ইসলাম যদিও এ ধরনের আবেগ-উদ্দীপনার জোয়ার সৃষ্টি এবং মুসলমানদের অস্তরে এর উৎসগুলোর স্থায়িত্ব ও সার্বক্ষণিক সক্রিয়তা বহাল রাখতে উদগ্রীব, কিন্তু সে এর ভিত্তিকে জনগণের স্বাভাবিক শক্তি ও মনোবলের ওপর দাড় করাতেও ইচ্ছক ৷ সাময়িক আবেগ উত্তেজনার কার্যকারিতাও ক্ষণস্থায়ী ও নির্দিষ্ট সময়কালের মধ্যে সীমাবদ্ধ হয়ে থাকে। সেই বিশেষ জরুরী | সময় অতিবাহিত হওয়ার পর উত্তেজনা প্রশমিত হয়ে স্বাভাবিক পর্যায়ে স্থির হয়ে যায় এবং শাস্ত অবস্থা ফিরে আসে। এ জন্যেই বদর যুদ্ধের পর যখনই মদীনার পরিস্থিতি শান্ত, স্বাভাবিক ও স্থীতিশীল হলো, সার্বিক পরিস্থিতি ইসলামী রাষ্ট্রের অনুকূলে এসে গেলো এবং আংশিকভাবে হলেও সামাজিক স্থাতাবস্থা বহাল হলো, যুক্তিসংগত ছোট খাট সংঘর্ষের মধ্য দিয়ে এতোটা সম্পদ অর্জিত হলো যে, মুসলমানরা সকলেই মোটামুটি স্বনির্ভর হয়ে উঠলেন, বিশেষত ইহুদী গোত্র বনু কাইনুকার নির্বাসনের পর মুসলমানরা যখন বেশ সচ্ছল হয়ে উঠলেন, তখন এতটুকু নিরাপদ পরিস্থিতি পুনর্বহাল হওয়া মাত্রই কোরআন ভ্রাতৃত্ব ব্যবস্থার রক্ত সম্পর্কীয় ও বংশীয় পর্যায়ের দায় দায়িত্বের আইনগত বাধ্যবাধকতা বাতিল করে দিলো। তবে নৈতিক ও চেতনাগত পর্যায়ে তা বহাল রাখলো, যাতে প্রয়োজন দেখা দিলে পুনরায় তা কার্যকর হতে পারে। মুসলিম সমাজের উত্তরাধিকার ও রক্তপণের দায়-দায়িত্বকে রক্তীয় ও বংশীয় সম্পর্কের কর্তৃত্বে ন্যস্ত করাসহ যাবতীয় বিষয়কে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনলো, ঠিক যেমনটি তা আল্লাহর আদি গ্রন্থে ও তার প্রাকৃতিক বিধানে মৌলিকভাবে সংরক্ষিত রয়েছে। আল্লাহ তায়ালা বলেন, ‘আর রক্ত সম্পর্কীয় আত্মীয়রা আল্লাহর বিধানে অভিভাবকত্বে মোমেন ও মোহাজেরদের চেয়ে অধিকতর যোগ্য । কেতাবে এটাই লিখিত ছিলো ৷' নৰীক্স শআ্রতি সর্বঝ্বোজ্চ ভাম্লোবাসা ঈসমানেব শর্ত তবে এই সাথে সাধারণ অভিভাবকত্ব রসূল (স.)-এর জন্যে বহাল রাখা হয়। এ অভিভাবকত্ব রক্ত সম্পর্কীয় আত্মীয়তার চেয়েও অগ্রগণ্য । এমনকি প্রত্যেক মুসলমানের নিজের চেয়েও অগ্রগণ্য । ‘নবী মোমেনদের জন্যে তাদের নিজেদের চেয়েও উত্তম অভিভাবক’ এই কথাটার মধ্য দিয়ে এই বক্তব্যই ফুটে উঠেছে। এ ছাড়া রসূল (স.)-এর স্ত্রীদেরকেও সকল মুসলমানের মায়ের আসনে বসানো হয়েছে সচেতনভাবে ৷ বলা হয়েছে, ‘তার স্ত্রীরা হচ্ছেন তাদের মা ৷' রসূল (স.)-এর অভিভাবক হচ্ছে সর্বাত্মক ও সার্বজনীন অভিভাকত্ব ৷ মানুষের সমগ্র জীবন, তার সকল দিক ও বিভাগসহ এর আওতাভুক্ত । ফলে মুসলমানদের যাবতীয় ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের চূড়ান্ত ক্ষমতা একমাত্র রসূল (স.)-এর কাছে ন্যস্ত । তিনি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত ওহীর আলোকে যে সিদ্ধান্ত দেবেন। সেটাই তাদেরকে শর্তহীনভাবে মাথা পেতে নিতে হবে, নিজেরা স্বাধীনভাবে কোনো স্বতন্ত্র সিদ্ধান্ত নিতে পারবে না । রসূল (স.) বলেছেন, ‘তোমাদের কেউ ততোক্ষণ মোমেন হতে পারবে না, যতোক্ষণ তার আবেগ-অনুভূতি আমার আনীত বিধানের অনুসারী না হবে ৷' রসূল (স.)-এর অভিভাবকত্বের আওতাধীন মুসলমানদের আবেগ অনুভূতিও ৷ তাই তার ব্যক্তিত্ব তাদের কাছে তাদের নিজেদের চেয়েও প্রিয় । তাদের নিজেদের ব্যক্তিত্ব, অন্য কারো ব্যক্তিত্ব বা অন্য কোনো জিনিস কোনো অবস্থাতেই তাদের কাছে রসূল (স.)-এর ব্যক্তিত্বের চেয়ে অগ্রাধিকার পেতে পারে না। সহীহ বোখারীতে বর্ণীত হয়েছে যে, রসূল (স.) বলেছেন, আল্লাহর | ৩৩ সুরা আন্ন আহযাত্ব (১০৮১) _ পারা ২১ মনযিল ৫ www.pathagar.com
— পৃষ্ঠা ১০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।