‘সেখানে ঈমানদারদেরকে পরীক্ষা করা হয়েছিলো এবং প্রবলভাবে কাপিয়ে দেয়া হয়েছিলো ৷’ তারা তো মানুষই ছিলেন। আর মানুষের শক্তি সীমাবদ্ধ । আল্লাহ তায়ালা তাদেরকে মানবীয় শক্তির অতিরিক্ত কোনো দায়িত্ব অর্পণ করেন না । আল্লাহ তায়ালা সর্বশেষে সাহায্য করবেনই এই বিশ্বাস থাকা সত্তেও এবং রসূল (স.)-এর ইয়ামান, সিরিয়া, পাশ্চাত্য ও প্রাচ্য বিজয়ের সুসংবাদ পাওয়া সত্তেও উপস্থিত ভয়াবহ বিপদ তাদেরকে দিশাহারা, অস্থির ও উদ্বিগু করে তুলছিলো। এই পরিস্থিতি সম্পর্কে সবচেয়ে নিখুঁত বর্ণনা আমরা হযরত হোযায়ফা থেকে পাই ৷ রসূল (স.) তার সাহাবীদের অবস্থা তখন অনুভব করছিলেন এবং ভেতর থেকেই তাদের অবস্থা পর্যবেক্ষণ করছিলেন । তাই বললেন, এমন কে আছে যে, কাফেরদের অবস্থার খোজ খবর নিয়ে ফিরে আসতে পারবে? অর্থাৎ রসূল (স.) বিশেষ গুরুত্ব সহকারে শর্ত আরোপ করছিলেন যে, যে ব্যক্তি যাবে, তাকে অবশ্যই ফিরে আসতে হবে, তারপর বললেন, এই ব্যক্তি যাতে বেহেশতে আমার সাথী হয়, সে জন্যে আমি আল্লাহর কাছে আবেদন জানাবো ৷’ ফিরে আসার এই শর্ত এবং বেহেশতে রসূল (স.)-এর সাথী হবার এই দোয়া সত্তেও কোনো সাহাবী তার আহ্বানে সাড়া দিলেন না। কেবল নাম ধরে হোযায়ফা (রা.)-কে ডাকার পরই তিনি যেতে উদ্বৃদ্ধ হলেন। তিনি বলেন, তিনি যখন আমাকে ডাকলেন, তখন আমার উঠে দাড়ানো ছাড়া উপায়স্তর ছিলো না। সর্বোচ্চ পর্যায়ের আতংকের শিকার হওয়া ছাড়া এমন ব্যাপার যে ঘটতেই পারে না, তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু এই ভীতিজনিত কাপুনি, চোখ উল্টে যাওয়া ও শ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম সত্তেও আল্লাহর সাথে তাদের সম্পর্ক ছিন্ন হয়নি এবং আল্লাহর চিরাচরিত রীতিনীতি সম্পর্কে তাদের উপলব্ধি ভ্ৰষ্ট হয়নি । তাদের এ বিশ্বাস অটুট ছিলো যে, আল্লাহর পরীক্ষার স্তর যখন সফলতার সাথে উতরে যাওয়া যাবে, তখন তার সুফল তথা বিজয় অবশ্যই আসবে । এ জন্যে মুসলমানরা তাদের এই প্রাণান্তকর কষ্টের পর আল্লাহর সাহায্যের প্রতীক্ষায় ছিলেন এবং বিজয় নিশ্চিত বুঝতে পেরেছিলেন। কেননা তারা ইতিপূর্বে সূরা বাকারার এই আয়াতের বক্তব্যকে বাস্তবায়িত করেছিলেন, ‘তোমরা কি ভেবেছ, বেহেশতে চলে যাবে, অথচ এখনো তোমাদের ওপর তোমাদের পূর্ববর্তীদের ন্যায় বিপদ মুসিবত আসেনি । তাদের ওপর এতো বিপদ-মুসিবত ও দুঃখ-কষ্ট এসেছে যে, তারা কেঁপে উঠেছে। এমনকি রসূল ও তীর সাথীরা বলে উঠেছে, আল্লাহর সাহায্য কখন আসবে? জেনে রেখো, আল্লাহর সাহায্য আসম ।' যেহেতু তারাও কেঁপে উঠেছে। তাই আল্লাহর সাহায্য তাদের কাছেও আসন্ন । এ জন্যেই তারা শক্রুদেরকে দেখে বলেছে যে, ‘এটা তো আল্লাহ তায়ালা ও তীর রসূল আমাদের সাথে যে প্রতিশ্রুতি দিয়েছেন, তারই বাস্তব রূপ । আল্লাহ তায়ালা ও তার রসূল সত্য কথাই বলেছেন। এটা তাদের ঈমান ও আত্মসমর্পণকে কেবল বাড়িয়েই দিয়েছে!” যেহেতু তারা মানুষ ছিলেন, তাই মানবীয় আবেগ অনুভূতি ও দুর্বলতার উর্ধ্বে তারা ছিলেন না এবং সেটা তাদের কাছে আশাও করা হয়নি মানুষ তার স্বভাব ও বৈশিষ্ট্যের উর্ধ্বে উঠবে, বা সেই বৈশিষ্ট্য হারিয়ে ফেলবে, তা কখনো সম্ভব নয় । আল্লাহ তায়ালা তাদেরকে মানুষ বানিয়ে সৃষ্টি করেছেন, যাতে তারা মানুষই থাকে, ফেরেশতা, শয়তান, জীব জানোয়ার, গাছ পাথর ইত্যাদিতে পরিণত না হয়। মানুষ হিসেবে তারা ভীতিজনক পরিস্থিতিতে ভীত সন্ত্রস্ত হতেন, বিপদে-আপদে www.pathagar.com
— পৃষ্ঠা ১৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।