যিলালিল কুরআন — যিলালিল কুরআন 16
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

এই কাহিনী বর্ণনার জন্যে মুসলানদের সাথে ইহুদীদের সম্পর্কের ইতিবৃত্ত তুলে ধরা প্রয়োজন । মদীনায় ইসলাম ও মুসলমানদের আগমনের পর ইহুদীরা মুসলমানদের সাথে অল্প কিছুদিন ছাড়া শান্তিপূর্ণ সহাবস্থান করেনি । অথচ রসূল (স.) মদীনায় আসার অব্যবহিত পরই তাদের সাথে একটা শান্তি চুক্তি সম্পাদন করেন। সেই চুক্তি অনুসারে উভয় পক্ষের পরম্পরকে সাহায্য করা ও আক্রান্ত হলে রক্ষা করার দায়িত্‌ অর্পিত হয়। তাদের ওপর এই শর্তও আরোপ করা হয় যে, কখনো এই চুক্তি লংঘন করা যাবে না, কারো ওপর বাড়াবাড়ি করা যাবে না, গোয়েন্দাগিরি করা চলবে না, শত্রুকে সাহায্য করা চলবে না এবং কাউকে কোনোরকমের কষ্ট দেয়া চলবে না। কিন্তু ইহুদীরা শীঘ্রই বুঝতে পারলো যে, প্রথম আসমানী কেতাবধারী হিসেবে তারা মদীনায় এতোকাল যে এতিহ্যগত মৰ্যাদা ভোগ করে এসেছে, তা ইসলামের কারণে হুমকির সম্মুখীন । অনুরূপভাবে রসূল (স.)-এর নেতৃত্বে নতুন সামাজিক অবকাঠামো পুর্নগঠনের যে কাজ করা হয়, তাতেও তাদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ে । কেননা ইতিপূর্বে তারা মদীনায় নিজেদের আধিপত্য ও প্রাধান্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে আওস ও খাযরাজ গোত্রদ্বয়ের বিরোধকে কাজে লাগাতো ৷ কিন্তু ইসলাম এসে রসূল (স.)-এর নেতৃত্বে আওস ও খাযষরাজ গোত্রদ্বয়কে এক্যবদ্ধ করে ফেললো । ফলে দুই গোত্রের বিরোধের সুযোগে তাদের ঘোলা পানিতে মাছ শিকারের অবকাশ আর রইল না। সব শেষে মদীনার ইহুদীদের ওপর যে ঘটনা মড়ার ওপর খাড়ার ঘা হয়ে নেমে এসে তাদের মেরুদন্ড ভেংগে দিলো। তা ছিলো তাদের সবচেয়ে বড়ো পন্ডিত ও আলেম আবদুল্লাহ ইবনে সালামের ইসলাম গ্রহণ । এই ইহুদী আলেম যখন সর্বান্তকরণে উপলব্ধি করলেন যে, ইসলামই একমাত্র সত্য সঠিক ধর্ম, তখন তিনি শুধু নিজেই ইসলাম গ্রহণ করলেন না, বরং তার পরিবার-পরিজনকেও ইসলাম গ্রহণের আদেশ দিলেন এবং তারা ইসলাম গ্রহণ করলো । কিন্তু তিনি আগে ভাগে ইসলামের ঘোষণা দিলে ইহুদীরা তার সম্পর্কে নানারকমের মনগড়া অভিযোগ তুলবে, এই আশংকায় ঘোষণা দিলেন না । বরং রসূল (স.)-কে অনুরোধ করলেন, তার ইসলাম গ্রহণের কথা জানানোর আগে তিনি যেনো তাদের কাছে জিজ্ঞেস করেন আব্দুল্লাহ ইবনে সালাম কেমন লোক । রসূল (স.) তাই করলেন ইহুদীরা জবাব দিলো যে, তিনি তো আমাদের নেতার ছেলে নেতা, আমাদের বড়ো আলেম ও পন্ডিত । তখন আব্দুল্লাহ ইবনে সালাম তাদের সামনে বেরিয়ে এলেন এবং তাদেরকে অনুরোধ করলেন তার মতো ইসলাম গ্রহণ করতে । আর যায় কোথায়! তারা তার সাথে ঝগড়া শুরু করে দিলো, তাকে নানারকমের অশালীন ও অশ্রাব্য কটুবাক্য শোনাতে লাগলো তারা ইহুদী গোত্রগুলোকে তার উপদেশ গ্রহণ করা থেকে সাবধান করে দিলো। তথাপি ইহুদীরা বুঝতে পারলো যে, তাদের ধর্মীয় ও রাজনৈতিক অস্তিত্ব এবার যথার্থই বিপন্ন । তাই তারা রসূল (স.)-এর বিরুদ্ধে মারাত্মক চক্রান্ত শুরু করে দিলো । এই দিন থেকেই শুরু হয়েছে ইহুদীদের সাথে ইসলামের প্রাণান্তকর লড়াই এবং সে লড়াই আজো আব্যাহত রয়েছে। প্রথমে শুরু হলো আজকালকার ভাষায় যাকে বলা হয় স্নায়ুযুদ্ধ বা ঠান্ডা লড়াই । রসূল (স.) ও ইসলামের বিরুদ্ধে শুরু হলো ঘোরতর অপপ্রচার । এই যুদ্ধে ইহুদীরা তাদের অতীতের সুপরিচিত যাবতীয় অপকৌশলগুলো প্রয়োগ করেছে । উদাহরণ স্বরূপ তারা মোহাম্মদ (স.)-এর নবুওয়ত সম্পর্কে সন্দেহ ও ইসলামী মতাদর্শের সত্যতা সম্পর্কে সংশয় প্রকাশ করতে লাগলো। কখনো আদার মুসলমানদের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ভুল বুঝাবুঝি ও বিভেদ সৃষ্টির কৌশল অবলম্বন করতে লাগলো। কখনো আওস ও খাযরাজের মাঝে এবং কখনো আনসার ও মোহাজেরদের মাঝে www.pathagar.com

— পৃষ্ঠা ১৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।