লাভ করবে না।' এরপর তারা সংঘর্ষ থেকে বিরত হয়। রসূল (স.) এ খবর শুনে বলেন, ‘তোমাদের মধ্যে যারা আহত হয়েছে, তারা আল্লাহর পথে আহত এবং যারা নিহত হয়েছে তারা শহীদ গণ্য হবে ৷' মুসলমানরা মোশরেকদের দ্বারা অবরুদ্ধ হয়ে যখন পরিখার পাশে অবস্থান করছিলো, তখনই সবচেয়ে বিপজ্জনক সময় কাটাচ্ছিলেন। কেননা ওখানে বসে তারা খবর পাচ্ছিলেন যে, ইহুদী | গোত্ৰ বনু কোরায়যা মুসলমানদের সাথে সম্পাদিত চুক্তি ভংগ করেছে। এ কারণে তারা একমুহূর্তের জন্যেও নিশ্চিত হতে পারছিলো না যে, মোশরেক ও ইহুদীরা একযোগে তাদের ওপর ঝাপিয়ে পড়বে না। অথচ এ দুই গোষ্ঠী তাদেরকে নিশ্চিহ্ন করে দেয়ার জন্যে চূড়ান্ত যুদ্ধ করার উদ্দেশ্যেই এসেছিলো এবং এদের সম্মিলিত জনশক্তির মোকাবেলায় মুসলমানরা ছিলো নগন্য সংখ্যালঘু । এছাড়া মোনাফেক ও গুজব রটনাকারীদের একটা বর্ণচোরা গোষ্ঠী শুধু মদীনায় নয়, বরং খন্দকের রণাংগনে মুসলিম সেনাদলের অভ্যন্তরেও তৎপর ছিলো। আল্লাহ্ তায়ালা বলেন, ‘মোনাফেকরা এবং যাদের অন্তরে ব্যাধি ছিলো তারা বলছিলো, আল্লাহ তায়ালা ও তার রসূল আমাদের সাথে যে ওয়াদা করেছেন তা ভাওতা ছাড়া আর কিছু নয়৷’ (আয়াত ১২) বস্তুত সেই লোমহর্ষক ও শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে এই লোকগুলো নিজেদের মনের গোপন কু মতলবগুলো প্রকাশ করার অবাধ সুযোগ পেয়ে গিয়েছিলো। তারা এ ব্যাপারেও নিশ্চিত ছিলো যে, তাদেরকে কেউ তিরঙ্কার করবে না বা ধিক্কার দেবে না । তারা মুসলমানদেরকে অপমানিত করা ও বেকায়দায় ফেলা এবং আল্লাহ তায়ালা ও তার রসূলের প্রতিশ্রুতির সত্যতা সম্পর্কে সংশয় ছড়িয়ে দেয়ারও মোক্ষম সুযোগ পেয়ে গিয়েছিলো । আর এ কাজের জন্যে কেউ তাদেরকে পাকড়াও করবে এমন আশংকাও তাদের ছিলো না । বরং মুসলমানদেরকে অপমানিত করা ও সন্দেহ-সংশয় সৃষ্টি করার অপতৎপরতায় বাস্তব পরিস্থিতি তাদের সহায়ক ও সমর্থক ছিলো। তা সত্তেও তারা নিজেদের সাথে ও নিজেদের আবেগ অনুভূতির সাথে যুক্তিসংগত আচরণ করে যাচ্ছিল । আতংক ও ভীতির আতিশয্যে তারা আর কোনো রাখঢাক করার এবং তাদের কৃত্রিম ঈমানের তোয়াক্কা করারও প্রয়োজন অনুভব করছিলো না । তাই তারা সমস্ত দ্বিধা সংকোচ ঝেড়ে ফেলে যা বুঝেছিলো, তা দ্বর্থহীন ভাষায় বলে দিলো । এ ধরনের মোনাফেক ও বর্ণচোরা লোক সকল সমাজে ও সকল দলেই থাকে । বিপদাপদে তারা তাদের এই ধরনের লোকদের মতই ভূমিকা পালন করে। সকল দলে ও সকল প্রজন্মে যুগে যুগে বারবার তাদের আবির্ভাব ঘটে । আল্লাহ তায়ালা বলেন, ‘যখন তাদের একটা দল বললো, ‘হে ইয়াসরাববাসী, এখানে তোমাদের টিকে থাকার অবকাশ নেই । কাজেই তোমরা ফিরে যাও!’ (আয়াত ১৩) তারা স্পষ্টতই মদীনাবাসীকে রণাংগন ছেড়ে চলে যেতে উদ্বুদ্ধ করলো এবং বাড়ী ফিরে | যাওয়ার আহ্বান জানালো । তাদের যুক্তি ছিলো যে, পরিখার সামনে তাদের এরূপ সংঘবদ্ধভাবে অবস্থানের কোনো অবকাশ নেই, বিশেষত তাদের বাড়ীঘর যখন নিরাপদ নয়। আসলে এটা একটা ন্যক্কারজনক আহ্বান, যা স্ত্রী ও সন্তানদের নিরাপত্তাহীনতার ওজুহাতে করা হতে থাকে । অথচ এ আশংকা নিতাস্তই কল্পনাপ্ৰসূত যার কোনো স্থায়িত্ব নেই । ‘তাদের একটা দল নবীর কাছ থেকে এই বলে ছুটি চায় যে, আমাদের ঘরবাড়ী অরক্ষিত !' অর্থাৎ শত্রুর আক্রমণ থেকে নিরাপদ নয়, এই ওজুহাতে তারা পরিবারের কাছে যাওয়ার অনুমতি চায়। ‘অথচ তা মোটেই অরক্ষিত নয়।' www.pathagar.com
— পৃষ্ঠা ১২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।