যিলালিল কুরআন — যিলালিল কুরআন 16
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

এখন বলো, আমাদের ধর্ম ভালো, না মোহাম্মদের ধর্ম ভালো! তারা বললো, 'বরঞ্চ তার ধর্মের চেয়ে তোমাদের ধর্মই ভালো এবং তোমরা অধিকারের ক্ষেত্র তার চেয়ে অগ্রগণ্য ।' এদের সম্পর্কেই আল্লাহ তায়ালা সূরা নেসার ৫১ থেকে ৫৬ নং আয়াত নাযিল করেন। ইহুদী নেতাদের মুখ থেকে এ কথাগুলো শুনে কোরায়েশ নেতারা আনন্দিত হলো এবং রসূল . (স.)-এর বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধ পরিচালনার জন্যে তারা যে আহ্বান জানালো, তা বাস্তবায়নে তারা পুরোমাত্রায় প্রস্তুত হয়ে গেলো । এরপর সেই ইহুদী নেতৃঘর্গ বনু গাতফানের কাছে গেলো । তারা তাদেরকেও রসূল (স.)-এর ' বিরুদ্ধে যুদ্ধ করতে প্ররোচিত করলো । তারা তাদেরকে জানালো যে, ইহুদীরা এ ক্ষেত্রে তাদেরকে পূর্ণ সহযোগিতা করবে এবং কোরায়শরাও তাদের আহ্বানে সাড়া দিয়েছে। এ কথা শুনে গাতফানীরাও প্রস্তুত হয়ে গেলো এবং যুদ্ধ সাজে সজ্জিত হলো। ইবনে আওফের নেতৃত্বে বনু মুরাহ্‌ এবং মাশয়ার বিন রুখাইলের নেতৃত্বে বনু আশজা মদীনা আক্ৰমণ করার জন্যে অভিযানে বেরিয়ে পড়লো । রসূল (স.) আগ্রাসনের খবর শুনে মদীনার চারপাশে খন্দক বা পরিখা খনন করলেন। এই খননকার্যে সাধারণ মুসলমানদের সাথে সাথে স্বয়ং রসূল (স.) ও অংশগ্রহণ করলেন। সকলেই অক্লান্ত পরিশ্রম করলেন । কিন্তু কিছুসংখ্যক মোনাফেক সাধারণ মুসলমানদের সাথে ও রসূল (স.)-এর সাথে পরিখা খনন থেকে নানা ওযুহাতে পিছিয়ে থাকলো । কেউ কেউ রসূল (স.)-এর কাছ থেকে কোনো অনুমতি না নিয়ে এবং তাকে কিছু না জানিয়ে গোপনে নিজ নিজ পরিবার-পরিজনের কাছে যেতে লাগলো । ওদিকে মুসলমানদের মধ্য থেকে কারো কোনো জরুরী প্রয়োজন দেখা দিলে সে রসূল (স.)-কে তা জানিয়ে ও অনুমতি নিয়ে যেতো এবং জরুরী কাজ সেরে ফিরে এসে আবার নিজ কাজে আত্মনিয়োগ করতো । কেননা তারা সৎ কাজে অতিশয় আগ্রহী ও নিষ্ঠাবান ছিলো এসব নিষ্ঠাবান মোমেনদের সম্পর্কে আল্লাহ তায়ালা সূরা নূরের ৬১ নং আয়াত নাযিল করেন । অতপর কাজে ফাকি দিয়ে গোপনে বিনা অনুমতিতে বাড়ীতে যাওয়ার । জন্যে মোনাফেকদেরকে ভসনা করে ৬২ নং আয়াত. নাযিল করেন। রসূল (স.)-এর পরিখা খননের কাজ সমাপ্ত হবার পর কোরায়শরা তাদের অনুগত নিগ্বো দাস, বনু কিনানা ও তেহামাবাসীদের সমন্বয়ে গঠিত দশ হাজারের বিশাল বাহিনী নিয়ে হাযির হলো । তাদের সাথে আরো যোগ দিল বনু গাতফান ও অনুগত নাজদবাসীও। তারা ওহুদ পাহাড়ের পাশে সমবেত হলো । এদিকে রসূল (স.) তিন হাজার মুসলমানের সমন্বয়ে গঠিত বাহিনী নিয়ে পরিখা নিজেদের ও শত্রুদের মাঝখানে রেখে অবস্থান নিলেন । মুসলমানদের সন্তান-সন্ততি ও স্ত্রীদেরকে দুর্গের অভ্যন্তরে রেখে আসার নির্দেশ দিলেন! আল্লাহর দুশমন হুয়াই ইবনে আখতার বনু কোরায়যার নেতা কা'ব বিন আসাদের কাছে গেলো । রসূল (স.) কা’বের সাথে ইতিপূর্বে উভয় পক্ষের বেসামরিক লোকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যে চুক্তি সম্পাদন করেছিলেন। কিন্তু হুয়াই আসাদকে এই চুক্তি ভংগ করতে প্ররোচিত করতে লাগলো । সে কা’বকে এই মর্মে প্রতিশ্রুতি দিলো যে, কোরায়শ ও গাতফান যদি মোহাম্মদ (স.)-কে অক্ষত অবস্থায় রেখে চলে যায়, তাহলে আমি তোমার সাথে তোমার দুর্গে অবস্থান করবো এবং তোমার যে পরিণাম হবে, আমারও তাই হবে’ হুযাইয়ের এই প্ররোচণায় কা’ব তার সাথে রসূল (স.)-এর যে চুক্তি ছিলো, তা ভংগ করলো । তত স্মল আহক কল) নন ছঠ সলিল ও] www.pathagar.com

— পৃষ্ঠা ১১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।