আমার কাছেই ছিলেন। আমাকে যখন মাটিতে আঘাত করতে দেখলেন এবং জায়গাটা আমার কাছে শক্ত লাগছে বলে অনুভব করলেন, তখন তিনি পরিখার ভেতরে নামলেন এবং আমার কাছ থেকে কোদালটা নিলেন । তারপর এমন জোরে কোদাল মারলেন যে, বিদ্যুৎ চমকে উঠলো । তারপর পুনরায় কোদাল মারলেন এবারও আগুন জ্বলে উঠলো । তৃতীয়বারও কোদাল মারলেন এবং আগুন জ্বূললো। আমি বললাম, ‘হইয়া রসূলাল্লাহ, আমার মা বাবা আপনার প্রতি উৎসৰ্গিত হোক! এটা কী দেখলাম? আপনি কোদাল দিয়ে আঘাত করা মাত্র আগুন জ্বললো কেনে? তিনি বললেন, হে সালমান, তুমি কি এটা দেখেছো? আমি বললাম, জ্বী হা! তিনি বললেন, প্রথম আগুন জ্বালার অর্থ হলো, আল্লাহ তায়ালা আমাকে ইয়ামানের বিজয় দেবেন। দ্বিতীয়টার অর্থ হলো, আল্লাহ তায়ালা আমাকে সিরিয়া ও পাশ্চাত্যের বিজয় দেবেন আর তৃতীয়টার তাৎপর্য এই যে, আল্লাহ তায়ালা আমাকে প্রাচ্যের বিজয় দান করবেন। মিকরীষী রচিত ‘ইমতাউল আসমা’ গ্রন্থে বলা হয়েছে যে, এ ঘটনায় হযরত সালমান ফারসী উপস্থিত ছিলেন বটে তবে ঘটনাটা রসূল (স.) এর সাথে নয়, বরং হযরত ওমরের সাথে ঘটেছিলো । আমাদের ভাবা দরকার যে, যে সময়ে মদীনার সমগ্র মুসলিম রাষ্ট্রের অস্তিত্ চরম সংকট ও হুমকির সম্মুখীন, তখন এ কথাটা তাদের অন্তরে কিভাবে রেখাপাত না করে থাকতে পারে, ওদিকে হানাদার বাহিনীর খবরাখবর নিয়ে হযরত হোযায়ফা যখন ঠান্ডায় কাপতে কাঁপতে ফিরে এলেন, তখনকার দৃশ্যটাও লক্ষ করার মতো । তখন স্বীয় স্ত্রীর একখানা কম্বল গায়ে দিয়ে নামায আদায়রত থেকেও রসূল (স.) হোযায়ফার প্রতি নিস্পৃহ থাকতে পারলেন না, বরং নামাষের ভেতরেই তিনি হোযায়ফাকে পায়ের কাছে বসালেন এবং তার গায়ের ওপর নিজের কম্বলের একাংশ দিয়ে ঢেকে দিলেন। তারপর নামায শেষে হোযায়ফা (রা.) রসূল (স.)-কে সেই সুসংবাদটা দিলেন, যা তিনি আগেভাগেই জেনে নিয়েছিলেন। হোযায়ফাকে কেবল হানাদার বাহিনীর পরিস্থিতির পর্যবেক্ষণের জন্যেই পাঠিয়েছিলেন। এই ভয়ংকর পরিস্থিতিতে রসূল (স.) এর সাহসিকতা, ধৈর্য, ও বিশ্বাস কেমন ছিলো, সেটা সমগ্র ঘটনার মধ্যে প্রতিফলিত সেগুলো নতুন করে উল্লেখ করার কোনো প্রয়োজন নেই । ওগুলো সকলেরই জানা আছে । আল্লাহ তায়ালা যথার্থই বলেছেন, ‘তোমাদের জন্যে আল্লাহর রসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে!’ ....... মানবীয় দোষ গুণ সহ একজ্ঞন মোমেনের পরিচয় এরপর আসছে অটুট ঈমান ও দৃঢ় প্রত্যয়ের দৃশ্য তথা ঈমানী জ্যোতিতে জ্যোতির্ময় মুসলমানরা সেই ভয়াবহ সংকট কিভাবে মোকাবেলা করলেন তার দৃশ্য । যে সংকট মোমেনদের | হৃদয়কে কাপিয়ে দিয়েছিলো, সেই সংকটকে তারা শুধু ধৈর্যের সাথে মোকাবেলাই করেননি, বরং তা থেকে দৃঢ় প্রত্যয়, আস্থা ও পরিতৃপ্তিও অর্জন করেছেন৷ আল্লাহ তায়ালা বলেন, ‘আর যখন মুসলমানরা হানাদার বাহিনীগুলোকে দেখলো, তখন বললো, আল্লাহ তায়ালা ও তার রসূল আমাদের সাথে যে ওয়াদা করেছেন, এটা তো তারই বাস্তব রূপ । আল্লাহ তায়ালা ও তার রসূল সত্য কথাই বলেছেন। বস্তুত এ ঘটনা তাদের ঈমান ও আত্মসমর্পপকে আরো বাড়িয়ে দিয়েছে’ । বস্তুত খন্দকের যুদ্ধে মুসলমানরা যে ভীতি, উদ্বেগ, উৎকণ্ঠা ও ত্রাসের কবলে পড়েছিলো, তা এতো কঠিন, মারাত্মক ও ভয়াবহ ছিলো যে, তা তাদেরকে কাপিয়ে দিয়েছিলো । আল্লাহ্ তায়ালা নিজেই বলেছেন, www.pathagar.com
— পৃষ্ঠা ১৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।