আখেরাতে বিশ্বাসী, যাদের মন পবিত্র ও নিখুঁত আদর্শ কামনা করে এবং আল্লাহ তায়ালাকে স্মরণ রাখে, ভুলে যায় না, তাদের জন্যে রসূলের জীবনে উত্তম আদর্শ রয়েছে। রসূল (স.)-এর জীবনে যে উত্তম ও চমৎকার অনুকরণীয় আদর্শ রয়েছে, তার বিস্তারিত বিবরণ দেয়া তৌ সম্ভব নয়, তবে উদাহরণস্বরূপ তার কিছু নমুনা তুলে ধরছি, রসূল (স.) খন্দক বা পরিখা খননের কাজে মুসলমানদের সাথে সর্বতোভাবে অংশখ্হণ করেছিলেন তিনি স্বহস্তে কোদাল দিয়ে মাটি কাটা, ঝুঁড়িতে করে মাটি অন্যত্র নিয়ে যাওয়া, সাধারণ মুসলমানদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কাজের ফাকে ফাকে উদ্দীপনাময় ধ্বনি বা শ্লোগান দেয়াসহ সব কাজে অংশ নেন মুসলমানরা প্রচলিত ঘটনাবলীর শিক্ষা সম্বলিত সহজ-সরল কিছু গানও সমবেত সুরে গাচ্ছিলো ৷ এই মুসলমানদের মধ্যে ‘জুয়াইল’ নামে এক ব্যক্তি ছিলো ।,রসূল (স.) তার নামটা অপছন্দ করলেন এবং তার নাম রাখলেন আমর ৷ তৎক্ষনাৎ পরিখা খননের দুস্থ মানুষটির দিন হয়ে গেলো উজ্বল সুদিন ।' আর তাদের সাথে কণ্ঠ মিলিয়ে রসূলও (স.) গাইলেন । আমরা ভেবে দেখতে পারি, কেমন পরিবেশে মুসলমানরা কাজ করছিলো । রসূল (স.) তাদের মধ্যেই ছিলেন, কখনো কোদাল দিয়ে মাটি কাটছিলেন, কখনো ঝুড়িতে বয়ে মাটি সরাচ্ছিলেন, আর তাদের সাথে সমবেত কণ্ঠে উদ্দীপনামূলক গানও গাইছিলেন। ভেবে দেখা উচিত, এই পরিবেশ তাদের অস্তরাত্মায় কোন্ শক্তি সঞ্চারিত করছিলো, তাদের সত্ববার অভ্যন্তরে বীরত্ব, সাহস, প্রত্যয়, আত্মসম্মানবোধ ও সর্বাবস্থায় সস্তুষ্ট থাকার মনোভাব কোন্ উৎস থেকে এনে দিচ্ছিলো। যায়দ বিন ছাবেত মাটি সরানোর কাজে নিয়োজিত ছিলেন। রসূল (স.) তার প্রশংসা করে বললেন, বালকটা চমৎকার! ক্লান্তি ও অবসাদে এক সময় সে পরিখার ভেতরে ঘুমিয়ে পড়লো। তখন প্রচন্ড শীত । আম্মারা ইবনে হাযম যায়েদের অস্ত্রটা নিয়ে গেলেন ৷ যায়দ তা টের পেলো না। পরে সে জেগে উঠে অন্তর না পেয়ে অস্থির হয়ে পড়লো ৷ রসূল (স.) তাকে বললেন, ‘ওহে ঘুমের বাবা, তুমি এমন ঘুমই পেড়েছো যে, তোমার অন্তর হারিয়ে গেছে।’ তারপর পুনরায় বললেন, এই বালকের অস্ত্রের সন্ধান কারো জানা আছে নাকি? আশ্মারা বললেন, ইয়া রসুলাল্লাহ, ওর অস্ত্র আমার কাছে আছে । তিনি বললেন, তাহলে ওটা ওকে ফিরিয়ে দাও ৷ সেই সাথে বললেন, খেলাচ্ছলেও কখনো কোনো মুসলমানকে আতংকিত করা উচিত নয় এবং তার কোনো জিনিস নেয়া উচিত নয়৷’ এটা এমন একটা ঘটনা, যা মুসলিম বাহিনীর প্রত্যেক ছোট ও বড়ো সদস্যের চোখ ও মনের সচেতনতা ফুটিয়ে তোলে । সেই সাথে ‘হে ঘুমের বাবা, এমন ঘুম ঘুমিয়েছো যে, তোমার অস্ত্র উধাও হয়ে গেছ .......... ’ এ উক্তির সন্ধান পাই সেই কঠিনতম পরিস্থিতিতেও মুসলমানরা পরিখাগুলোর ভেতরে তাদের নবীর নেতৃত্বে কেমন মিষ্ট ও মমতা বিজড়িত পরিবেশ সৃষ্টি করে রেখেছিলো । তাছাড়া কোদাল দিয়ে মাটি কাটার সময়েও রসূল (স.)-এর অন্তরাত্মা ইসলাম ও মুসলমানদের চূড়ান্ত বিজয় স্বচক্ষে প্রত্যক্ষ করছিলো এবং সে কথা তিনি মুসলমানদেরকে জানিয়ে |. তাদের ভেতরে দৃঢ় আস্থা ও প্রত্যয় গড়ে তুলছিলেন। ইবনে ইসহাক বর্ণনা করেন, ‘সালমান ফারসী বলেছেন যে, আমি খন্দকের এক কিনারে কোদাল চালালাম । কিন্তু একটা পাথর আমার কাছে অত্যন্ত শক্ত মনে হলো। রসূল (স.) তখন [৩৩ সুরা আল আহযাব (১৩৩১ পারা ২১ সনযিল ৫ www.pathagar.com
— পৃষ্ঠা ১৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।