ফায়সালা না করে দেন !' রসূল (স.) বললেন, ঠিক আছে । ব্যাপারটা এখন তোমার হাতেই ন্যস্ত করলাম ৷' এরপর সা'দ চুক্তির খসড়াটা হাতে নিলেন এবং যা কিছু লেখা হয়েছিলো, সব নিশ্চিহ্ন করে দিলেন তারপর তিনি বললেন, ‘ওরা আমাদের যা করতে পারে করুক ৷’ রসূল (স.) ও তার সাহাবীরা তীব্র ভীতি ও সন্ত্রাসের পরিবেশে অবস্থান করতে লাগলেন। এ সময় চতুদিক থেকে শত্রু সেনাদের আনাগোনা ও তাদের আগ্রাসী হামলা অব্যাহত ছিলো । (১) অবশেষে এক সময় বনু গিতফানের নঈম ইবনে মাসউদ ইবনে আমের রসূলুল্লাহ (স.)-এর কাছে এসে বললেন, ইয়া রসূলাল্লাহ, আমি ইসলাম গ্রহণ করেছি। তবে আমার গোত্র আমার ইসলাম গ্রহণের কথা জানে না। এখন আপনি আমাকে যা ইচ্ছে আদেশ দিতে পারেন রসূল (স.) বললেন, ‘তুমিই আমাদের মধ্যে একমাত্র ব্যক্তি, যে কিছু কার্যকর অবদান রাখতে পারো । কাজেই যদি পারো, কোনো কৌশল অবলম্বন করে আমাদের ওপর থেকে এই সংকট দূর করো । মনে রেখ, যুদ্ধ কৌশলেরই আর এক নাম ৷' (অতপর সত্যিই নঈম ইবনে মাসউদ এক যুগান্তকারী কৌশল অবলম্বন করে হানাদার বাহিনীগুলো ও বনু কোরায়যার মধ্যে পারস্পরিক অনাস্থার সৃষ্টি করে দিলেন। এ কৌশলের বিস্তারিত বিবরণ সীরাত গ্রন্থাবলীতে রয়েছে। দীর্ঘসুত্রিতার আশংকায় এখানে সেই বিবরণ উদ্ধৃত ‘করা থেকে বিরত রইলাম ৷) আল্লাহ তায়ালা তাদেরকে পর্যুদসন্ত করে দিলেন। একে তো প্রচন্ড শীতের রাত, তদুপরি তাদের ওপর এমন ঝড়ো হাওয়া চালিয়ে দিলেন, যা তাদের ডেগচিগুলোকে উপুড় করে ও তাবুগুলোকে ছিন্ন ভিন্ন করে দিলো। আগ্রাসী বাহিনীগুলোর মধ্যে মতভেদ ও বিশৃংখলার খবর জানতে পেরে রসূল (স.) হযরত হোযায়ফা ইবনুল ইয়ামানকে ডেকে পাঠালেন। তিনি এলে তাকে রাতের বেলায় আগ্রাসী বাহিনীগুলোর অবস্থা ও তৎপরতা পর্যবেক্ষণ করতে পাঠিয়ে দিলেন। এ সম্পর্কে মোহাম্মদ ইবনে ইসহাকের বর্ণনা নিন্নরূপ, জনৈক কুফাবাসী হযরত হোযায়ফা ইবনুল ইয়ামানকে জিজ্ঞেস করলো, ‘আপনি কি রসূল (স.)-কে স্বচক্ষে দেখেছেন এবং তার সাথে কখনো অবস্থান করেছেন? হোযায়ফা বললেন, হ্যা । সে আবার জিজ্ঞেস করলো, আপনারা তার সাথে কেমন ব্যবহার করতেন? হোযায়ফা বললেন, আমরা তীর আদেশ পালনের জন্যে যথাসাধ্য চেষ্টা করতাম । সে বললো, আল্লাহর কসম, আমরা যদি তাকে শেতাম, তবে তাকে মাটির ওপর দিয়ে হাটতে দিতাম না বরং তাকে ঘাড়ে করে | রাখতাম ৷ হোযায়ফা বললেন, শোনো, আমরা খন্দকের মধ্যে রসূলুল্লাহ (স.)-এর সাথে ছিলাম । রাতের একটা অংশ তিনি নামায পড়ে কাটিয়ে দিলেন । তারপর আমাদের দিকে তাকালেন এবং বললেন, তোমাদের মধ্যে এমন কে আছে যে, উঠে গিয়ে শত্রুদের গতিবিধি পর্যবেক্ষণ করতে (১) হযরত উম্মে সালমা (রা.) বলেন, আমি রসূল (স.)-এর সাথে এমন অনেকগুলো রণাংগনে উপস্থিত থেকেছি, যেখানে তুমুল যুদ্ধ ও সন্ত্রাসের রাজত্ব বিরাজ করছিলো, যেমন মুরাইসী, খয়বর ও হুনায়ন। এ ছাড়া মক্কা বিজয় এবং হোদাইবিয়ার ঘটনাস্থলেও আমি ছিলাম । কিন্তু এ সবের কোনোটাই রসূল (স.)-এর জন্য খন্দকের চেয়ে পীড়াদায়ক এবং আমাদের জন্য ত্রাসোদ্দীপক ছিলো না। কেননা খন্দক যুদ্ধের সময় মুসলমানর! পুরোপুরি অবরুদ্ধ অবস্থায় ছিলো এবং ইহুদী গোত্র বনু কোরায়যার দিক থেকে আমাদের ছেলে-মেয়েরা নিরাপদ ছিলো না । মদীনাকে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সারারাত পাহারা দেয়া হতো এবং সারারাত মুসলিম জনতার আল্লাহু আকবর ধ্বনি শুনতে শুনতে ভীতি ও শংকার মধ্য দিয়েই আমাদের সকাল হতো । শেষ পর্যন্ত আল্লাহ তায়ালা শত্ৰুদেরকে বিন্দুমাত্র সাফল্য ছাড়াই ফিরে যেতে বাধ্য করলেন। www.pathagar.com
— পৃষ্ঠা ১২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।