বিবিত হতেন এবং ক্ষমতা বহির্ভূত সংকটে পড়ে ভয়ে কীপতেন । কিন্তু এসব সত্তেও তারা আল্লাহর সাথে সেই অটুট বন্ধনে আবদ্ধ থাকতেন, যা তাদেরকে আল্লাহর সাথে সংযুক্ত রাখতো, তাদেরকে পতন থেকে রক্ষা করতো, তাদের মধ্যে নতুন আশার সঞ্চার করতো এবং কখনো হতাশায় ভেংগে পড়তে দিত না । এভাবে তারা মানবেতিহাসে এমন বিরল জাতের মানুষে পরিণত হয়েছিলেন, যা ছিলো অতুলনীয় ও নযীরবিহীন ৷ | এ জিনিসটা আমাদের বুঝতে হবে এ জন্যে যে, আমরা মানবেতিহাসের এই নধীরবিহীন ও শ্েষ্ঠমানের মানুষগুলোকে যেন চিনতে ও বুঝতে পারি । আমাদেরকে বুঝতে হবে যে, তারা মানুষ ছাড়া আর কিছু ছিলেন না এবং মানবীয় স্বভাব প্রকৃতি তথা জন্মগত দোষগুণের উর্ল্দেও ছিলেন না৷ তাদের শ্রেষ্ঠত্বের কারণ এই যে, তারা মানুষ হয়েও মানুষের পক্ষে যে সর্বোচ্চ স্তরে উন্নীত হওয়া সম্ভব, সেই সর্বোচ্চস্তরে উন্নীত হয়েছিলেন। মানবীয় দোষগুণের অধিকারী হয়েও তারা আল্লাহর সাথে সম্পর্ক বজায় রাখার মাধ্যমেই সেই সর্বোচ্চ স্তরে উন্নীত হয়েছিলেন আমরা যখন দেখি যে, আমাদের চরিত্রে কোনো দুর্বলতা ও দোষ ঢুকে গেছে কিংবা যখন দেখি যে, আমরা কোনো পার্থিব ভয়ভীতি দ্বারা আক্রান্ত হয়েছি, তখন আমাদের নিজেদের সম্পর্কে হতাশ হয়ে যাওয়া উচিত নয় এবং এমন ভাবা উচিত নয় যে, আমরা ধ্বংস হয়ে গিয়েছি । কিং সমস্ত মহৎ কাজের যোগ্যতা আমরা হারিয়ে ফেলেছি। তবে আমাদের জন্মগত স্বভাব এবং আমাদের চেয়ে উৎকৃষ্টতর মানুষদের ভেতরেও ছিলো বিধায়, ওগুলো ভালো ও মহৎ-এরূপ মনে করা অন্যায় । মহান আল্লাহর সাথে আমাদের সম্পর্ক রক্ষা করতে হবে এবং সেই সম্পর্কের সাথে সামঞ্জস্যশীল গুণবৈশিষ্ট গড়ে তুলতে হবে যাতে আমরা দুর্বলতা ও কাপুরুষতা থেকে রক্ষা পাই । আত্মবিশ্বাস এবং বিবেকের তুষ্টি ও তৃ্তি পুনর্বহাল করা আমাদের কর্তব্য । যতো আতংকজনক দুর্যোগই আসুক, বিশ্বাস রাখতে হবে যে, ওটা আমাদের বিজয়ের সুসংবাদ মাত্র । আর এই বিশ্বাসের ভিত্তিতে ধৈর্য, স্থিরতা, সাহসিকতা ও মনোবল গড়ে তুলতে হবে, দুশ্চিন্তা, উদ্বেগ ও খুঁত খুঁতে মানসিকতা ঝেড়ে ফেলতে হবে এবং দ্বিধাহীন ও নির্ভাঁকচিত্তে পথ চলা অব্যাহত রাখতে হবে। এই ভারসাম্যপূর্ণ গুণাবলী ও মানসিকতা থেকেই সৃষ্টি হয়েছিলো ইসলামের প্রথম যুগের সেই শ্ৰেষ্ঠ মানবগোষ্ঠী- যাদের অতীতের উজ্জ্বল ভূমিকা, আল্লাহর কঠিন অগ্নি পরীক্ষায় উত্তরণ, সর্বাত্মক জেহাদ এবং আল্লাহর সাথে করা অংগীকার রক্ষায় আপোষহীন ভূমিকার কথা কোরআনে উল্লেখ করা হয়েছে। এই ভূমিকা পালন করতে করতে কেউবা আল্লাহর দরবারে পৌছে গেছে, কেউবা পৌঁছার প্রতীক্ষায় রয়েছে । আল্লাহ তায়ালা বলেন, ‘ঈমানদারদের মধ্যে কিছু ব্যক্তি এমন রয়েছে, যারা আল্লাহর সাথে করা অংগীকার পূরণ করেছে। তাদের মধ্যে কেউবা শহীদ হয়েছে, কেউবা শহীদ হবার অপেক্ষায় রয়েছে। (আয়াত ২৩) এর ঠিক বিপরীত হলো তারা, যারা ইতিপূর্বে আল্লাহর সাথে অংগীকার করেছে যে, কখনো কাপুরুষের মতো জেহাদ থেকে পালাবে না, কিন্তু সেই অংগীকার রক্ষা না করে তারা তারা পালিয়েছে ইমাম আহমাদ (র.) হযরত ছাবেতের একটা বর্ণনা উদ্ধৃত করেছেন। এই বর্ণনায় হযরত ছাবেত বলেন, ‘আমার চাচা আনাছ ইবনুন নাযার (রা.) রসূল (স.)-এর সাথে বদর যুদ্ধে অংশগ্রহণ করেননি । এটা সহ্য করা তার পক্ষে কঠিন হয়ে পড়লো । তিনি বললেন, রসূল (স.)-এর অংশ নেয়া প্রথম যুদ্ধটায় আমি অনুপস্থিত থেকে গেলাম! পরবর্তঁতে আল্লাহ তায়ালা | ৩৩ সুন্না আন্ন আহযাব ৫১৩৩১ __ পারা ২১ অনখিল্ল ৫ oeoncsoee+ www.pathagar.com
— পৃষ্ঠা ১৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।