যিলালিল কুরআন — যিলালিল কুরআন 16
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

তারা নিছক মিথ্যাচার, প্রতারণা, কাপুরুষতা ও পলায়নী মানসিকতায় আক্রান্ত ৷' ‘তারা পালানো ছাড়া আর কিছু চায় না৷’ বর্ণিত আছে যে, বনু হারেসা গোত্র আওস বিন কায়সীর মারফত রসূল (স.)-এর কাছে এই মর্মে বার্তা পাঠিয়েছিলো যে, আমাদের ঘরবাড়ী অরক্ষিত । আনসারদের কারো বাড়ীই আমাদের বাড়ীর মতো বিপজ্জনক অবস্থানে নেই । আমাদের ও গাতফানের মাঝে এমন কেউ নেই, যে তাদের আক্রমণ থেকে আমাদেরকে রক্ষা.করতে পারে। কাজেই আমাদের অনুমতি দিন, আমরা বাড়ীঘরে গিয়ে ছেলেমেয়ে ও স্ত্রীদের নিরাপত্তা নিশ্চিত করি। রসূল (স.) তাদেরকে অনুমতি দিলেন’ সাদ ইবনে মোয়ায এ খবর শুনে রসূল (স.)-কে বললেন, ‘ইয়া রসূলাল্লাহ, ওদেরকে অনুমতি দেবেন না। কারণ আমরা ও ওরা যখন কোনো বিপদে পড়ি, তখনই ওরা এ ধরনের অজুহাত খাড়া করে থাকে । তখন রসূল (স.) তাদের অনুমতি বাতিল করলেন । কোরআন যাদের সম্পর্কে বলেছে যে, ‘তারা পালানো ছাড়া আর কিছু চায় না’ এই হচ্ছে তাদের পরিচিতি । সমোনাফ্ৰেকুদের চরিত্র বিশ্রেষণ ঘোরতর অরাজকতা, আতংক ও পলায়নপরতার পরিবেশের চিত্র অংকনকারী এই চমকপ্রদ শৈল্পিক বিবরণ দিয়েই এখানে যুদ্ধ ও যুদ্ধের ময়দানের বর্ণনা শেষ হয়েছে। এরপর এইসব মোনাফেক ও মানসিক ব্যাধিগ্রস্ত লোকদের ঈমানের দুর্বলতা, কাপুরুষতা এবং বিপথগামী হবার সম্ভাবনাসহ তাদের মানসিক অবস্থার একটা সঠিক চিত্র তুলে ধরা হয়েছে ১৪ নং আয়াতে, ‘আর যদি শত্রুরা নগরীর চতুর্দিক থেকে প্রবেশ করে বিদ্রোহের জন্যে তাদেরকে প্ররোচিত করতো, তবে তারা তৎক্ষণাত তাই করতো ...... |" এই ছিলো তখন পৰ্যন্ত তাদের ও শত্রুদের অবস্থা । শত্রুরা তখনো তাদের ওপর আক্রমণ চালায়নি । ভয়ভীতি ও উদ্বেগ উৎকণ্ঠা যতোই থাক, কল্পিত বিপদাশংকা ও বাস্তব বিপদ এক কথা নয়। যদি সেই বিপদ সত্যিই দেখা দিতো, তারা যদি চতুর্দিক থেকে মদীনায় ঢুকে পড়তো এবং তাদেরকে বিদ্রোহ করার অর্থাৎ ইসলাম ত্যাগ করার প্ররোচণা দিতো, তাহলে তারা কোনো দ্বিধা সংকোচ না করেই তাই করতো । ‘অল্প কিছু ব্যতীত’ অর্থাৎ অল্পকিছু সময় ভেবে দেখা ব্যতীত বা অল্প কিছু লোক ব্যতীত-যারা কুফরিতে ফিরে যাওয়ার আগে একটু চিন্তাভাবনা করতো । বস্তুত তাদের ঈমান ছিলো দুর্বল ও অস্থিতিশীল । আর এ ধরনের দুর্বল ঈমান প্রচ্ছন্ন কাপুরুষতার শামিল, যা কুফরির বিরুদ্ধে প্রতিরোধ গড়তে পারে না। এভাবে কোরআন তাদের মুখোস খুলে দিয়েছে। তাদের ওপর থেকে সকল আবরণ সরিয়ে দিয়েছে। তারপর তাদের আরো একটা চারিত্রিক বিকৃতিও তুলে ধরেছে, সেটা হচ্ছে ওয়াদা খেলাপী । আর সেটা কার সাথে? স্বয়ং আল্লাহর সাথে। তারা ইতিপূর্বেও তার সাথে আরো বনু ব্যাপারে ওয়াদা করেছে । কিন্তু সে ওয়াদা রক্ষা করেনি । ১৫ নং আয়াত দ্রষ্টব্য । ইবনে হিশাম বলেন, ‘এ আয়াতে বনু হারেসা গোত্রের কথা বলা হয়েছে, যারা ওহুদ যুদ্ধের দিন ব্যর্থতার পরিচয় দেয়ার উপক্রম করেছিলো । তাদের সাথে বনু সালমাও ছিলো এবং উভয় গোত্রই সেদিন ওয়াদা ভংগ করতে উদ্যত হয়েছিলো । তারপর তারা আল্লাহর কাছে প্রতিজ্ঞা করে যে, আর কখনো যুদ্ধ থেকে পৃষ্ঠ প্রদর্শন করবে না বা পালাবে না । এখানে তাদের সেই প্রতিজ্ঞা কথাই স্মরণ করিয়ে দেয়া হচ্ছে। www.pathagar.com

— পৃষ্ঠা ১২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।