যদিও কোরআন তার প্রত্যক্ষ শ্রোতাদের কাছেও কেসসা কাহিনী ও ঘটনাবলী বর্ণনা করতো, কিন্তু এ দ্বারা সে তাদেরকে একটা বাড়তি তথ্যও পরিবেশন করতো এবং তা থেকে এমন সব আনুসংগিক তত্ত্বও তাদের কাছে উদ্ঘাটন করতো, যা তারা কোরআন নাযিল হওয়ার সমসাময়িক হয়েও বুঝতে পারেনি। কোরআন তাদ্দে্ন অন্তরের অনস্তস্থলে লুকানো যাবতীয় বক্তা ও খটকা প্রকাশ করে দিতো । সেই সাথে কোরআনের দৃশ্য চিত্রায়নে যে অপরূপ সৌন্দর্য, শক্তিমত্তা ও তেজস্বীতা ফুটিয়ে তুলেছে, কাপুরুষতা, ভীরুতা, ভন্ডামী ও বক্রতার প্রতি যে বিদ্বূপ ও শ্রেষের বাণ নিক্ষেপ করেছে, এবং ঈমানদারদের ঈমানী বীরত্ব, সাহসিকতা, ধৈর্য, সহনশীলতা ও প্রত্যয়ের দৃঢ়তার যে উদ্দীপনাময় চিত্র তুলে ধরেছে, তা প্রত্যেক পাঠককেই অভিভূত করে। বস্তুত কোরআন শুধু তার সমকালীন মানব গোষ্ঠীর জন্যেই নয়, বরং সর্বকালের মানুষের জন্যেই কর্ম প্রেরণার উৎস । বিশেষত যে মানবগোষ্ঠী তার সমকালীন মানবগোষ্ঠীর মতোই পরিস্থিতি ও পরিবেশে নিক্ষিপ্ত হয়। তার মন মগযে সে ঠিক ততোখানি জোরালোভাবেই কর্মোদ্দীপনা সৃষ্টি করে, যতোখানি জোরালোভাবে প্রথম মুসলিম সমাজের মন মগযে সৃষ্টি করেছিলো । সত্য বলতে কি, কোরআন নাযিল হওয়ার সময় সে যে ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়েছিলো । ঠিক সেই পরিস্থিতিরই সম্মুখীন না হয়ে কেউ কোরআনের বক্তব্যের প্রকৃত মর্ম উপলব্ধি করতে পারে না। সেই ধরনের পরিস্থিতির মুখেই কোরআন তার সঞ্চিত ভান্ডার উজাড় করে দেয় এবং তার পাঠকদের মন মগজ তার সমুদয় আলোচ্য বিষয় উপলব্ধির জন্যে উন্ুক্ত হয়ে যায়। আর এহেন পরিস্থিতি ও পরিবেশে তার সেই সব লিখিত বক্তব্য থাকে না বরং তা অদম্য শক্তি এবং অমিত তেজে রূপাস্তরিত হয়। সেখানে যে সমস্ত ঘটনা প্রবাহের উল্লেখ পাওয়া যায়, তা যেন এক জীবন্ত, জাখৃত, তেজোদ্দীপ্ত, প্রেরণাময় ও তরতাজা এক দল প্রাণীর রূপ ধারণ করে এবং তারা যেন জীবনের কর্মময় অংগনে ও মন মগযে.আলোড়ন তোলে। | মনে রাখতে হবে, কোরআন এমন কোনো পুস্তক নয়, যা কেবল সুরেলা আবৃত্তি ও সুললিত পাঠই যথেষ্ট হতে পারে। কোরআন তো হচ্ছে কর্মোদ্দীপক, প্রাণ শক্তির ভান্ডার এবং প্রত্যেক ক্ষেত্রে ও প্রত্যেক ঘটনায় প্রতিনিয়ত কর্মস্পৃহা যোগানের উৎস ৷ যদি তার মন মস্তিষ্ক কোরআনের আদর্শে উজ্জীবিত হয় এবং বিরাজমান পরিবেশে কোরআনের হতবুদ্ধিকর ও তাৎপর্যময় আয়াতগুলোর ছত্রে ছত্রে লুকিয়ে থাকা প্রাণশক্তির ছোয়া লাগে তাহলে এর প্রতিটি বক্তব্য প্রতি মুহূর্তে মানুষকে কর্মচঞ্চল থাকতে উদুদ্ধ করে । মানুষ অনেক সময় কোরআনের কোনো আবায়াতকে শতবার পড়েও তার তেমন কোনো তাৎপর্য খুঁজে পায় না৷ কিন্তু যখন বিশেষ কোনো পরিস্থিতিতে বা বিশেষ কোনো দুর্যোগ ও দুর্বিপাকে পড়ে সেই আয়াতটা পড়ে, তখনই তার কাছে মনে হয়, আয়াতটা যেন নতুন, আগে যেন কখনো সে তা আর পড়েনি। সে এখন যে তাৎপর্য ও প্রেরণার সন্ধান তাতে পেয়েছে, আগে যেন কখনো তা পায়নি ৷ এখন তা থেকে যে কঠিন প্রশ্ের জবাব, যে জটিল সমস্যার সমাধান, যে অজানা পথের ও যে নির্ভুল গন্তব্যের সন্ধান এ ইস্পিত বিষয়ে যে অটুট প্রত্যয় ও গভীর তৃপ্তির স্বাদ সে পেয়েছে, তাও যেন আগে কখনো পায়নি । কোরআন ছাড় প্রাচীন বা আধুনিক আর কোনো গ্ৰন্থই এ বৈশিষ্টের অধিকারী নয়! www.pathagar.com
— পৃষ্ঠা ১২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।