বস্তুত সেটা একটা বিস্ময়কর সময়ই ছিলো বটে । আজকের মানুষ সে অবস্থাটা কেবল কল্পনাই করতে পারে। কিন্তু বুঝতে পারে না যে, এমন অবস্থার উদ্ভব কেমন করে হয়েছিলো । কিন্তু মহান আল্লাহ মুসলমানদেরকে নিছক এসব আবেগ-অনুভূতির কাছে সোপর্দ করেই ক্ষ্যান্ত থাকেননি । তিনি চাননি যে, মহান আল্লাহর সাথে বান্দার প্রত্যক্ষ সংযোগের অনুভূতি এবং কোরআন নাযিল হওয়ার মাধ্যমে প্রতিনিয়ত তাদের মনের কথা প্রকাশিত হওয়ার দ্বারাই তাদের ইসলামী ব্যক্তিত্বের বিকাশ বৃদ্ধি ও পরিপন্ধতা অর্জিত হতে থাকুক । বরঞ্চ তিনি তাদেরকে বাস্তব অভিজ্ঞতার সম্মুখীন করেছেন এবং এমন পরীক্ষার মুখোমুখী করেছেন, যা তাদেরকে কিছু ত্যাগ স্বীকার করতেও বাধ্য করেছে। আবার বেশ কিছু শিক্ষাও দিয়েছে। এ সব পরীক্ষার পেছনে ছিলো আল্লাহর সুগভীর প্রজ্ঞা ও মহৎ উদ্দেশ্য যা একমাত্র তিনিই জানেন। তীর সৃষ্টি সম্পর্কে তার জ্ঞানই সবচেয়ে বেশী, সবচেয়ে সুক্ম ও নির্ভুল । তিনি সর্ববিষয়ে সুক্মজ্ঞানী ও ব্যাপকতর অভিজ্ঞতাসম্পন্ন । মহান আল্লাহর এই সুক্ষ্ম ও নির্ভুল জ্ঞান এবং এই মহৎ উদ্দেশ্য উপলদ্ধি করার জন্যে আমাদের কিছু চিন্তা গবেষণা করা প্রয়োজন । এই চিন্তা গবেষণা ও তা দ্বারা অর্জিত উপলব্ধির আলোকেই আমাদের বিবেচনা করতে হবে দুনিয়ার যাবতীয় ঘটনাবলী ও পরীক্ষা নিরীক্ষাকে । এতিহাসিক খশন্দক্কের যুদ্ধ সূরা আল আহ্যাবের এই অংশটুকুতে ইসলামী আন্দোলন ও মুসলিম জাতির ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ ঘটনা এবং মুসলমানদের ওপর আপতিত কঠিন পরীক্ষার একটা পর্ব আলোচিত হয়েছে। সেই ঘটনা হলো আহযাব যুদ্ধ । এটা সংঘটিত হয় হিজরী চতুর্থ বা পঞ্চম সনে। এটা ছিলো মদীনার সদ্য প্রসূত মুসলিম সমাজ ও রাষ্ট্রের চিন্তাধারা, মূল্যবোধ ও চরিত্রের দৃঢ়তা ও পরিপন্ধতার পরীক্ষা । কোরআনের এই অংশের আয়াতগুলো ঘটনা বর্ণনায় যে ধরনের বাচনভংগী প্রয়োগ করেছে এর বিভিন্ন দৃশ্য, মন্তব্য, তৎপরতা ও মানসিক প্রতিক্রিয়া তুলে ধরা এবং এ সংক্রান্ত আল্লাহর বিধান ও মূল্যবোধ বিশ্লেষণের যে রীতি অবলম্বন করেছে, তা থেকে আমরা বুঝতে পারি মহান আল্লাহ একই সাথে কোরআন দ্বারা ও ঘটনাবলীর ঘাত-প্রতিঘাত দ্বারা মুসলিম উম্মাহকে কিভাবে শিক্ষা দিতেন। টী ঘটনার বর্ণনা ও বিশ্লেষণে কোরআনের গৃহীত পদ্ধতি বুঝবার উদ্দেশ্যে আমি প্রথমে সীরাত গ্ৰন্থসমূহে বর্ণিত এই ঘটনার বিবরণ কিছুটা সংক্ষেপে তুলে ধরছি এবং তারপর সূরার তাফসীরে আত্ম নিয়োগ করবো । এতে কোনো ঘটনা সম্পর্কে মানুষের বর্ণনায় ও আল্লাহর বর্ণনায় পার্থক্য বুঝা যাবে।. | মোহাম্মদ ইবনে ইসহাক বর্ণনা করেন, খন্দকের যুদ্ধ সম্পর্ক যে বিবরণ পাওয়া গেছে তা বলো যে, বনু নযীর গোত্রের হুয়াই বিন আখতার, কেনানা বিন আবিল হাকীক, সালাম বিন আবিল হাকীক, বনু ওয়ায়েশ গোত্রের হাওদা বিন কায়েস ও আবু আম্মার প্রমুখসহ বনু নযীর ও বনু ওয়ায়েলের একদল ইহুদী নেতা, যারা খন্দক যুদ্ধের উদ্যোক্তা ছিলো এবং আরবের বেশীর ভাগ গোত্রকে রসূল (স.)-এর বিরুদ্ধে সমবেত করেছিলো, মক্কার কোরায়শদের কাছে উপনীত হয়ে তাদেরকে রসূল (স.)-এর বিরুদ্ধে যুদ্ধ করার প্ররোচনা দিতে লাগলো । তারা বললো, আমরা মোহাম্মদ (স.)-কে সমূলে উত্থাত করার জন্যে তোমাদের সাথে থাকবো । কোরায়শরা তাদেরকে বললো, ‘ শোনে ইহুদী নেতৃবর্গ, তোমরা তো প্রথম কেতাবের অধিকারী ছিলে, আর আমরা ও মোহাম্মদ (স.) যে বিষয়ে মতভেদে লিপ্ত আছি, সে সম্পর্কেও তোমরা নিশ্চয়ই অবগত আছ। www.pathagar.com
— পৃষ্ঠা ১১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।