যিলালিল কুরআন — যিলালিল কুরআন 16
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

‘আর যখন তোমাদের চোখগুলো ভয়ে বিস্ফারিত এবং প্রাণগুলো ওষ্ঠাগত হয়ে পড়েছিলো’ ins এটা আসলে সেই ভয়াল, উদ্বেগজনক ও শ্বাসরুদ্ধকর পরিস্থিতির চিত্র, যাতে মুখমন্ডলের আলামত ও মনের ভাবান্তর দ্বারা অংকন করা হয়েছে। ‘এবং তোমরা আল্লাহ সম্পর্কে রকমারি ধারণা পোষণ করছিলে’............... ধারণাগুলো কিরকম ছিলো, তার বিবরণ দেয়া হচ্ছে না, বরং এমন সংক্ষিপ্ত রেখে দেয়া হচ্ছে, যাতে সেই সংকটকালের মানসিক অস্থিরতা, কল্পনার বিক্ষিপ্ততা এবং এক একজনের মনে এক একরকম ভাবনার উদ্রেকের চিত্র ফুটে ওঠে । এরপর পুনরায় যুদ্ধাবস্থার বৈশিষ্ট্যগুলোকে আরো স্পষ্ট করে দেয়া হয়েছে এবং আতংকজনক দৃশ্যগুলোকে আরো স্বচ্ছভাবে তুলে ধরা হয়েছে, ‘সেখানে ঈমানদারদের পরীক্ষা নেয়া হয় এবং তাদেরকে প্রচন্ডভাবে কীপিয়ে দেয়া হয়। যে আতংক মুসলমানদের কাপিয়ে দেয়, তা খুবই ভয়ংকর ধরনের হওয়ারই কথা । মোহাম্মদ বিন মুসলিমা প্রমুখ বর্ণনা করেন, আহযাব যুদ্ধ উপলক্ষে তৈরী খন্দক বা পরীখাগুলোর ভেতরে আমাদের রাত ছিলো দিনের মতো স্বচ্ছ । মোশরেক নেতারা পালাক্রমে সেনাপতির দায়িত্ব পালন করতো । একদিন আবু সুফিয়ান, একদিন খালেদ ইবনুল ওলীদ, একদিন আমর ইবনুল আস, একদিন হুবাইবা ইবনে আবি ওহব একদিন ইকরামা ইবনে আবি জাহল, একদিন যেরার ইবনুল খাত্তাব সেনাপতিরূপে আবির্ভূত হতো । ফলে সংকট ঘনীভূত হতে থাকে এবং জনগণের মধ্যে ক্রমেই আতংক ছড়িয়ে পড়তে থাকে । মিকরিযী মুসলমানদের অবস্থার যে বিবরণ দিয়েছেন তা নিম্নরূপ, ‘মোশরেকরা ভোর রাতে এসে পৌছলো । রসূল (স.) তার সাহাবীদেরকে সংঘবদ্ধ করলেন এবং তারা সারাদিন রাত পর্যন্ত যুদ্ধ করলো । যুদ্ধের তীব্রতায় রসূল (স.) স্বয়ং এবং অন্য কোন মুসলমান নিজ নিজ জায়গা থেকে একটুও নড়তে পারলেন না । এমনকি, রসূল (স.) জোহর, আছর, মাগরিব ও এশার নামায পর্যন্ত পড়তে পারেননি । সাহাবীরা বলতে লাগলেন, ‘ইয়া রসুলাল্লাহ! আমরা তো নামায পড়লাম না’ রসূল (স.) বললেন, ‘আল্লাহর কসম, আমিও নামায পড়িনি ।’ অবশেষে আল্লাহ তায়ালা মোশরেকদেরকে হটিয়ে দিলেন এবং উভয় পক্ষ নিজ নিজ শিবিরে ফিরে গেলো উসায়দ ইবনুল হুযায়র দুইশ মুসলিম সেনাকে সাথে নিয়ে খন্দকের কিনারে রুখে দাড়ালেন । এটা দেখে খালেদ বিন ওলীদের নেতৃত্বে একদল মোশরেক তাদেরকে আক্রমণ করার জন্যে রুখে দাড়ালো । উসায়দের বাহিনী কিছুক্ষণ তাদের সাথে সংঘর্ষে লিপ্ত হলেন। এই সংঘর্ষকালে ওহুদ যুদ্ধে হযরত হামযাকে হত্যাকারী ওয়াহশী হযরত তোফায়েল ইবনুন্‌ নুমান ইবনু খানসা আল আনসারীকে বল্লুম মেরে হত্যা করলো। এই দিন রসূল (স.) বললেন, মোশরেকরা আমাদেরকে যুদ্ধে ব্যস্ত রেখে আসরের নামায পড়তে দেয়নি ৷ আল্লাহ তায়ালা যেন ওদের পেট ও হৃদয় আগুন দিয়ে ভরে দেন। ১) গভীর রাতে মুসলমানদের দুটো সেনাদল বাইরে গিয়ে পরস্পরকে চিনতে না পেরে এবং উভয়ে উভয়কে শক্রুপক্ষীয় মনে করে সংঘর্ষে লিপ্ত হয় এবং কয়েকজন আহত ও নিহত হয় । এরপর তারা ইসলামী ধ্বনি দেন, ‘হুম্মা, লা ইউনসারূন’ অর্থাৎ ‘অবধারিত হয়ে গেছে, ওরা জয় (১) হযরত জাবের বর্ণিত হাদীস থেকে জানা যায় যে, রসূল (স.)-এর সেদিন শুধু আসরের নামায কাযা হয়েছিলো । তবে মনে হয়, এ ধরনের ঘটনা একাধিকবার ঘটেছিলো। একবার শুধু আসর এবং আর একবার পাচ ওয়াক্ত নামাযই কাযা হয়েছিলো । www.pathagar.com

— পৃষ্ঠা ১২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।