যিলালিল কুরআন — যিলালিল কুরআন 16
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

এই পৰ্যায়ে মুসলমানদের বিপদ ভয়ংকর রূপ ধারণ করলো এবং তাদের ভয়ভীতি ও শংকা নিদারুণভাবে বেড়ে গেলো । তাদের শক্ররা সর্বদিক থেকে তাদের ওপর আক্রমণ চালিয়ে বসলো । এ সময় কোনো কোনো দুর্বল ঈমানধারী মুসলমান আল্লাহ তায়ালা সম্পর্কেও বিরূপ ধারণা পোষণ করতে লাগলো। মোনাফেকদের মোনাফেকী তীব্রতর হয়ে উঠলো বনু আমরের মোয়াত্তাব বিন কুশায়ের বলে উঠলো, ‘মোহাম্মদ (স.) আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলো যে, রোম ও পারস্যের সম্রাটদের সম্পত্তি আমাদের হস্তগত হবে। অথচ আজ আমাদের অনেকে পেশাব পায়খানা করতে গিয়েও নিজের জীবন নিয়ে শংকিত থাকে ৷ বনু হারেসা গোত্রের আওস বিন কায়সী বললো, ‘হে রসূল, আমাদের বাড়ী-ঘর শত্রুদের নাগালের ভেতরে রয়েছে। কাজেই মদীনার বাইরে অবস্থিত আমাদের পরিবার-পরিজনের কাছে যাওয়ার অনুমতি দিন ।' এভাবে রসূল (স.) ও মোশরেকদের অবরোধসূচক অবস্থান প্রায় একমাসের কাছকাছি বহাল থাকলো । পরস্পরে কিছু পাথর ছোড়াছুড়ি ও তীর বিনিময় করা ছাড়া আর কোনো যুদ্ধ হয়নি । মুসলমানদের জন্যে পরিস্থিতি যখন অত্যন্ত মারাত্মক আকার ধারণ করলো, তখন রসূল (স.) বনু গাতফানের দুই নেতা উয়াইনা ইবন হাসন ও হারেস বিন আওফের কাছে এই মর্মে সন্ধি প্রস্তাব পাঠালেন যে, তারা তাদের দলবলসহ মদীনা ত্যাগ করতে রাযী হলে তিনি তাদেরকে মদীনার উৎপন্ন শস্যের এক তৃতীয়াংশ দেবেন ।(১) এই দুই গাতফানী নেতার সাথে রসূল (স.)-এর এই সন্ধি চুক্তির আলোচনা এবং লেখার কাজ সম্পন্ন হলো । কেবল সাক্ষীর সাক্ষ্য ও উভয় পক্ষের স্বাক্ষর দান বাকী ছিলো । এ ব্যাপারে উভয়পক্ষের পারস্পরিক সম্মতি আদায়ের জন্যে চেষ্টা ও দর কষাকষি চলছিলো । রসূল (স.) চুক্তিটা চূড়ান্ত করার আগে আওস “নেতা হযরত সাদ ইবনে মোয়ায ও খাজরায নেতা সাদ বিন ওবাদাকে জানালেন এবং তাদের উভয়ের মতামত ও পরামর্শ চাইলেন ৷ তারা উভয়ে জিজ্ঞেস করলেন, ‘ইয়া রসূলাল্লাহ! এটা কি আপনার ব্যক্তিগত পছন্দের বিষয়, যা আমাদের করা উচিত বলে আপনি মনে করেন? অথবা আল্লাহ তায়ালা আপনাকে এ কাজ করতে আদেশ দিয়েছেন, যা আমাদের অবশ্য করণীয়? নাকি, এটা আপনি নিজস্ব বিবেচনায় আমাদের কল্যাণার্থে করতে চাইছেন? রসূল (স.) বললেন, তোমাদের উপকারার্থে আমি নিজস্ব বিবেচনায় এ কাজটা করতে চাই, আল্লাহর কসম, আমি এ কাজটা শুধু এ জন্যেই করতে চেয়েছি যে, আমি দেখেছি, সমগ্র আরবজাতি এক্যবন্ধ হয়ে তোমাদেরকে একই তীরে বিদ্ধ করতে উদ্যত হয়েছে এবং তোমাদের ওপর চতুর্দিক থেকে আগ্রাসন চালিয়েছে। এমতাবস্থায় তোমাদের ওপর থেকে তাদের দাপট যতোটুকু সম্ভব খর্ব করতে চেয়েছি!’ সা’দ ইবনে মোয়ায বলেন, ‘হে রসূলাল্লাহ, এক সময় আমরা ও এই লোকেরা একই সাথে আল্লাহর সাথে শেরেক ও মূর্তিপূজায় লিপ্ত ছিলাম । তখন আল্লাহর এবাদতও করতাম না, আল্লাহ তায়ালাকে চিনতামও না । অথচ সে সময়ও তারা নেহাৎ অতিথিসুলভ আপ্যায়ন অথবা কিনে খাওয়া ছাড়া আমাদের উৎপন্ন ফসল থেকে একটা দানাও খেতে পারেনি। আর আজ যখন আল্লাহ তায়ালা আমাদেরকে ইসলামের ন্যায় অমূল্য সম্পদ দিয়ে সম্মানিত করেছেন, ইসলামের দিকে পথ প্রদর্শন করেছেন এবং আপনাকে ও ইসলামকে দিয়ে আমাদেরকে গৌরবাধ্বিত করেছেন, তখন তাদেরকে আমাদের সম্পদ দেবে? আল্লাহর কসম, আমাদের এর কোনো প্রয়োজন নেই । আল্লাহর কসম, আমরা তাদেরকে তরবারী ছাড়া আর কিছুই দেবো না, যতোক্ষণ না তাদের ও আমাদের মাঝে আল্লাহ তায়ালা কোনো চূড়ান্ত (১) ওদিকে ইহুদীরা তাদেরকে এই মর্মে প্রতি্রুতি দিয়েছিলো, তারা তাদেরকে সাহায্য করলে তাদেরকে খয়বরে এক বছরের ফসল দেবে । (মিকরীনী) । www.pathagar.com

— পৃষ্ঠা ১১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।