ওহুদের দিনে তো আল্লাহ তায়ালা তাদের ওপর রহমত করেছেন এবং তাদের ব্যর্থতার কুফল থেকে বাচিয়েছেন। এটা ছিলো জেহাদের আদেশ আসার পরবর্তী সময়কার একটা প্রাথমিক প্রশিক্ষণ ৷ কিন্তু আজ এতো দীর্ঘকাল পরে এবং পর্যাপ্ত অভিজ্ঞতা অর্জনের পরে কোরআন আর কোনো নমনীয়তা দেখাতে প্রস্তুত নয়। সে এ ধরনের আচরণকে অত্যন্ত কঠোরভাবে মোকাবেলা করে। এই পৰ্যায়ে, যখন বিপদাশংকা থেকে মুক্তি ও ভীতি থেকে নিরাপত্তা লাভের আশায় প্রতিশ্রুতি ভংগ করা হয়েছে, তখন কোরআন তার অবশিষ্ট শিক্ষাগুলো এক একটাকে কঠোরভাবে মেনে চলার ওপর গুরুত্ব আরোপ করছে। যে ভ্রান্ত চিন্তাধারা তাদেরকে প্রতিশ্রুতি ভংগ করার ও রণাংগন থেকে পালানোর প্ররোচণা দেয় তা সংশোধন করছে। আল্লাহ্ তায়ালা বলেন, ‘বলো, তোমরা যদি মৃত্যু বা হত্যা থেকে পালাও, তবে সেই পলায়নে কোনো লাভ হবে OEE * (আয়াত ১৬-১৭) আল্লাহ তায়ালা যে ভাগ্য নির্ধারণ করেন, সেটাই সকল ঘটনা ও তার পরিণামকে নিয়ন্ত্রণ করে। এটা ঘটনাবলীকে আল্লাহর পরিকল্পিত পথে ঠেলে দেয় এবং তার স্থীরিকৃত পরিণতিতে পৌছে দেয়। আর মৃত্যু বা হত্যা নির্ধারিত সময়ে ঘটা অবধারিত । তা থেকে রেহাই পাওয়া বা এক মুহুর্ত আগ পাছ হওয়া সম্ভব নয়। পলায়নকারী পালিয়ে তার অনিবার্য পরিণাম থেকে রক্ষা পায় না। পালানো সত্তেও নির্ধারিত ভাগ্য তাকে নির্দিষ্ট সময়ে বরণ করতেই হয়। আনল্মাহর ইচ্ছা কেউ রোধ করতে পারে না, তা তিনি ভালো ইচ্ছা করেন বা মন্দ ইচ্ছা করেন। আল্লাহ তায়ালা ব্যতীত মানুষের আর কোনো রক্ষক বা সাহায্যকারী নেই । আল্লাহর নির্ধারিত ভাগ্য কেউ ফিরিয়ে দিতে পারেনা । সুতরাং আল্লাহর কাছে আত্মসমর্পণ করতেই হবে। তার হুকুমের আনুগত্য করতেই হবে । তার সাথে করা ওয়াদা সুখ-দুখ সর্বাবস্থায় পালন করতে হবে। সব ব্যাপারে তার ওপর ভরসা করতে হবে, সব কিছুর বিচার বিবেচনা তার হাতে ন্যস্ত করতে হবে। তারপর তিনি যা খুশী তাই করবেন। এরপর বলা হয়েছে যে, জেহাদ থেকে পলায়নপর ও নিক্ধিয় সেসব লোক সম্পর্কে আল্লাহ্ তায়ালা অবগত আছেন, যারা অন্যদেরকেও রণাংগনে যেতে দেয় না । তারা তাদেরকে বলে, ‘তোমাদের অবস্থানের অবকাশ নেই কাজেই ফিরে যাও ৷’ এখানে তাদের এমন এক মানসিক অবস্থা চিত্রিত করা হয়েছে, যা খুবই অদভুত । এই চিত্র অভ্রান্ত ও অকাট্য সত্য । তবে তা এ ধরনের মানুষ সম্পর্কে হাসির উদ্নেক করে। এ ধরনের মানুষ যুগে যুগে বারবার আবির্ভূত হয়। একটু ভীতিজন্ক ও বিপদজনক অবস্থা দেখা দিলেই তারা কাপুরুষতা প্রদর্শন করে। আর যখন ভালো অবস্থা থাকে, তখন তাদের মুখ হয়ে ওঠে অতিশয় বাকপটু । ভালো কাজ ও কল্যাণমূলক কাজ করতে তারা মানুষকে নিরুৎসাহিত করে। আর অনেক দূর থেকেও বিপদের আশংকা দেখা দিলে তারা ঘাবড়ে যায় ও অস্থির হয়ে পড়ে। কোরআনের ভাষায় এই চারিত্রিক বৈশিষ্ট্যকে এমন চমৎকার রূপ দেয়া হয়েছে, যার তুলনা অন্য কোথাও নেই । তোমাদের মধ্যে কারা যুদ্ধে অংশগ্রহণে বাধা দেয় এবং কারা তাদের ভাইদেরকে বলে ‘আমাদের কাছে এসো’ তা আল্লাহ তায়ালা ভালো করেই জানেন’ (আয়াত ১৮, ১৯ ও ২০) আয়াতের সূচনাতেই বলা হয়েছে যে, যারা মুসলমানদের এক্যে ফাটল সৃষ্টির চেষ্টা করে এবং তাদেরকে যুদ্ধে অংশগ্রহণে বাধা দেয় তাদের আল্লাহ ভালো করেই চিনেন ও জানেন । তারা | ৩৩ সূর্ৰা আনল আহযাব (৯২৭১) পারা ২> মনযিল ৫ www.pathagar.com
— পৃষ্ঠা ১২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।