যেতো । এরপর আর ভালোমন্দ মিলে-মিশে একাকার হয়ে থাকতে পারতো না এবং কার .কেমন চরিত্র, তা অজানা থাকতো না৷ এইসব অগ্নু পরীক্ষার মাঝে অথবা শেষে একটু একটু করে কোরআন নাযিল হয়ে ঘটনার প্রকৃত স্বরূপ তুলে ধরতো, এর বিভিন্ন দিকের ওপর আলোকপাত করতো এবং ঘটনার সাথে ংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মতামত, আবেগ অনুভূতি, উদ্দেশ্য ও মনোভাব উন্মোচন করে দিতো ৷ সকলের অন্তকরণ যখন আলোয় উদ্ভাসিত এবং সবরকমের আড়াল ও আবরণ থেকে মুক্ত, তখন সেই অস্তরগুলোকে কোরআন সম্বোধন করতো, অন্তরের সেই কোমল স্থানগুলোকে খুঁজে খুঁজে বের করতো যার মধ্যে গ্রহণ করা ও প্রভাবিত হওয়ার যোগ্যতা ও ক্ষমতা রয়েছে। এরূপ অন্তরগুলোকে সে দিনের পর দিন প্রতিটা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে লালন করে অধিকতর যোগ্য করে গড়ে তুলতো এবং তীর মনোনীত আদর্শে দীক্ষিত করতো । কোরআন একই সাথে সমুদয় আদেশ নিষেধ এবং সমুদয় আইনগত বিধি বিধান ও নৈতিক নির্দেশাবলী নিয়ে নাযিল হবে এ জন্যে মুসলমানদেরকে প্রস্তুত করা হয়নি । বরঞ্চ আল্লাহ তায়ালা ক্রমাগত পরাীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তাদেরকে গড়ে তুলেছেন। তিনি জানতেন যে, মানুষকে এ ধরনের বাস্তব পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে প্রশিক্ষণ দেয়া ছাড়া সঠিকভাবে প্রস্তুত করা ও পরিপন্ধতা দান করা সম্ভব নয়। এরূপ প্রশিক্ষণ তার অন্তরের অন্তস্থলে বদ্ধমূল করা এবং মেরুমজ্জায় খোদাই করে দেয়া সম্ভব । জীবনের ঘাত-প্রতিঘাত ও দ্বন্দ সংঘাতের মধ্য দিয়ে এ প্রশিক্ষণ বিভিন্ন ব্যক্তিকে যতোটা কার্যকরভাবে দেয়া যায় ততোটা আর কোনোভাবে দেয়া যায় না। কোরআন তার শ্রোতাদের সামনে ঘটনার প্রকৃত স্বরূপ ও তার তাৎপর্য বিশ্লেষণ করে। পরীক্ষার আগুনে উত্তপ্ত, বিগলিত, ও বশীভূত এই অন্তরে সে বিভিন্ন নির্দেশিকা সফলতার সাথে উৎকীর্ণ করে ও তাকে আপন রংগে রঞ্জিত করে। রসূল (স.)-এর জীবদ্দশায় মুসলমানরা যে সময়টা অতিবাহিত করেছেন, সেটা ছিলো যথার্থই একটা চমকপ্রদ সময় । এ সময়টাতেই মহান আল্লাহ ও বিশ্ব মানবের মধ্যে প্রত্যক্ষ ও প্রকাশ্য যোগ স্থাপিত হয়। বিভিন্ন ঘটনা ও উক্তির মধ্য দিয়ে এ সংযোগ ও মিলনের প্রতিফলন ঘটেছে । এ সময় প্রত্যেক মুসলমান গভীর রাতে নির্জনে নিভৃতে অবস্থানকালেও অনুভব করতো যে, আল্লাহর চোখ তার ওপর নিবদ্ধ রয়েছে এবং তিনি তার প্রতিটা কাজ দেখতে পাচ্ছেন, আর তার কান সর্বক্ষণ পাতা রয়েছে এবং তিনি সব কিছু শুনতে পাচ্ছেন। সে আরো অনুভব করে যে, তারা যে কোনো কথা, কাজ, এমনকি অন্তরের সামান্যতম ইচ্ছা বা অভিলাষ যে কোনো মুহূর্তে কোরআনের কোনো আয়াত নাযিল হওয়ার মধ্য দিয়ে ফাস হয়ে যেতে পারে। এই সময়টাতেই প্রত্যেক মুসলমান নিজের ও তার প্রতিপালকের মধ্যে প্রত্যক্ষ সংযোগ অনুভব করতো । এ জন্যে যখনই সে কোনো কঠিন সমস্যার সম্মুখীন হতো, আল্লাহর পক্ষ থেকে সে সমস্যার একটা সমাধান আসবে বলে বিশ্বাস করতো এবং সে জন্যে ধৈর্যের সাথে অপেক্ষা করতো ৷ এই সময়ে মহান আল্লাহ তার বান্দাকে বলতেন, ওহে অমুক, তুমি তো এই কথা বলেছিলে, এই কাজ করেছিলে, এই কথা মনের অভ্যন্তরে লুকিয়ে রেখেছিলে, এই কথা প্রকাশ করেছিলে, তুমি এরূপ হও এবং এরূপ হয়ো না ইত্যাদি ইত্যাদি ৷ কী বিস্ময়কর ব্যাপার যে, মহান আল্লাহ একটা সুনির্দিষ্ট বিষয়ে একজন নির্দিষ্ট ব্যক্তিকে সম্বোধন করেন। অথচ এই পৃথিবীর অধিবাসীরা সকলে মিলিত হয়েও এবং এই গোটা পৃথিবীটাও আল্লাহর বিশাল সাম্রাজ্যে একটা ক্ষুদ্ব কণার চেয়ে বেশী নয়। www.pathagar.com
— পৃষ্ঠা ১১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।