যাদের কাছ থেকে অংগীকার গ্রহণ করা হয়েছে তাদের বিবরণ দেয়ার পর কেমন অংগীকার নেয়া হয়েছে, তার বিবরণ দিয়ে বলা হচ্ছে, ‘আমি তাদের কাছ থেকে জোরদার অংগীকার নিয়েছি’ ‘মীসাক’ শব্দের আভিধানিক অর্থ হলো ‘পাকানো দড়ি বা রশী’। শব্দটার রূপক প্রয়োগ হয়েছে অংগীকার ও প্রতিশ্রুতি অর্থে ৷ অন্যদিক দিয়ে এতে আধ্যাত্মিক তাৎপর্যও এমনভাবে বিশ্লেষণ করা হয়েছে যে, শ্রোতার উদ্দীপনা ও আবেগকে শাণিত করে তোলে । অর্থাৎ এটা সেই মজবুত চুক্তি, যা আল্লাহ তায়ালা ও তার মনোনীত প্রিয় বান্দাদের মধ্যে সম্পাদিত হয়েছে, যেন তারা তীর ওহী পাওয়ার পর অন্যদের কাছে পৌছানো এবং বিশ্বস্ততা ও দৃঢ়তার সাথে তা বাস্তবায়িতও করেন। ‘যেন সত্যবাদীদেরকে তাদের সত্যবাদিতা সম্পর্কে জিজ্ঞেস করতে পারেন .......' এই সত্যবাদী অর্থ ঈমানদাররা । তারা সত্য কথা বলেছে এবং সত্য আকীদাকে গ্রহণ করেছে । তারা ছাড়া আর সবাই মিথ্যাবাদী । কেননা তারা বাতিল কথা বলে ও বাতিল মতবাদে বিশ্বাস করে। তাই এরই ‘সত্যবাদী’ বিশেষণটা তাৎপর্যপূর্ণ । কেয়ামতের দিন এই সত্যবাদীদেরকে তাদের সত্যবাদিতা সম্পর্কে জিজ্ঞেস করা শিক্ষক কর্তৃক কৃতকার্য ও উত্তীর্ণ ছাত্রকে তার সেই উত্তর সম্পর্কে জিজ্ঞেস করার সাথে তুলনীয়, যে উত্তর দিয়ে সে গৌরবময় কৃতিত্বের অধিকারী হয়েছে। এ প্রশ্ন করা হবে কেয়ামতের মাঠে সমবেত সকলের সামনে তাদের সম্মান ও মর্যাদা বৃদ্ধি করার জন্যে । পক্ষান্তরে যারা মিথ্যুক ও বাতিলপস্থী, যারা আকীদার ব্যাপারে মিথ্যা কথা বলেছে । তাদের কর্মফল সম্পূর্ণ ভিন্ন এবং সে কর্মফল তাদের অপেক্ষায় রয়েছে, ‘তাদের জন্যে যন্ত্রণাদায়ক আযাব রয়েছে ।' www.pathagar.com
— পৃষ্ঠা ১১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।