যিলালিল কুরআন — যিলালিল কুরআন 16
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

এটা হচ্ছে নিছক নৈতিক ও আন্তরিক সম্পর্ক । এ দ্বারা কোনো আইনগত বাধ্যবাধকতা আরোপিত হয় না । যেমন উত্তরাধিকারের বাধ্যবাধকতা রক্তপণ পরিশোধের ব্যাপারে সামষ্টিক দায়-দায়িত্ব গ্রহণ, রক্ত সম্পর্কের ন্যায় বংশীয় বন্ধনের বাধ্যবাধকতা আরোপিত হয় না, যা দত্তক গ্রহণে আরোপিত হতো । এ ব্যবস্থার লক্ষ্য হলো যে, দত্তক প্রথা বিলুপ্তির পর এসব বেওয়ারিশ ও ভাসমান জনগোষ্ঠী যেন সমাজে ছিন্নমূল হয়ে না থাকে । ‘যদি তোমরা তাদের পিতৃ পরিচয় না জানো’ এই উক্তিটা থেকে চিত্তপটে জাহেলী সমাজের একটা উচ্ছংখল ছবি এবং নারী পুরুষের সম্পর্কের অরাজকতার চিত্র ভেসে ওঠে ইসলাম এই অরাজকতা ও অনিয়মতাপ্তরিকতার প্রতিকার করেছে পিতা শাসিত পরিবার প্রতিষ্ঠা এবং পবিত্র ও নির্মল পরিবারভিত্তিক সমাজ গড়ার মাধ্যমে ।0১) সঠিক বংশ পরিচয় ও বংশীয় ধারাবাহিকতা পুন প্রতিষ্ঠার যথাসাধ্য চেষ্টা করার পর যেসব ক্ষেত্রে সঠিক বংশ পরিচয় উদ্ধার করা সম্ভব হয় না, সে সব ক্ষেত্রে মুসলমানদের ওপর কোনো দায়িত্ব বর্তে না। ‘তোমরা যে ক্ষেত্রে ভুল করো। সে ক্ষেত্রে তোমাদেরকে কোনো দোষারোপ করা হবে না। তবে ইচ্ছাকৃত ব্যর্থতার দায় থেকে রেহাই নেই ৷ এই মহানুভবতার কারণ হলো আল্লাহর দয়াশীলতা ও ক্ষমাশীলতা' বর্ণনা করা । তিনি মানুষকে তার সাধ্যের বাইরে কোনো কাজ করতে বাধ্য করেন না, ‘আল্লাহ তায়ালা দয়াশীল ও ক্ষমাশীল ।' (স.) সর্বাত্মক গুরুত্‌ আরোপ করেছেন এবং যারা প্রকৃত বংশীয় পরিচয় গোপন করে, তাদেরকে কুফরির পথ অবলম্বনকারী বলে তিরঙ্কার করেছেন ইমাম ইবনে জারীর বর্ণনা করেন যে, হযরত আবু বকর (রা.) বলেছেন, ‘আল্লাহ তায়ালা বলেছেন, ‘তোমরা তাদেরকে তাদের পিতার পরিচয়ে ডাকো । এটাই আল্লাহর কাছে অধিকতর ইনসাফপূর্ণ । আর যদি তাদের পিতার পরিচয় না জানো, তাহলে তারা তোমাদের ইসলামী ভাই ও বন্ধু' ........... আমিও এমন এক ব্যক্তি, যার পিতা অজ্ঞাত ৷ কাজেই আমি তোমাদের দ্বীনী ভাই ! জানতো যে তার পিতা একটা গাধা ছিলো, তবে সে তাকেই পিতা বলে মেনে নিতো । কারণ হাদীসে আছে, যে ব্যক্তি জেনে-শুনে নিজের পিতা ছাড়া অন্য কাউকে পিতা বলে, সে কুফরি করে।’ পরিবারকে ও পারিবারিক সম্পর্ককে যাবতীয় সন্দেহ সংশয় থেকে রক্ষা করা এবং (১) এ অবৈধ সন্তানের বিষয়টি নিয়ে পশ্চিমা সভ্যতার কোলে লালিত মানুষগুলো যে কি বিপদ-মুসীবতে আছে তা আজকের ইউরোপ আমেরিকার সমাজ ব্যবস্থার দিকে তাকালে সহজেই অনুভব করা যায়। এই বিষয়টি এতো ব্যাপক যে, একটি ক্ষুদ্র টীকা দিয়ে এখান তা শেষ করা যাবে না। ইউরোপের সর্বশেষ জরীপ অনুযায়ী একমাত্র ইংল্যান্ডেই শতকর! ৩৪ ভাগ শিশু এমন আছে, যাদের হাসপাতালের নথিপত্রে ও স্কুলের খাতায় পিতার কোনো | পরিচয় নেই । ইদানীং সে সমাজের চিন্তা নায়করা অবৈধ প্রজন্মের এ বিশাল বাহিনী নিয়ে দারূণ চিন্তা্রস্থ হয়ে পড়েছেন । সোস্যাল সিকিউরিটী, শিক্ষা কর্তৃপক্ষ ও হাসপাতালের বিভাগগুলো এ সমস্যাগুলোর সমাধান করতে গিয়ে দারুণভাবে হিমসিম খেয়ে যাচ্ছে। মনে হয় গোটা সভ্যতার প্রাসাদ আজ ভেংগে খান-খান হয়ে যাবে। প্রতিদিন এব্যাপারে আমাদের সামনে এতো তথ্য আসছে যে, আমি কোনো এক দুটো বইয়ের নাম লিখে বিষয়টিকে সংকুচিত করতে চাই না । উৎসাহী পাঠকরা এই বিষয়ের ওপর প্রয়োজনীয় তথ্য পেতে চাইলে সহজেই তা পেয়ে যাবেন ।-সম্পাদক যিল্লাহ্ণ ১ততম ১৪ www.pathagar.com

— পৃষ্ঠা ১০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।