যদি আর কোনো যুদ্ধ আমার জীবদ্দশায় সংঘটিত করেন, তাহলে আমি কী করবো, সেটা আল্লাহ তায়ালা দেখতেই পাবেন। (অর্থাৎ পরিপূর্ণভাবে অংশ নেবো) ছাবেত বলেন, তিনি এ ছাড়া অন্য কিছু (নিদিষ্টভাবে) বলতে সাহস করেননি । পরে তিনি রসূল (স.)-এর সাথে ওহুদ যুদ্ধে অংশগ্রহণ করলেন । যুদ্ধ চলাকালে তিনি সাদ ইবনে মোয়ায (রা.)-কে দেখে আনাস (রা.) বললেন, ‘ওহে আমরের বাবা, কোথায় যাচ্ছ? আমি কিন্তু ওহদের অপর পাশ থেকে বেহেশতের সুঘ্বাণ পাচ্ছি ।' এই বলেই লড়াই করতে করতে শহীদ হয়ে গেলেন তার দেহে ৮০ টারও বেশী তরবারী, বর্শা ও তীরের আঘাত ছিলো । হযরত আনাসের বোন অর্থাৎ আমরের ফুফু রুহিয়ী বিনতে নাযার বলেছেন, ‘আমি আমার ভাইকে শুধু তার আংগুল দেখে চিনেছি।’ হযরত ছাবেত বলেন, এই ঘটনা উপলক্ষেই উক্ত ২৩ নং আয়াত নাযিল হয়। অনেকে মনে করতেন যে, এ আয়াত রসূল (স.) এবং তার সাহাবীদের সম্পর্কে নাযিল হয়েছে। হাদীসটা মুসলিম, তিরমিযী এবং নাসায়ীও বৰ্ণনা করেছেন। ) এই উজ্জ্বল বৈশিষ্ট্যসম্পন্ন মোমেনদের সম্পর্কে এখানে উল্লেখ করার উদ্দেশ্য হলো, মোনাফেকী, ভন্ডামী, দুর্বল ঈমান ও অংগীকার ভংগ করার মোকাবেলায় এগুলোর বিপরীত ঈমানের পূর্ণাংগ চিত্র তুলে ধরা যাতে কোরআনের শিক্ষা ও ময়দানী শিক্ষার মাধ্যমে মুসলমানদের প্রশিক্ষণের কাজটা সমাধা করা যায় । পরবর্তী আয়াতে এসব পরীক্ষার নিগৃঢ় উদ্দেশ্য এবং অংগীকার পালন করা ও ভংগ করার পুরঙ্কার ও শাস্তি কী তা বর্ণনা করা আর এসব কিছুর বেলায় আল্লাহর ইচ্ছার ওপর সবকিছুকে সোপর্দ করার কথা বলে মন্তব্য করা হয়েছে। (আয়াত ২৪) সব ঘটনার মাঝখানেই এ ধরনের মস্তব্য করা হয়ে থাকে, যাতে ব্যাপারটাকে আল্লাহর ইচ্ছার কাছে ন্যস্ত করা যায় এবং ঘটনাবলীতে আল্লাহর মহৎ উদ্দেশ্য বর্ণনা করা যায়। কেননা কোনো ঘটনাই নিরর্থক নয় বা কাকতালীয় নয়। যা কিছুই ঘটে, আল্লাহর সুচিন্তিত পরিকল্পনা ও মহৎ উদ্দেশ্য অনুসারেই ঘটে । তিনি যে ঘটনাকে যে খাতে প্রবাহিত করতে চান, তা সেই খাতেই প্রবাহিত হয়। এবং তাতেই আল্লাহর দয়া ও ক্ষমা লাভ করা যায়। তার দয়া ও ক্ষমাই সবচেয়ে বড় ও সবচেয়ে নিকটবর্তী । ‘আল্লাহ তায়ালা ক্ষমাশীল ও দয়াশীল ৷’ অলীনাফ় ইহুদীদের যঢ়যন্র ও তাদেক্স পতন অতপর এই বিরাট ও ভয়াবহ ঘটনার বিবরণের সমাপ্তি টানা হচ্ছে এর সেই শেষ ফল বর্ণনার মাধ্যমে, যা মহান প্রতিপালক সম্পর্কে মোমেনদের সুধারণার সত্যতা প্রতিপন্ন করে, মোনাফেক ও গুজব রটনাকারীদের বিপথগামিতা ও তাদের ধ্যান-ধারণার ভ্রান্তি তুলে ধরে এবং ঈমানী মূল্যবোধগুলোকে প্রতিষ্ঠিত করে, ‘আর আল্লাহ কাফেরদেরকে ফেরত পাঠালেন এমনভাবে যে, তারা কোনোই সুফল অর্জন করতে পারেনি । (আয়াত-২৫) যুদ্ধ শুরু হয়েছে, অগ্রসর হয়েছে এবং শেষ হয়েছে। এই সবক’টা পর্যায়েই তার নিয়ন্ত্রণ আল্লাহর হাতে থেকেছে । তিনি যেভাবে চেয়েছেন, তাকে চালিয়েছেন। কোরআন নিজস্ব ভাষায় ও বর্ণনাভংগীতে এ বিষয়টা ব্যক্ত করেছে এবং যুদ্ধের প্রতিটা ঘটনা ও ফলাফলকে সরাসরি আল্লাহর অবদান বলে ঘোষণা করেছে, যাতে এই সত্য প্রমাণিত হয়, হৃদয়ে বদ্ধমূল হয় এবং বিশুদ্ধ ইসলামী ধ্যান ধারণা স্পষ্টভাবে ফুটে ওঠে । খন্দক যুদ্ধের ফলে শুধু কোরায়শ ও বনু গাতফানের মোশরেকরাই বিপর্যয়ের কবলে পড়েনি, বরং মোশরেকদের মিত্র ইহুদী গোত্র বনু কোরায়যাও ঘোরতর বিপর্যয়ের শিকার হয়। ২৬ ও ২৭ নং আয়াতে এই বিপর্যয়ের বিবরণ দেয়া হয়েছে । www.pathagar.com
— পৃষ্ঠা ১৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।