যিলালিল কুরআন — যিলালিল কুরআন 16
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

বব তাফসীর কী যিলালিল কোরআন _____শ'] অর্থাৎ তাদের কাপুনি, ভীরুতা ও ভীতি ছড়ানোর তৎপরতা এখনো চলছে । তারা এখনো স্বীকার করতে প্রস্তুত নয় যে, হানাদাররা চলে গেছে। ভয়ভীতি কেটে গেছে এবং শাস্তি ফিরে এসেছে। ‘আর হানাদার বাহিনীগুলো যদি ফিরে আসে, তাহলে তারা প্রত্যাশা করে যে, তারা যদি কী হাস্যকর ও ন্যক্কারজনক চিত্র! হানাদার বাহিনীগুলো এলে এই কাপুরুষরা মনে করে, আহা, আমরা যদি মদীনাবাসী না হয়ে মরুচারী বেদুঈন হতাম ৷ মদীনাবাসীর জীবন ও ভাগ্যের অংশীদার না হতাম, তাদের কী হচ্ছে তা না জানতাম এবং এতো নিরাপদ দূরত্বে থাকতাম যে, জেনে নিতাম, তাহলেই ভালো হতো ৷’ এরকমই ছিলো তাদের হাস্যোদ্দাপক বাসনা । অথচ তারা ছিলো নিক্ধ্রীয়, যুদ্ধ বিমুখ এবং যুদ্ধের সাথে তাদের কোনো প্রত্যক্ষ সম্পর্ক ছিলো না। দূর থেকেই তারা ভয়ে দিশেহারা হয়ে যাচ্ছিল । আল্লাহ তায়ালা বলেন, ‘আর যদি তারা তোমাদের মধ্যে থাকতো, তবে খুব কমই যুদ্ধ করতো !' এ পর্যন্তই শেষ হয়ে যাচ্ছে মদীনার নবীর ইসলামী সমাজে জীবন যাপনকারী এই বর্ণচোরা ভন্ড মুসলমানদের চরিত্র চিত্রণ । এ ধরনের ভন্ডদের আবির্ভাব প্রত্যেক প্রজন্মেই বারবার ঘটে থাকে এবং ঘটবে । চিরদিনই তাদের একই ধরনের স্বভাব এবং একই ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য । এই শ্ৰেণীটির প্রতি ঘৃণা, ধিক্কার, বিদ্বূপ, আল্লাহ তায়ালা ও জনগণের কাছে এদের মর্যাদাহীনতা এবং এদের কাছ থেকে দূরে থাকার শিক্ষাই এই আলোচনার সার কথা । আদেশ মানুষ হ্যন্ূত মোহাম্মদ (স.) ওপরে যে চারিত্রিক বৈশিষ্ট্য আলোচিত হয়েছে, ওটা ছিলো মোনাফেক তথা কপট ও ভন্ড মুসমানদের মানসিক ব্যাধিগ্রস্ত তথা বিপথগামী মুসলমানদের এবং মুসলিম সমাজে নানারকমের কুৎসা রটনা, অপপ্রচার ও গুজব ছড়ানোর অপকর্মে নিয়োজিত বর্ণচোরা গৃহশক্রুদের । এটা ছিলো তাদের চরিত্রের কুৎসত দিক । তবে বিপদ-মুসিবত ও দুর্যোগ দুর্বিপাক মুসলমানদের সবাইকে পুরোপুরি বিকৃত ও বিপথগামী করতে পারেনি। সেই ঘুটঘুটে অন্ধকারের ভেতরেও একশ্রেণীর আলোকোজ্জ্বল, অটল ও দৃঢ় প্রত্যয়ী, আল্লাহর ওপর আস্থাশীল, তার ফয়সালায় তুষ্ট এবং তার সাহায্য লাভে আশাবাদী একশ্রেণীর মুসলমানও ছিলো। সমস্ত ভয়ভীতি, ও বিপদ-মুসিবতকে উপেক্ষা করে তারা নিজেদের নৈতিক মান টিকিয়ে রেখেছিলো। এই দীপ্তিমান শ্ৰেণীটার বিবরণ স্বয়ং রসূল (স.)-এর বর্ণনা দিয়েই শুরু হয়েছে। আল্লাহ তায়ালা বলেন, ‘তোমাদের জন্যে আল্লাহর রসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ-যারা আন্তাহ তায়ালা ও আখেরাতে বিশ্বাসী এবং আল্লাহ তায়ালাকে বেশী করে স্মরণ করে তাদের জন্যে ৷’ (আয়াত ২১) সেই বিপজ্জনক ও শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতেও রসূল (স.) মুসলমানদের জন্যে শান্তি ও নিরাপত্তার গ্যারান্টিযুক্ত আশ্রয়স্থল ছিলেন এবং তাদের আশা ভরসা ও পরিতৃষ্টির উৎস ছিলেন। এই ভয়ংকর ঘটনায় অর্থাৎ বন্দক যুদ্ধে রসূল (স.) যে নীতি অনুসরণ করেন, তাতে বিভিন্ন্‌ আন্দোলন ও সংগঠনের নেতাদের জন্যে বহু শিক্ষণীয় বিষয় রয়েছে। যারা আল্লাহ তায়ালা ও | ৩৩ সুক্পা আল আহযাব (১৯১) পারা ২১ অমনখিল ৫ যিন্লান্স ১ভতম ১৭ www.pathagar.com

— পৃষ্ঠা ১২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।