যিলালিল কুরআন — যিলালিল কুরআন 16
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

পালক প্রথা রহীতককর্ূণ এতো গেলো যেহারের প্রথা । এরপর রয়েছে পালকপুত্র গ্রহণের প্রথা । এ প্রথার মাধ্যমে ছেলেদের আসল পিতার পরিবর্তে অন্যান্য ব্যক্তি পিতা হিসাবে পরিচিত হতো । পরিবার ও সমাজের স্বাভাবিক বন্ধন শিথিল হওয়ার কারণে এই উপসর্গটা জন্ম নিতে পেরেছিলো। যদিও আরবীয় সমাজের সুপ্রসিদ্ধ বৈশিষ্ট ছিলো এই যে, নারীর সতীত্ব ও অটুট বংশীয় ধারাবাহিকতার জন্যে তারা গৌরব করতো । কিনতু এই গৌরবের পাশাপাশি সেই সমাজের সুপ্রসিদ্ধ বংশীয় ধারার বাইরের কিছু পরিবারে এর ঠিক বিপরীত কিছু গ্রানিময় বৈশিষ্টও দেখা যেতো । সমাজের কিছু ছেলেমেয়ে এরূপ দেখা যেতো, যাদের পিতা কে তা কেউ জানতো না। এ ধরনের ছেলেমেয়েদের মধ্য থেকে কোনো একজন কারো চোখে ভালো লেগে গেলে সে তাকে নিজের সন্তান বানিয়ে নিতো এবং তাকে নিজের বংশধরের মধ্যেই গণ্য করতো । তারপর তার সাথে তার উত্তরাধিকারের সম্পর্কও গড়ে উঠতো অবিকল বংশোদ্ভূত সন্তানদের মতোই । সেই সমাজে কিছু অনাথ ছেলেমেয়ে এমনও ছিলো, যাদের পিতৃ পরিচয় সবার জানা ছিলো । কিন্তু সেইসব ছেলেমেয়ের মধ্য থেকে কোনোটা কারো চোখে ভালো লাগলে সে তাকে নিজের বাড়ীতে নিয়ে যেতো, নিজের সন্তানে পরিণত করতো এবং নিজের বংশধরের অন্তর্ভুক্ত করে নিতো । এরপর থেকে যে ব্যক্তি তাকে নিজের সন্তান বানিয়েছে, তারই নামে সে সমাজে পরিচিত হতো এবং তার পরিবারের অন্তর্ভুক্ত হতো । এ ধরনের ঘটনা সাধারণত যুদ্ধবন্দী হিসাবে গৃহীত ছেলেমেয়েদের ক্ষেত্রে ঘটতো । এ ধরনের শিশু কিশোরদের মধ্য থেকে যাকে কেউ নিজের বংশধরে পরিণত করতে চাইতো, সে তাকে নিজের সন্তান বানিয়ে নিতো, তার নামের সাথে নিজের নাম যুক্ত করতো এবং সন্তানসুলভ সমুদয় অধিকার ও দায়দায়িত্ব তার সাথে যুক্ত হতো । যায়েদ বিন হারেসা কালবীও ছিলেন এ ধরনের একজন । একটা আরব’ গোত্র বনী কালবের বংশধর এই যায়দ জাহেলী যুগের একটা দুঃখজনক ঘটনায় বন্দী হয়ে শিশুকালেই মক্কায় আসেন । হাকীম বিন হিযাম তার ফুফু হযরত খাদীজা (রা.)-এর জন্যে তাকে কিনে আনেন পরে রসূল (স.)-এর সাথে বিয়ে হওয়ার পর খাদীজা (রা.) এই ক্রীতদাসটা রসূল (স.)-কে উপহারস্বরূপ দেন। এরপর যখন যায়েদের পিতা মাতা তাকে ফেরত চায়, তখন রসূল (স.)- যায়েদকে তার পিতামাতার সাথে চলে যাওয়া অথবা তার কাছে থেকে যাওয়া-এই দুটোর যে কোনো একটা বেছে নেয়ার স্বাধীনতা দেন। যায়েদ রসূল (স.)-এর কাছে থাকার ইচ্ছা ব্যক্ত করেন ৷ রসূল (স.) তাকে প্রথমে দাসত্ব থেকে মুক্তি দেন, অতপর নিজের ছেলে হিসাবে গ্রহণ করেন। সেই থেকে তাকে ‘যায়েদ বিন মোহাম্মাদ’ বলে পরিচয় দেয়া হতো । মুক্তি পাওয়া দাসদের মধ্যে তিনিই প্রথম ইসলাম গ্রহণ করেছিলেন। পরবর্তীকালে ইসলাম যখন পারিবারিক বন্ধনগুলোকে তার স্বাভাবিক ভিত্তির ওপর পুনঃপ্রতিষ্ঠিত করা, পারিবারিক সম্পর্ককে দৃঢ়তর করা এবং তাকে স্বচ্ছ, সুস্পষ্ট ও নির্ভেজাল করতে আরম্ভ করলো, তখন এই দত্তক গ্রহণের প্রথাকে বাতিল করলো এবং বংশীয় সম্পর্ককে তার প্রকৃত ভিত্তির ওপর দাড় করালো । পিতা ও সন্তানের জন্যে রক্ত সম্পর্ক ও আসল পিতা বা সন্তান হিসাবে পরিচিত হওয়ার বাধ্যবাধকতা পুনর্বহাল করলো । ইসলাম ঘোষণা করলো, ‘তোমাদের পালিত সন্তানদেরকে আল্লাহ প্রকৃত সন্তান বানাননি ৷ ওটা তোমাদের মুখের কথা মাত্র ৷’ বস্তুত মুখের কথা বাস্তবতাকে বদলে দেয় না, রক্ত সম্পর্ক ছাড়া অন্য কোনো সম্পর্ককে প্রকৃত সম্পর্কে পরিণত করে না, বীর্য থেকে সৃষ্ট বংশীয় সম্পর্ক বন্ধন ছাড়া অন্য কোনো সম্পর্ক বন্ধন www.pathagar.com

— পৃষ্ঠা ১০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।