নিয়ে গেলো । এর ফল দাড়ালো এই যে, এই নতুন মতাদর্শই হয়ে দাড়ালো সাধারণ মুসলমানদের মধ্যে আত্মীয়তা ও অস্তরংগতা সৃষ্টির একমাত্র উৎস । একই সাথে যাদের ইসলাম গ্রহণের কারণে নিজ নিজ গোত্র ও পরিবারের সাথে তাদের স্বাভাবিক সম্পর্ক ছিন্ হয়ে গিয়েছিলো, তাদের পরস্পরের মধ্যে ইসলামই রচনা করলো একমাত্র আত্মীয়তার বন্ধন । ইসলামী বন্ধন তাদের মধ্যে রক্ত, বংশ, স্বার্থ, বন্ধুত্ব, স্বজাত্য ও ভাষাগত বন্ধনের স্থলাভিষিক্ত হলো । ইসলাম গ্রহণকারী এসব বিচ্ছিন্ন সদস্যকে ইসলাম এক্যবদ্ধ করলো এবং এমন একটা দলে পরিণত করলো, যার সদস্যরা সত্যিকার অর্থে পরস্পরের সহযোগী, পরস্পরের প্রতি ঘনিষ্ঠ, পরস্পরের প্রতি একাত্ম ও পরস্পরের নিরাপত্তার নিশ্চয়তা বিধানকারী। এ কাজটা সে সম্পন্ন করলো কোনো আইন জারী করে নয়, ‘কিংবা কোনো রাষ্ট্রীয় ও প্রশাসনিক আদেশ বলেও নয়, একটা আভ্যন্তরীণ প্রেরণা ও আবেগ উদ্দীপনার জোয়ার সৃষ্টি করার মাধ্যমে ৷ মানুষ স্বাভাবিকভাবে যে ধরনের আবেগ উদ্দীপনার সাথে পরিচিত, এ উদ্দীপনা ছিলো তার চেয়ে অনেক বেশী তীব্র, প্রবল ও অপ্রতিরোধ্য । এই ভিত্তির ওপরই ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হলো । অথচ রাষ্ট্রীয় উদ্যোগে এ কাজ করা ও বিরাজমান সমাজ ব্যবস্থার ওপর শক্তি প্রয়োগে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার মতো ক্ষমতা তখনো তাদের আয়ত্তে আসেনি । মন্ধার মোহাজেররা মদীনার আনসারদের অতীথি হলেন। আনসাররা তার আগে থেকেই মদীনার অধিবাসী ছিলেন। তারা ঈমানও এনেছিলেন তাদের আগমনের আগেই । তারা মোহাজেরদেরকে শুধু তাদের বাড়ী ঘরেই ঠাই দিলেন তা নয়, বরং অন্তরের অস্তস্থলে স্থান দিলেন এবং তাদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি থেকেও তাদেরকে অংশ দিলেন। কে কাকে নিজের ঘরে তুলবে তা নিয়ে এতো প্রতিযোগিতা হলো যে, লটারী ছাড়া কোনো মোহাজের কোনো আনসারের বাড়ীতে উঠতেই পারেননি ৷ কারণ আশ্রয় দিতে আগ্রহী আনসারদের তুলনায় মোহাজেরদের সংখ্যা ছিলো কম। তারা স্বেচ্ছায়, সানন্দে ও স্বতস্কুর্তভাবে এবং স্বভাবগত ঈর্ষা, পরশ্রীকাতরতা, অহংকার ও লোক দেখানোর প্রবণতা থেকে সম্পূর্ণ মুক্ত থেকেই এই মহৎ কাজে অংশগ্রহণ করেন। রসূল (স.) কিছুসংখ্যক মোহাজের ও আনসারের মধ্যে আনুষ্ঠানিকভাবে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করলেন। পৃথিবীর আর কোনো ধর্ম বা মতাদর্শের অনুসারীদের মধ্যে কখনো এ ধরনের |' সর্বাতবক সহযোগিতা ও সমমৰ্মিতা প্রতিষ্ঠিত হয়েছে, এমন নযীর ইতিহাসে নেই । এ ভ্রাতৃত্্ অবিকল রক্ত সম্পর্কীয় ভ্রাতৃত্বের সমপর্যায়ের ছিলো। কেননা বংশীয় সম্পর্কের কারণে উত্তরাধিকার ও রক্তপণসহ যেসব দায়-দায়িত্ব ও অধিকার জন্ম নিয়ে থাকে, তার সবই এর আওতাভুক্ত ছিলো । এ ক্ষেত্রে আবেগের প্রাবল্য সর্বোচ্চ স্তরে উন্নীত হয়। মুসলমানরা এই নতুন সম্পর্ককে গুরুত্বের সাথে গ্রহণ করে। ইসলাম এ ব্যাপারে যা কিছু নীতি ও নির্দেশনা দিয়েছে, তার সবই তারা অক্ষরে অক্ষরে পালন করে। ইসলামী সমাজ ও তার নিরাপত্তা প্রাচীর নির্মাণে এই ভ্রাতৃত্বের বন্ধন শেষপর্যন্ত রাষ্ট্রীয়, আইনগত ও সামাজিক বন্ধনে পর্যবসিত হয় বরং এর শক্তি ছিলো আরো বেশী । যে ব্যতিক্রমধর্মী জটিল পরিস্থিতিতে এই ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করা হয়। সে পরিস্থিতিতে এই নবগঠিত সমাজ ও রাষ্ট্রের নিরাপত্তা ও সংহতি নিশ্চিত করার জন্যে এটা ছিলো অপরিহার্য । যখনই কোনো মুসলিম জনগোষ্ঠী এ ধরনের পরিস্থিতির শিকার হবে, তখনই এ ধরনের চেতনা ও ভাবাবেগের জোয়ার সৃষ্টি করা জরুরী হয়ে পড়বে এবং তাদের স্বাধীন ও স্বনির্ভর স্থায়ী ইসলামী রাষ্ট্র, ইসলামী সমাজ ও ইসলামী আইন-কানুন চালু না হওয়া পর্যন্ত এই জোয়ার অব্যাহত রাখতে হবে। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত উক্ত জনগোষ্ঠীর রক্ষণাবেক্ষণ ও অগ্রগতির জন্যে রাষ্ট্রীয় ও আইনগতভাবে বিশেষ নিরাপত্তা নিশ্চিত করতে হবে । | ৩৩ সূন্না আন্ন আহযাব ৫১০৭১) পান্না ২১ অনখিল ৫ www.pathagar.com
— পৃষ্ঠা ১০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।