উত্তরাধিকারের যোগ্যতা সৃষ্টি করে না এবং সন্তান পিতার দেহের অংশ হলে যে স্বাভাবিক আবেগের সম্পর্ক গড়ে ওঠে, তা কোনো কৃত্রিম পিতা ও কৃত্রিম সন্তানের মধ্যে গড়ে ওঠে না। ‘আল্লাহ প্রকৃত সত্য কথা বলেন এবং তিনিই সঠিক পথের সন্ধান দেন ।' অর্থাৎ তিনিই সেই আসল সত্য কথা বলেন, যার সাথে বাতিলের কোনো সংমিশ্রণ নেই । আর শুধু মুখের কথা নয়, বরং রক্ত ও মাংস থেকে সৃষ্ট আসল ও অকৃত্রিম বন্ধনের ওপর যাবতীয় সম্পর্কের ভিত্তি স্থাপন করাও সত্যের অন্তর্ভুক্ত । ‘এবং তিনিই সঠিক পথের সন্ধান দেন!’ অর্থাৎ সরল, সোজা, নির্ভুল ও প্রাকৃতিক নিয়মের সাথে সংগতিপূর্ণ পথের সন্ধান দেন, মানুষের মুখের কথা ও অবাস্তব বক্তব্য দ্বারা যে পথ তৈরী হয়, তার ওপর আল্লাহ তায়ালা যে সত্য ও স্বাভাবিক কথা বলেন এবং যা দ্বারা সঠিক পথের সন্ধান দেন, তা বিজয়ী হয়ে থাকে । ‘তাদেরকে তাদের পিতৃ সহকারে ডাকো । এটাই আল্লাহর কাছে অধিকতর ইনসাফপূর্ণ ৷' বস্তুত সন্তানকে তার পিতৃ পরিচয় ধরে ডাকাই অধিকতর ন্যায়সংগত ও সুবিচার সম্মত । এটা সেই পিতার জন্যেও সুবিচার সম্মত, যার দেহের একটা জীবস্তু অংশ হিসেবেই এই সন্তানের জন্ম হয়েছে। আর সেই সন্তানের জন্যেও সুবিচারপূর্ণ যাকে তার পিতার পরিচয়ে পরিচিত করা হয় এবং উত্তরাধিকারের বিধি ব্যবস্থা প্রনয়ণ করা হয়। সে তার পিতার সাথে সহযোগিতা করে,.তার সুপ্ত উত্তরাধিকারগুলো তার পর্যন্ত সম্প্রসারিত হয় এবং তার পিতা-পিতামহদের যাবতীয় বৈশিষ্ট্য তার মধ্যে প্রতিফলিত হয় এটা সত্যের প্রতিও ইনসাফপূর্ণ । যা সবকিছুকে তার স্বাভাবিক অবস্থানে বহাল রাখে, প্রত্যেকটা সম্পর্ককে তার স্বাভাবিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করে এবং পিতা বা সন্তানের কোনো বৈশিষ্ট্যকে নষ্ট করে না৷ এটা প্রকৃত পিতা ছাড়া আর কাউকে সন্তানের সুফল ভোগ করতে দেয় না এবং তাকে তার বৈশিষ্ট্যগুলোও দেয় না । প্রকৃত পিতাকে ছাড়া আর কাউকে সন্তানের সুফল ও কল্যাণ অর্জনের যোগ্য গণ্য করে না। এই ব্যবস্থা পরিবারকে ভারসাম্যপূর্ণ বানায় এবং বাস্তবভিত্তির ওপর দাড় করায় । সেই সাথে সমাজকেও একটা শক্তিশালী ও বাস্তব ভিত্তির ওপর দাড় করায় । কেননা এই ব্যবস্থায় সত্যের আনুকূল্য ও স্বাভাবিক সত্যের সাথে সংগতি রয়েছে। পরিবারের প্রকৃত ও স্বাভাবিক ভিত্তি যে ব্যবস্থায় অস্বীকার করা হয়, তা ব্যর্থ ও নিক্ষল ব্যবস্থা । সে ব্যবস্থা দুর্বল, তার ভিত্তি কৃত্রিম এবং তা টিকে থাকার অযোগ্য ।(১) যেহেতু জাহেলী যুগে পারিবারিক বন্ধনগুলো নৈরাজ্যের কবলে পড়েছে এবং যৌন অরাজকতাও ব্যাপক হয়ে পড়েছে, আর সে কারণে বংশীয় ধারায় ভেজালের প্রাদুর্ভাব ঘটেছে এবং | অনেক সময় শিশু-কিশোরের পিতৃ পরিচয় জানা যায় না, একারণেই ইসলাম ব্যাপারটাকে সহজ করে দিয়েছে এবং যাদের প্রকৃত পিতৃ পরিচয় পাওয়া যায় তাদেরকে ইসলামী সমাজে ইসলামী ভ্রাতৃত্ব ও ইসলামী বন্ধুত্বের ভিত্তিতে ঠাই করে দিয়েছে। কেননা পারিবারিক ও সামাজিক ব্যবস্থার পুনর্গঠনই তার মূল লক্ষ্য । আল্লাহ তায়ালা বলেন, “যদি তাদের পিতার পরিচয় না জানো, তাহলে তারা তোমাদের দ্বীনী ভাই ও বন্ধু ৷’ (১) কম্যুনিজম সমাজ গঠনে পারিবারিক ভিত্তিকে অস্বীকার করতে চেষ্টা করেছিলো । ফলে নিজেই ব্যর্থতায় পর্যবসিত হয়েছে এবং এখনো হচ্ছে। সকল বজ্র আটুনীকে ব্যর্থ করে দিয়ে রাশিয়ায় স্বাভাবিক পারিবারিক ভিত্তি বেঁচে থাকার চেষ্টা করছে এবং ক্রমান্বয়ে তা সমাজকে নিয়ন্ত্রণের পর্যায়ে ফিরে আসছে। www.pathagar.com
— পৃষ্ঠা ১০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।