যিলালিল কুরআন — যিলালিল কুরআন 16
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

নিরাপত্তা, ও দৃঢ়তার যাবতীয় উপকরণ দ্বারা তার প্রাচীরকে শক্তিশালী ও মযবুত করার ওযর ইসলাম সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে বলেই এ ব্যাপারে এতো কঠোর বক্তব্য দিয়েছে। কেননা এই নিখুঁত ও নির্মল পরিবার দিয়েই সে পবিত্র ও সৎ সমাজ গড়তে সংকল্পবদ্ধ ৷ j মোহাজ্জের ও আনসারদেক্স ভ্রাতৃত্ব বন্ধন এরপর ইসলাম দত্তক গ্রহণের প্রথার ন্যায় আনসার ও মোহাজেরদের ভাই ভাই বানানোর প্রথাও বাতিল করে। এই ভাই ভাই প্রথাটা জাহেলী প্রথা ছিলো না, বরং হিজরতের পর ইসলামই এটা প্রবর্তন করেছিলো । যে সমস্ত মোহাজের তাদের সহায়-সম্পদ ও আপনজনদেরকে মক্কায় রেখে এসেছিলো এবং যে সকল মদীনাবাসী ইসলাম গ্রহণের কারণে নিজ নিজ পরিবারের সাথে এ ব্যবস্থার উদ্দেশ্য । অবশ্য এর পাশাপাশি রসূল (স.)-কে সকল মুসলমানের সাধারণ অভিভাবক হিসাবে বহাল রাখা, তার অভিভাবকত্বকে যাবতীয় বংশীয় সম্পর্কের চেয়ে অগ্রগণ্য নির্ধারণ করা এবং তার স্ত্রীদেরকে সমগ্র মুসলিম জাতির মা বলে ঘোষণা করা হয়েছিলো। আল্লাহ তায়ালা বলেন, ‘নবী (স.) মোমেনদের জন্যে তাদের নিজেদের চেয়ে অধিকতর অভিভাকত্বের অধিকারী । আর তার স্ত্রীরা তাদের মা ৷........ (আয়াত ৬) মোহাজেররা যখন মক্কা থেকে মদীনায় হিজরত করেন, তখন তারা তাদের যাবতীয় সহায়-সম্পদ সেখানে পরিত্যাগ করে চলে যান । একমাত্র প্রাণপ্রিয় দ্বীন ইসলামকে সন্বল করে তারা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যাত্রা করেন। তারা তাদের যাবতীয় আত্মীয়তার বন্ধন, ধন সম্পদ, জীবন-যাপনের উপকরণ, জন্মভূমিতে শৈশব ও বাল্যকালের অসংখ্য স্মৃতি এবং বন্ধু ও প্রিয়জনদের প্রীতি ও ভালবাসাকে বিসর্জন দিয়ে একমাত্র আকীদা ও আদর্শকে সাথে নিয়ে এবং আকীদা ও আদর্শ ছাড়া অন্য সবকিছু ত্যাগ করে প্রাণ নিয়ে পলায়ন করেন। এ ধরনের হিজরতের মাধ্যমে এবং স্বামী-স্ত্রী সন্তানসহ সকল প্রিয়জনকে ত্যাগ করে এভাবে দেশান্তরী হওয়ার মাধ্যমে তারা পৃথিবীতে নিজেদের আকীদা ও আদর্শের পূর্ণাংগ বাস্তবায়ন, তাদের অন্তরে এই আদর্শের সর্বাত্মক আধিপত্য ও সর্বময় কর্তৃত্ব প্রতিষ্ঠা এবং মানব সত্বা ও মানব জীবনের অখন্ড একত্ব প্রতিষ্ঠার এক জ্বলন্ত দৃষ্টান্ত স্থাপন করলেন । তারা প্রমাণ করলেন যে, তাদের অন্তকরণে ইসলাম ছাড়া আর কোনো কিছুর বিন্দুমাত্রও স্থান নেই এবং আল্লাহর এই কথা অকাট্যভাবে সত্য প্রমাণিত হলো যে, ‘আল্লাহ তায়ালা কোনো মানুষের অভ্যন্তরে দুটো অন্তকরণ সৃষ্টি করেননি ।' এককভাবে ইসলাম গ্রহণ করলো এবং অন্যান্য সদস্যরা শেরেকের ওপর বহাল রইলো । ফলে মুসলিম সদস্যদের সাথে অমুসলিম সদস্যদের আত্মীয়তার বন্ধন ছিন্ন হয়ে গেল ৷ সামগ্রিকভাবে পারিবারিক বন্ধনে একটা চিড় ধরলো । আর সামাজিক সম্পর্কের ক্ষেত্রে দেখা দিলো আরো বড়ো রকমের ফাটল । এ সময় ইসলামী সমাজ ছিলো একটা সদ্যজাত সমাজ । আর নবীন ইসলামী রাষ্ট্র যতোটা অনেক বেশী জোরালো প্রভাব ও আধিপত্য বিস্তার করে ফেলেছিলো। এ কারণে এই নতুন মতাদর্শের পক্ষে একটা তীব্র ভাবাবেগের জোয়ার বইতে শুরু করলো । সে জোয়ার অন্য সমস্ত আবেগ অনুভূতি, এতিহ্য ও সমাজরীতি এবং সম্পর্ক ও বন্ধনকে ভাসিয়ে [তত সনা আন্ল আহ্মাৰ টে নান সলিল < www.pathagar.com

— পৃষ্ঠা ১০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।