যিলালিল কুরআন — যিলালিল কুরআন 16
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

কসম, তোমরা ততোক্ষণ পর্যন্ত মোমেন হতে পারবে না, যতোক্ষণ আমি তোমাদের কাছে তোমাদের নিজেদের চেয়ে, সহায় সম্পদের চেয়ে, সন্তান সমন্ততির চেয়ে এবং সকল মানুষের চেয়ে প্রিয় না হবো ।' সহীহ বোখারীর আরো একটা হাদীসে আছে যে, হযরত ওমর (রা.) বলেছিলেন, হয়া রসূলাল্লাহ, আল্লাহর কসম, আপনি আমার কাছে সব কিছুর চেয়ে প্রিয়, তবে আমার প্রাণের চেয়ে প্রিয় নন ৷’ রসূল (স.) বললেন, না, হে ওমর, আমি যতোক্ষণ তোমার কাছে তোমার প্রাণের চেয়েও প্রিয় না হবো, ততোক্ষণ তুমি মোমেন হতে পারবে না । হযরত ওমর (রা.) বললেন, ‘আল্লাহর কসম, আপনি আমার কাছে সব কিছুর চেয়ে প্রিয়, এমনকি আমার প্রাণের চেয়েও ৷’ রসূল (স.) বললেন, এবার ঠিক আছে, হে ওমর ৷' এটা শুধু কথার কথা নয়। এটা হচ্ছে সেই সুউচ্চ স্তর, যেখানে মহান আল্লাহর প্রত্যক্ষ সাহায্য ছাড়া পৌছা সম্ভব নয়। এই প্রত্যক্ষ সাহায্যই তাকে এতো উচ্চ ও উজ্জ্বল শীর্ষবিন্দুতে পৌছাতে | পারে। এখানে সে যাবতীয় ব্যক্তিগত স্বার্থপরতা ও দুনিয়ার আকর্ষণ থেকে মুক্ত হয়ে যায়। বস্তুত মানুষ নিজ সত্বা ও তার সাথে সংশ্লিষ্ট যাবতীয় জিনিসকে এতো ভালোবাসে, যা কল্পনা ও উপলব্ধিরও উর্ধ্বে, অনেক সময় তার মনে হয়, সে তার আবেগকে সংযত করেছে, মনকে নিয়ন্ত্রণ করেছে এবং নিজেকে ভালোবাসার ক্ষেত্রে যে বাড়াবাড়ি হয়ে থাকে, তা সে কমিয়ে ফেলেছে। কিন্তু যখনই তার আত্মসম্মানে সামান্যতম আঘাতও আসে, অমনি সে এমনভাবে ঘাবড়ে যায় যেন তাকে সাপে কামড় দিয়েছে। এই আঘাতে সে এতো যন্ত্রণা ও অপমান অনুভব করে, যে তার কোনো প্রতিক্রিয়া সে ব্যক্তই করতে পারে না । প্রতিক্রিয়া যেটুকু হয়, তা তার অনুভূতিতেই সুণ্ড থাকে এবং হৃদয়ের গভীরতম প্রকোষ্ঠে নিমজ্জিত থাকে কখনো কখনো সে তার গোটা জীবনকেই বিসর্জন দিতে প্রস্তুত হয়ে যায়, অথচ তার ব্যক্তিত্ব এমন সামান্যতম 'স্পর্শও সে সহ্য করতে পারে না, যা তাকে হেয় প্রতিপন্ন করে বলে তার কাছে মনে হয়, কিংবা তার কোনো চারিত্রিক বৈশিষ্ট্যের প্রতি নিন্দা-ধিক্ধার দেয় বলে মনে হয়, অথবা তার কোনো আচার-আচরণের সমালোচনা করে বলে মনে হয়। এ ধরনের কোনো নিন্দা সমালোচনায় তার কিছুই এসে যায় না বলে দাবী করা সত্তেও এই অসুহিষ্ণুতার ভার তার মধ্যে যথারীতি অক্ষুণ্ন থাকে। এমন গভীর আত্মপ্রেমকে নিয়ন্ত্রণ করা শুধু কথার কথা নয়, বরং একটা অতি উচ্চ ও উন্নত স্তর, যেখানে আল্লাহর প্রত্যক্ষ সাহায্য ছাড়া কেউ পৌছতে পারে না। আর আল্লাহর এই সাহায্য দীর্ঘ ও নিরন্তর চেষ্টা সাধনা, অব্যাহত সচেতনতা ও আস্তরিক আগ্রহের মাধ্যমে অর্জন করা সম্ভব । এই চেষ্টা সাধনাকে রসূল (স.) সবচেয়ে বড়ো জেহাদ নামে আখ্যায়িত করেছেন। হযরত ওমরের (রা.) ন্যায় ব্যক্তিরও এই জেহাদে রসূল (স.)-এর পথ নির্দেশনার প্রয়োজন হয়ে পড়েছিলো এবং এই পথনির্দেশনাই তার নির্মল অস্তকরণকে অর্গলমুক্ত করেছিলো। মুসলমানদের দায়িত্ব ও কর্তব্যও এই সার্বজনীন অভিভাবকত্বের আওতায় পড়ে । সহীহ বোখারীর এক হাদীসে রসুল (স.) বলেন, 'দুনিয়া ও আখেরাতে প্রত্যেক মোমেনের জন্যে আমিই সর্বোত্তম অভিভাবক । ইচ্ছা হলে তোমরা সূরা সেজদার এই আয়াতটা পড়ে দেখতে পারো, ‘নবী হচ্ছেন মোমেনদের জন্যে তাদের নিজেদের চেয়েও উত্তম অভিভাবক ৷’ সুতরাং কোনো মোমেন যদি কিছু ধন সম্পত্তি রেখে মারা যায়, তবে তার জীবিত রক্ত সম্পর্কীয় আত্মীয়রাই তার উত্তরাধিকারী হবে। আর যদি ঝণ অথবা ক্ষয়ক্ষতি রেখে যায়, তবে তার উত্তরাধিকারী যেন আমার কাছে আসে ৷ কেননা আমিই তার অভিভাবক ৷’ অর্থাৎ সে যদি ঝণ পরিশোধ করার উপযুক্ত কোনো ধন সম্পদ রেখে না যায়। তবে তিনিই তা পরিশোধ করবেন এবং তার রেখে যাওয়া অপ্রাপ্ত বয়ঙ্ক শিশুদের ভরণ-পোষণও করবেন। | ৩৩ সুন্না আল আহযাব (১৯১) পান্থা ২১ মনখিল ৫ | www.pathagar.com

— পৃষ্ঠা ১০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।