খবন্দক্ক যুদ্ধের ধারা পর্যান্লোচনা পরবর্তী আয়াত থেকে শুরু হয়েছে আহযাব যুদ্ধের পর্যালোচনা । এ পর্যালোচনার সূচনায় মোমেন বান্দাদেরকে আল্লাহর এই অকল্পনীয় অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দেয়া হয়েছে যে, যে হানাদার শত্রু বাহিনী তাদেরকে নিশ্চিহ্ন করে দেয়ার উদ্দেশ্যে আগ্রাসী আক্রমণ চালিয়েছিলো, তাদেরকে তিনি হটিয়ে দিয়েছেন। আল্লাহর সূক্ষ্ম কৌশল ও সহৃদয় সাহায্য যদি না থাকতো, তাহলে ওরা মদীনার মুষ্টিমেয়সংখ্যক মুসলমানকে একেবারেই নাস্তানাবুদ করে দিয়ে চলে যেতো । এ জন্যে ঘটনার বিস্তারিত বিবরণ দেয়ার আগে প্রথম আয়াতেই তার ধরণ ও প্রকৃতি এবং আরম্ভ ও সমাপ্তির সংক্ষিপ্ত বর্ণনা দেয়া হয়েছে । এ দ্বারা আন্পাহ তায়ালা তার অনুগ্রহের বিশালতার চিত্র তুলে ধরেছেন এবং তা স্মরণ করতে বলেছেন। এই সাথে এ কথাও বলা হয়েছে যে, আল্লাহ তায়ালা মোমেনদেরকে শুধু তার ওহীর অনুসরণ, একমাত্র তার ওপর নির্ভর করা এবং কাফের ও মোনাফেকদের আনুগত্য না করার আদেশ দিয়েই ক্ষান্ত থাকেন না, বরং সেই সাথে তিনি তার দ্বীনের দাওয়াতের কাজে নিয়োজিতদেরকে কাফের ও মোনাফেকদের আগ্রাসন থেকে রক্ষাও করেন। আল্লাহ তায়ালা বলেন, ‘হে ঈমানদাররা! তোমাদের ওপর আল্লাহর অনুগ্রহের কথা স্বরণ করো, যখন তোমাদের ওপর সেনাদলগুলো আক্রমণ করেছিলো, তখন আমি তাদের ওপর প্রবল বাতাস ও এমন সৈন্যদেরকে পাঠিয়েছিলাম যাদের তোমরা দেখতে পাওনি। আল্লাহ তায়ালা অতিশয় সুক্ষ্মদশী ৷’ (আয়াত ৯) এভাবে এই সংক্ষিপ্ত প্রারম্ভিক বক্তব্যে যুদ্ধের আরম্ভ ও সমাপ্তি এবং যুদ্ধের চূড়ান্ত নিষ্পত্তিকারী ঘটনাবলী যেমন শত্রু সেনাদের আক্রমণ, আল্লাহ তায়ালা কর্তৃক ঝড় ও তার এমন (ফেরেশতা) সেনাদল প্রেরণ, যাদেরকে মুসলমানরা কখনো দেখেনি এবং আল্লাহর গভীর জ্ঞান, প্রজ্ঞা ও সুক্ষদৰ্শিতামূলক সাহায্যের উল্লেখ করা হয়েছে। এই সংক্ষিপ্ত বর্ণনার পরই পরবর্তা আয়াত থেকে শুরু হয়েছে এর বিশদ বিবরণ, ‘যখন তারা তোমাদের ওপর থেকেও এলো, নীচ থেকেও এলো ........ ।” (আয়াত ১০, ১১, ১২ ও ১৩ ) এ হচ্ছে সেই প্রলয়ংকরী আগ্রাসী হামলার চিত্র, যা সমগ্র মদীনায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলো এবং এমন উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি করেছিলো, যা থেকে কোনো একজন অধিবাসীও রেহাই পাচ্ছিল না। কোরায়শী ও গাতফানী মোশরেকরা ও বনু কোরায়যার ইহুদীরা মদীনার ওপর ও নীচ-সর্বদিক থেকে আক্রমণ চালিয়েছিলো ৷ উদ্বেগ ও উৎকণ্ঠার অনুভূতিতে মদীনাবাসীদের কেউ কারো থেকে পিছিয়ে ছিলো না। কেবল একটা বিষয়ে পার্থক্য ছিলো। সেটা হলো, এই আগ্রাসনে মদীনাবাসীর মানসিক প্রতিক্রিয়া, আল্লাহ তায়ালা সম্পর্কে তাদের ধারণা, বিপদাপদে তাদের আচরণ এরং ঘটনার কারণ ও ফলাফলের মূল্যায়ন ও বিশ্রেষণ । এ জন্যে পরীক্ষাটা ছিলো সর্বাত্মক ও সূক্ষ । আর মোমেন ও মোনাফেকদের ছাটাই বাছাইটাও ছিলো চূড়ান্ত ও বেপরোয়া । আমাদের সামনে উপস্থিত ৷ এই ক্ষুদ্র আয়াতটার মধ্য দিয়ে আমরা যেন তার একটা চিত্র দেখতে পাই । ঘটনার বাহ্যিক রূপটা দেখতে পাই এ রকম, ‘যখন তারা তোমাদের ওপর থেকেও এলো, নীচ থেকেও এলো’....... পুনরায় দৃষ্টি দিলে মনের ওপর এর প্রতিত্রিয়াটা দেখতে পাই এরকম । www.pathagar.com
— পৃষ্ঠা ১২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।