যিলালিল কুরআন — যিলালিল কুরআন 16
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

জেহাদে খুব কমই অংশ নেয়। তারা আল্লাহর কাছে খুবই পরিচিত এবং তাদের প্রতারণা কারো অজানা নেই । ‘তোমাদের প্রতি বিরক্তি সহকারে ৷’ অর্থাৎ তাদের মন মুসলমানদের প্রতি বিরক্ত ও বিদ্বিষ্ট ৷ এই বিরক্তি ও বিদ্বেষ তাদের চেষ্টা সাধনায়, অর্থ সম্পদে ও আবেগ অনুভূতিতে সমভাবেই প্রতিফলিত হয়ে থাকে । ‘তারপর যখন বিপদ এসে পড়ে, তখন তাদেরকে দেখতে পাও, মৃত্যুর ভয়ে বেহুশ হয়ে যাওয়া ব্যক্তির ন্যায় তোমার দিকে চোখ উল্টিয়ে তাকাচ্ছে ।' এটা মোনাফেকদের একটা স্বচ্ছ, সুস্পষ্ট ও চলমান চিত্র । সেই সাথে এটা তাদের একটা হ'স্যোদ্দীপক ও বিদ্বপাত্মক ও কাপুরুষোচিত চিত্রও। এতে দেখা যায় যে, তাদের প্রতিটা অংগ-প্রত্যংগ যেন বিপদের মুহুর্তে ভয়ে ঠক ঠক করে কাপছে ও কাপার মাধ্যমে নিজের কাপুরুষতা ব্যক্ত করছে। তাদের আরো হাস্যোদ্দীপক চিত্র ফুটে ওঠে তখন, যখন বিপদ দূর হয়ে শান্তি ফিরে আসে । ‘যখন বিপদ দূর হয়ে যাবে, তখন তারা লম্বা লম্বা বুলি আওড়িয়ে তোমাদের সাথে সাক্ষাত কৰে! তারা গর্ত থেকে বেরিয়ে আসবে তাদের কাপুনি থেমে যাবে এবং তারা উচ্চস্বরে কথা বলবে গর্বে ও অহংকারে তারমিত্ত হয়ে যাবে। সমস্ত লজ্জা ও সংকোচ ঝেড়ে ফেলে তারা যুদ্ধে বড়ো বড়ো বীরত্ব ও কৃতিত্বের দাবী করবে। এসবই করবে তারা বিজয়ের সুফল ভোগ করার লোভে, ‘কল্যাণের লোভে’ অথচ এতোসব বড়ো বড়ো দাবী করা সত্তেও তারা এই কল্যাণ লাভের জন্যে নিজেদের বিন্দুমাত্রও শ্রম, শক্তি ও অর্থ ব্যয় করেনা । এ ধরনের মানুষ কোনো কালেও কোনো প্রজন্মে নিশ্চিহ্ন হয়ে যায় না। সব সময়ই তারা সমাজে বিদ্যমান থাকে । দেশে যখন সুখ শাস্তি বিরাজ করে, তখন তারা ভয়ংকর বীরদর্পে বিচরণ র, সবকিছুতে অগ্রণী থাকে এবং উঁচু গলায় কথা বলে । কিন্তু যেখানেই ভয়ভীতি ও বিপদাশংকা রাজ করে, সেখানে তারা অতিমাত্রায় ভীরু, কাপুরুষ ও নীরব ৷ সৎকাজ ও সৎকর্মশীলদের বেলায় তারা অত্যধিক কৃপণ । লম্বা লম্বা বুলি কপচানো *্ছাড়া তারা আর কিছুই ব্যয় করে না। ‘তারা আদৌ ঈমান আনেনি, ফলে আল্লাহ তায়ালা তাদের যাবতীয় সৎ কাজ বাতিল করে দিয়েছেন ।' এটা হচ্ছে প্রথম কারণ । তাদের হৃদয়ে ঈমানের নামগন্ধও ঢোকেনি, ঈমানের আলোয় তা আলোকিত হয়নি এবং ঈমানের পথে চালিতও হয়নি । ‘তাই আল্লাহ তায়ালা তাদের সৎ কাজগুলো বাতিল করে দিয়েছেন’ সৎ কাজগুলো বৃথা গেছে। কেননা ওগুলোর সফলতার ভিত্তি হচ্ছে ঈমান এবং সেই ভিত্তিই সেখানে অনুপস্থিত । ‘এটা আল্লাহর কাছে নিতান্ত সহজ !' বস্তুত আল্লাহর কাছে কঠিন বা জটিল বলতে কিছু নেই! আল্লাহ যা করতে চান, তা অনায়াসেই করে ফেলেন। ‘তারা মনে করে যে, হানাদার দলগুলো এখনো যায়নি ৷' www.pathagar.com

— পৃষ্ঠা ১২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।