. এঁ ছাড়া অন্যান্য ক্ষেত্রে সামষ্টিক জীবন স্বাভাবিকভাবেই চলবে, কোনো আবেগ উদ্দীপ্ত আন্দোলনের বা অস্বাভাবিক কোনো গণবিস্ফোরণের প্রয়োজন দেখা দেবে না৷ ভ্রাতৃত্ব চুক্তি বাতিলের পর মুসলমানদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও মমত্ব বহাল থাকবে। তাই যে কোনো অভিভাবক তার পালিতকে নিজের মৃত্যুর পরে দান করার জন্যে ওসিয়ত করতে পারে কিংবা জীবদ্দশায় কোনো সম্মতি প্রদান করতে পারে। এতে শরীয়তে কোনো বাধা নেই । এ কথাই আয়াতের একাংশে এভাবে বলা হয়েছে, ‘তবে তোমাদের পালিতকে যদি কিছু সৌজন্য প্রদর্শন করতে চাও, তবে সেটা ভিন্ন কথা ৷' আর এই সমুদয় ব্যবস্থাকে প্রথমোক্ত মূলনীতির সাথে যুক্ত করা হচ্ছে, বলা হচ্ছে যে, এটা আল্লাহর আদি পুস্তকে লিখিতভাবে বিদ্যমান সিদ্ধান্ত । ‘এটা কেতাবে লিখিত ছিলো ।’ এভাবে মুসলমানদের মনকে শান্ত ও তৃপ্ত করা হচ্ছে এবং সেই মহান এঁশী মূলনীতিকে ধারণ করা হচ্ছে, যার আওতায় সব আইন প্রণয়ন ও সব পদক্ষেপ গ্রহণ করা হয়। বস্তুত এভাবেই মানব জীবনকে তার স্বাভাবিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করা হয় এবং তা সহজ সরল ও প্রশান্ত গতিতে চলতে থাকে সীমিত ও ব্যতিক্রমী কোনো কোনো অবস্থায় ছাড়া ব্যক্তিগত বা সামষ্টিক জীবনের কোথাও কোনো অচলাবস্থা বা অরাজকতার সৃষ্টি হয় না । নবীদের কাছ খেকে আনুগতেযের্স অৎগীক্কার গ্রহণ অতপর যদি কখনো মুসলমানদের সামষ্টিক জীবনে কোনো গণচেতনা বা গণঅভ্যুত্থানের জরুরী প্রয়োজন দেখা দেয়, তবে ইসলাম তার সেই শক্তিশালী উৎসটাকেও সে জন্যে খোলা রেখে দেয়। আল্লাহর কেতাবে তীর যে আদি ইচ্ছা ও সিদ্ধান্ত লিখিত রয়েছে এবং যা পরবর্তীতে বিশ্ব প্রকৃতিতে কার্যকর চিরস্থায়ী নিয়ম ও বিধানে পরিণত হয়েছে, সেই ইচ্ছা ও সিদ্ধান্তের সূত্র ধরে পরবর্তী আয়াতে সাধারণ ও বিশিষ্ট নবীদের কাছ থেকে আল্লাহর গৃহীত অংগীকারের কথা উল্লেখ করা হয়েছে। তাদের কাছ থেকে এই মর্মে অংগীকার নেয়া হয়েছিলো যে, তারা আল্লাহর জারীকৃত এই বিধানকে নিজ নিজ জাতির কাছে প্রচার ও বাস্তবায়ন করবেন ও তাতে দৃঢ়চেতা ও আপোষহীন থাকবেন, যাতে মানুষকে তাদের হেদায়াত লাভ অথবা ভ্রষ্টতা এবং ঈমান আনয়ন কিংবা কুফরি অবলম্বনের ব্যাপারে জবাবদিহিতার কাঠগড়ায় দাড় করানো যায়। কেননা নবীরা ইতিপূর্বেই তাদের কাছে ইসলামের দাওয়াত পৌছে দিয়ে নিজেদের দায়িত্ পালন করেছেন। আল্লাহ তায়ালা বলেন, ‘আমি নবীদের কাছ থেকে অংগীকার নিয়েছিলোম ........ ’ (আয়াত ৭-৮) আসলে এটা হযরত নূহ (আ.) থেকে শুরু করে শেষ নবী মোহাম্মদ (স.) পর্যন্ত অব্যাহতভাবে চালু থাকা একই অংগীকার, একই বিধান এবং একই আমানত-যা প্রত্যেক নবী নিজে গ্রহণ করেছেন এবং পরবর্তী নবীর কাছে হস্তান্তর করে গেছেন। আয়াতের প্রথমাংশে প্রথমে সাধারণভাবে সকল নবীর কথা বলা হযেছে যে, ‘আমি নবীদের কাছ থেকে অংগীকার নিয়েছিলাম ......... ' অতপর পবিত্র কোরআনের ও সারা পৃথিবীতে দাওয়াত পৌছানোর দায়িত্প্রাপ্ত মহানবীর কথা বলা হয়েছে, ‘এবং তোমার কাছ থেকে,’ অতপর শেষ নবীর পূর্ববর্তী প্রধান প্রধান নবীর উল্লেখ করে বলা হয়েছে যে, ‘এবং নূহ, ইবরাহীম, মূসা ও ঈসার কাছ থেকে ৷' www.pathagar.com
— পৃষ্ঠা ১১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।