমানদের ওপর ও নিচ থেকে আসতে লাগলো । মুসলমানরা হরেক রকমের ধারণা করতে লাগলো এবং কিছু মোনাফেক মোনাফেকীর বিস্তার ঘটাতে লাগলো । আযহাব যুদ্ধের সময় এভাবেই উত্তেজনা ছড়িয়ে পড়েছিলো অবশেষে যখন আল্লাহ তায়ালা তীর নবীকে সাহায্য করলেন, তার শক্রুদেরকে ব্যর্থ মনোরথ করে ফিরিয়ে দিলেন এবং তার ঈমানদার বান্দাদের পক্ষে যুদ্ধ করার জন্যে নিজেই যথেষ্ট হয়ে গেলেন, তখন রসূল (স.) বিজয়ীর বেশে মদীনায় ফিরে গেলেন, মোজাহেদরা অন্তর রেখে দিলেন এবং রসূল (স.) যুদ্ধে বিগ্রহের অবসাদ ঝেড়ে ফেলে উম্মুল মোমেনীন হযরত উন্মে সালমার গৃহে গোসল করতে লাগলেন। এ সময়ে তার সামনে হযরত জিবরীল হাযির হলেন। জিবরীল বললেন, ‘ইয়ারসূলাল্লাহ, আপনি কি অন্ত্ৰ রেখে দিয়েছেন? রসূল (স.) বললেন, হ্যা । জিবরীল বললেন, কিন্তু ফেরেশতারা এখনও অস্ত্র রাখেনি ৷ আল্লাহ তায়ালা আপনাকে বনু কোরায়যা অভিযানে যাওয়ার নির্দেশ দিয়েছেন ।' বনু কোরায়যার আবাসস্থল মদীনা থেকে কয়েক মাইল দূরে অবস্থিত ছিলো। সেখানে যোহরের নামাযের পর যাওয়ার আদেশ দেয়া হয়েছিলো । রসূল (স.) বললেন, ‘তোমাদের কেউ যেন বনু কোরায়যার মহল্লায় না গিয়ে আসরের নামায না পড়ে । লোকেরা রওনা হয়ে গেলো । পথিমধ্যে নামাযের সময় হয়ে গেলো । কেউ কেউ পথিমধ্যেই নামায আদায় করলেন । তারা বললো যে, রসূল (স.) বনু কোরায়যায় পৌছেই যে আসরের নামায পড়তে বলেছেন, তার উদ্দেশ্য ছিলো তাড়াতাড়ি সেখানে পৌছা । অন্যেরা বললো, আমরা বনু কোরায়যা না গিয়ে নামায পড়বো না। রসূল (স.) এই দুই দলের কাউকেই তিরঞ্কার করেননি । তাদের পেছনে পেছনে রসূল (স.) গেলেন। ইবনে উম্মে মাকতুমকে (যার উপলক্ষে ‘আবাছা ওয়া তাওয়াল্লা’ সূরাটা নাযিল হয়েছিলো) মদীনার তত্ত্বাবধায়ক নিযুক্ত করে গেলেন। আর হযরত [তত সনম আল আহক _ টে লন ত সলিল < www.pathagar.com
— পৃষ্ঠা ১৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।