বিভেদ সৃষ্টির অপচেষ্টা চালালো । কখনো মুসলমানদের ভেতরকার গোপন তথ্য জানার জন্যে গোয়েন্দাগিরির কৌশল অবলম্বন করে তাদের শত্রু মোশরেকদের সাহায্য করতে লাগলো । কখনো মুসলিম নামধারী মোনাফেকদেরকে বিশ্বস্ত বন্ধু হিসেবে গ্রহণ করে তাদের মাধ্যমে মুসলমানদের সমাজে বিভেদ সৃষ্টি করতে লাগলো সবার শেষে তারা তাদের সমস্ত মুখোস খুলে ফেলে নগনুভাবে মুসলমানদের বিরুদ্ধে তাদের শত্রুদেরকে সংঘবদ্ধ করতে লাগলো, যেমনটি করেছে খন্দক যুদ্ধে ৷ প্রধান ইহুদী গোত্রগুলো ছিলো বনু কাইনুকা, বনু নযীর ও বনু কোরায়যা। রসুল (স.) ও মুসলমানদের বিরুদ্ধে তাদের প্রত্যেকেরই স্বতন্ত্র আক্রোশ ছিলো। এদের মধ্যে বনু কাইনুকাই ছিলো সবচেয়ে শৌ্য বীর্যধারী ইহুদী গোত্র । বদর যুদ্ধে মুসলমানদের বিজয় লাভের কারণে তারা তাদের প্রতি ঈর্ষাত্বিত হয়ে পড়ে । তাদের ও রসূল (স.)-এর মাঝে যে চুক্তি ছিলো, সেটা তারা লংঘন করতে লাগলো। পাছে তিনি ও তার দল এতো শক্তিশালী হয়ে যায় যে, পরে আর তাদেরকে প্রতিরোধ করা যাবে না-এই আশংকায় তারা তখন থেকেই তাদের শক্তি খর্ব করার চেষ্টা করতে লাগলো । কেননা কোরায়েশদের সাথে প্রথম সংঘর্ষেই তাদের বিজয় লাভ করায় এই ধারণাই বদ্ধমূল হতে শুরু করেছিলো যে, ভবিষ্যতে হয়তো মুসলমানদের পথ আর আগলে রাখা যাবেনা। সীরাতে ইবনে হিশামে বলা হয়েছে, শত্রসূল (স.) বনু কাইনুকার বাজারে এক জনসভায় তাদেরকে সমবেত করে বললেন, ‘হে ইহুদী সম্প্রদায়, কোরায়শদের ওপর যে ধরনের বিপর্যয় নেমে এসেছে, তেমন কিছু সংঘটিত হবার আগে তোমরা আল্লাহর ব্যাপারে সাবধান হও এবং ইসলাম গ্রহণ করো। তোমরা তো জেনেছোই যে, আমি নবী হিসেবে প্রেরিত হয়েছি । তোমাদের কেতাবেও এটা রয়েছে এবং আল্লাহ তায়ালা এ ব্যাপারে তোমাদেরকে আদেশও দিয়েছেন।’ তারা বললো, ওহে মোহাম্মদ! তুমি কি আমাদেরকে তোমার গোত্র কোরায়শ ভেবেছো? যুদ্ধবিদ্যা সম্পর্কে পারদর্শী নয় এমন একটা গোত্রের ওপর জয়ী হয়ে তুমি অহংকারী হয়ে যেও না । আল্লাহর কসম, আমরা যদি তোমার সাথে যুদ্ধে লিপ্ত হই, তাহলে তুমি জানতে পারবে আমরা মানুষ রটে !' জনৈকা মুসলিম মহিলা দুধ নিয়ে বনু কাইনুকার বাজারে বিক্রি করতে এসে জনৈক স্বর্ণকারের দোকানের পাশে বসলো । ইহুদী যুবকরা তার মুখ খোলার জন্যে নানাভাবে চেষ্টা করতে লাগলো, কিন্তু সে রাধী হলো না । তখন স্বর্ণকার চুপিসারে গিয়ে মহিলার কাপড়ের এক প্রান্ত তার পিঠের সাথে বেঁধে রেখে দিলো । ফলে মহিলা যখন উঠে দাড়ালো, তখন তার লজ্জাস্থান বেরিয়ে পড়লো । তা দেখে সবাই হেসে উঠলো ৷ মহিলা চিৎকার করে উঠলো । তার চিৎকার শুনে জনৈক মুসলমান স্বর্ণকারের ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে হত্যা করলো । স্বর্ণকার ছিলো ইহুদী । তৎক্ষণাত ইহুদীরা মুসলমান হামলাকারীকে হত্যা করলো । এবার তার আত্মীয় স্বজন মুসলমানদেরকে সমবেত করলো । আর সংগে সংগে বনু কাইনুকার সাথে মুসলমানদের যুদ্ধ বেধে গেলো । এরপর রসূল (স.) বনু কাইনুকা গোত্রকে অবরোধ করলেন। তারা তার ফায়সালার সামনে নতি স্বীকার করলো । আল্লাহ তায়ালা বনু কাইনুকাকে শাস্তি দেয়ার জন্যে যখন পরিবেশ রসূল (স.)-এর অনুকূল করে দিলেন, তখন মোনাফেকদের নেতা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বললো, ওরা আমার মুক্ত গোলাম । ওদের প্রতি অনুগ্রহ করুন । ওরা খাযরাজ গোত্রের মিত্র ছিলো। রসূল (স.) একটু থামলেন । সে আবারও বললো ইয়া রসুলাল্লাহ, আমার মিত্রদের প্রতি অনুগহ [৩৩ সুনা আল আহার টে লনা সলিল ক www.pathagar.com
— পৃষ্ঠা ১৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।