করুন । রসূল (স.) তার দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই রসূল (স.) এর বর্মের ভেতরে হাত ঢুকিয়ে দিলো রসূল (স.) তাকে বললেন, আমাকে ছাড়ো । এই সময় রসূল (স.) এতো রেগে গিয়ে ছিলেন যে, তার চেহারায় রাগের ছাপ দেখা গিয়েছিলে| । তিনি আবারো বললেন, ‘তুমি এ কী করছো! আমাকে ছেড়ে দাও!’ সে বললো, ‘না, আল্লাহর কসম, আমি আপনাকে ততোহক্ষণ ছাড়বো না, যতক্ষণ না আমার মিত্রদের প্রতি অনুগ্রহ না করেন। ওরা চারশ সাধারণ পোশাকধারী এবং তিনশ বর্মধারী। ওরা আমাকে সারা দুনিয়ার মানুষ থেকে রক্ষা করেছে। ওদেরকে আপনি এক সকালেই খতম করে দেবেন। আল্লাহর কসম, আমি বিপদের আশংকা করছি । রসূল (স.) বললেন, ‘ঠিক আছে । ওদের ব্যাপারে অনুরোধ রাখলাম ৷” আব্দুল্লাহ ইবনে উবাই নিজ গোত্রে মান্যগণ্য ব্যক্তি ছিলো । তাই বনু কাইনুকার ব্যাপারে তার সুপারিশ রসূল (স.) এই শর্তে গ্রহণ করলেন যে, ওদেরকে মদীনা থেকে তাড়িয়ে দেয়া হবে এবং তারা অস্ত্র ছাড়া তাদের অন্যসব অস্থাবর সম্পত্তি নিয়ে যেতে পারবে । এভাবে মদীনা একটা শক্তিশালী ইহুদী গোত্রের হাত থেকে মুক্ত হলো। এরপর বনু নযীরের প্রসংগ ৷ ওহুদ যুদ্ধের পর রসূল (স.) পূর্বে সম্পাদিত চুক্তি অনুযায়ী দুটো দিয়ত (রক্তপণ) পরিশোধ করার ব্যাপারে তাদের সহযোগিতা চাইতে এই গোত্রটার কাছে গিয়েছিলেন তিনি গেলে বনু নযীর গোত্রের লোকেরা বললো, ঠিক আছে, আমরা আপনাকে সাহায্য করবো ৷' কিন্তু আড়ালে গিয়ে তারা পরস্পরকে বললো, এই ব্যক্তিকে তোমরা এমন অবস্থায় আর কখনো পাবে না। এই সময় রসূল (স.) তাদের বাড়ীর একটা প্রাচীরের পাশে বসেছিলেন । ওরা বললো, তোমরা একজন এই বাড়ীর ছাদের ওপর গিয়ে বড় একটা পাথর ওর ওপর ফেলে দাও এবং ওর হাত থেকে আমাদেরকে মুক্ত করো। এরপর তারা এই জঘন্য চক্রান্ত বাস্তবায়নের চেষ্টা শুরু করলো । আল্লাহ তায়ালা রসূল (স.)-কে ওহীর মাধ্যমে পুরো ষড়যন্ত্রের কথা জানিয়ে দিলেন তিনি তৎক্ষণাৎ উঠে দাড়ালেন এবং মদীনায় ফিরে গেলেন । তিনি মুসলমানদেরকে বনু নধযীরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে প্রস্তুত হতে নির্দেশ দিলেন ৷ বনু নযীরের লোকেরা দুর্গের ভেতরে আশ্রয় নিল। মোনাফেক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই তাদের কাছে বার্তা পাঠালো যে, তোমরা পালিও না, নিজ নিজ স্থানে আত্মরক্ষার জন্যে প্রস্তুত হয়ে থাকো । আমরা তোমাদেরকে আত্মসমর্পণ করতে দেবো না। তোমাদের ওপর যুদ্ধ চাপানো হলে তোমাদের সাথে যুদ্ধ করবো এবং তোমাদেরকে বহিষ্কার করা হলে আমরাও তোমাদের সাথে বেরিয়ে যাবো। কিন্তু মোনাফেকরা তাদের প্রতিশ্রুতি রক্ষা করেনি । আল্লাহ্ তায়ালা বনু নযীরের লোকদের মনে ভয় সৃষ্টি করে দেন, ফলে তারা বিনা যুদ্ধেই আত্মসমর্পণ করে। তারা রসূল (স.)- এর কাছে আবেদন জানায় যে, তিনি যেন তাদেরকে হত্যা না করেন, বরং তাদের প্রত্যেককে অস্ত্র বাদে যা কিছু অস্থাবর সম্পত্তি একটা উটের পিঠে নিয়ে যাওয়া সম্ভব তা নিয়ে যেতে দেন । রসূল (স.) অনুমতি দিলেন। বনু নযীরের লোকেরা মদীনা থেকে বেরিয়ে গেলো। কেউ গেলো খয়বর, কেউ গেলো সিরিয়ায় । যারা খয়বরে গিয়েছিলো, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো সালাম ইবনে আবিল হাকীম, কেনানা ইবনে আর রবী ইবনে আবিল হাকীক ও হুয়াই ইবনে আখতারী । এরা কোরায়শ ও গাতফানের মোশরেকদেরকে মদীনায় জড়ো করে আহযাব যুদ্ধ সংগঠিত করতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন। এবার বনু কোরায়যা অভিযানের বিষয়ে আসা যাক । আহযাব যুদ্ধের প্রসংগে ইতিপূর্বে বলা! হয়েছে যে, তারা মোশরেকদের মিত্র হয়ে মুসলমানদের বিরুদ্ধে আগ্রাসন চালিয়েছিলো। এ ব্যাপারে হুয়াই বিন আখতারের নেতৃত্বে বনু নযীরের নেতারা তাদেরকে উঙ্কে দিয়েছিলো। এ [তত ললল আহক টে লন ত সলিল =} যিল্লান্লপ ১ভততম ১৮ www.pathagar.com
— পৃষ্ঠা ১৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।