পারে? কিন্তু তীব্র ভীতি, প্রচন্ড ক্ষুধা ও ভয়ংকর ঠান্ডার কারণে কেউ উঠে দাড়িয়ে সম্মতি প্রকাশ করলো না। কেউ যখন দাড়ালো না, তখন রসূল (স.) আমাকে ডাকলেন । আমাকে যখন ডাকলেন, তখন আমার না দাড়িয়ে গত্যন্তর ছিলো না। অতপর তিনি আমাকে বললেন, ‘হোযায়ফা, তুমি যাও, শত্রুদের ভেতরে ঢুকে পড়ো ঘুঁবং দেখো তারা কী করে। আমার কাছে ফিরে না আসা পর্যন্ত কোনো ঘটনা ঘটিও না৷’ হোযায়ফা বলেন, এরপর আমি গেলাম এবং ওদের শিবিরের ভেতরে ঢুকে পড়লাম । তাদের হাড়িকুড়ি, চুলোর আগুন, তাবু ও অন্যান্য স্থাপনা-সবই তছনছ হয়ে যাচ্ছিলো । এই সময় আবু সুফিয়ান উঠে দাড়ালো এবং বললো, হে কোরায়শী বাহিনী, তোমাদের প্রত্যেকের নিজের পাশে কে বসে আছে এবং কী করছে, সেদিকে লক্ষ্য রাখা উচিত ।' হোযায়ফা বলেন, আমি তৎক্ষণাত আমার পার্শবর্তী ব্যক্তিকে ধরে বললাম, তুমি কে? সে বললো, আমরা এমন জায়গায় অবস্থান করছি, যা অবস্থানের যোগ্য নয় । আমাদের উট ঘোড়া সবই ধ্বংস হয়ে গেছে। বনু কোরায়যা আমাদেরকে ফেলে চলে গেছে। তাদের সম্পর্কে যে খবর পেয়েছি, তা অত্যন্ত ন্যক্কারজনক । তাছাড়া তোমরা দেখতেই পাচ্ছ আমরা কী সাংঘাতিক ঝড়ের কবলে পড়েছি । আমাদের একটা ডেগচিও স্থির থাকছে না, আগুন নিভে গেছে, তাবু ও অন্যসব স্থাপনা তছনছ হয়ে গেছে। তাই সবাই রওনা হও । আমিও রওনা হচ্ছি!’ তারপর সে তার রজ্জুবদ্ধ উটের দিকে এগিয়ে গেলো এবং তার পিঠে চড়ে বসলো । তিনবার আঘাত করার পর উটটা তাকে নিয়ে লক্ষঝম্প করতে করতে যাত্রা শুরু করলো । আল্লাহর কসম, বন্ধন খুলে দেয়ার পরও উটটা ঠায় দাড়িয়ে ছিলো । রসূল (স.) যদি আমাকে পূর্বাহ্নে আদেশ না দিতেন যে, আমার কাছে ফিরে না এসে কোনো ঘটনা ঘটিও না, তাহলে আমি চাইলেই তাকে বর্শা মেরে হত্যা করতে পারতাম । হোযায়ফা বলেন, এরপর আমি রসূল (স.)-এর কাছে ফিরে এলাম ৷ তিনি তখনো তার কোনো ষ্ত্রীর ইয়ামানী কম্বলে আবৃত হয়ে নামাযে দাড়িয়ে । আমাকে দেখে তিনি তার পায়ের কাছে আমাকে বসতে দিলেন এবং কম্বলের এক প্রান্ত আমার গায়ের ওপর ফেলে দিলেন। তারপর তিনি যখন রুকু ও সেজদা দিলেন তখনো আমি সেই কম্বলের ভেতরে । তিনি যখন সালাম ফেরালেন, আমি তাকে সব খবর জানালাম । ওদিকে কোরায়শরা কী করেছে, সেটা যখন গাতফানীরা শুনলো, তখন তারাও উঠি পড়ি করে স্বদেশের পথে পাড়ি জমালো। আন্লপ কোরআনের স্বতন্র বৈশিষ্টয পবিত্র কোরআনের বক্তব্যে সাধারণত নির্দিষ্ট ব্যক্তিবর্গের নাম উল্লেখ করা হয় না। তার লক্ষ্য থাকে শুধু মানুষের ও তার স্বভাব প্রকৃতির নমুনা তুলে ধরা । কোরআনে ঘটনাবলীর বিস্তারিত বিবরণ ও খুঁটিনাটি বর্ণনা দেয়া হয় না। কেবল স্থায়ী ধ্যান ধারণা এবং প্রচলিত রীতিনীতি ও মূল্যবোধ বর্ণনা করা হয়। এ জিনিসগুলো ঘটনার সমাপ্তির সাথে সাথে সমাপ্ত হয় না এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের অন্তর্ধানের সাথে সাথে অন্তর্হিত হয় না। এজন্যে এগুলো প্রত্যেক যুগ ও প্রজন্মের জন্যে স্থায়ী দৃষ্টান্ত ও মূলনীতি হিসেবে বহাল থেকে যায়। কোরআন সংশ্লিষ্ট ঘটনার মহান আল্লাহর শক্তি ও পরিকল্পনার সংযোগ প্রতিষ্ঠিত করে, যিনি যাবতীয় ঘটনা, ব্যক্তি ও বস্তুর ওপর সর্বময় ক্ষমতার অধিকারী, এসব জিনিসের ভেতর দিয়ে সে মহান আল্লাহর দোর্দন্ড ক্ষমতা ও প্রতাপ এবং তার সূক্ষ্ম ও সুনিপুণ কৌশলকে প্রতিফলিত করে। আর দ্বন্দ সংঘাতের প্রতিটি পর্যায়ে সে নির্দেশ দান, পর্যালোচনা ও প্রধানতম মূলনীতির সাথে সম্পর্ক প্রতিষ্ঠার কাজে নিয়োজিত থাকে । যিলন্পাহ্ণ ১ভতস ১৩৬ www.pathagar.com
— পৃষ্ঠা ১২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।