ইসলাম যখন পারিবারিক অংগনে সংস্কারের কাজে হাত দিলো, তখন পরিবারকে সে সমাজের প্রাথমিক একক বলে গণ্য করলো । তাকে নতুন প্রজন্মের সূতিকাগার হিসাবে যথোপযুক্ত গুরুত্ব দিলো নারীর ওপর থেকে এই যুলুমের খড়গ দূরে নিক্ষেপ করলো এবং পারিবারিক ও সামাজিক বন্ধনগুলোকে একে একে ন্যায়বিচার ও মহানুভবতার বন্ধনে পরিণত করতে লাগলো। এই সংস্কারকে সে আইনে পরিণত করলো এই বলে যে, ‘আল্লাহ তায়ালা তোমাদের সেইসব স্ত্রীকে মা বানাননি, যাদেরকে তোমরা মায়ের মতো বলেছো ।' কেননা মুখের একটা কথা প্রকৃত সত্যকে ও বাস্তবতাকে বদলে দিতে পারে না। মা মাই থাকবে এবং স্ত্রী স্ত্রীই থাকবে। একটা কথার কারণেই সম্পর্কের প্রকৃতি পাল্টে যেতে পারে না। এ জন্যেই ইসলামী আইনে যেহার (স্ত্রীকে মায়ের মতো বলা) দ্বারা স্ত্রী হুবহু মায়ের মতো চিরতরে নিষিদ্ধ হয়ে যায় না- যেমনটি জাহেলী যুগে হতো এ কথাও বর্ণিত আছে যে, যেহার প্রথাকে আইনগতভাবে বিলুপ্ত করা হয় সূরা আল মোজাদালা নাযিল করার মাধ্যমে । হযরত আওস বিন সামেত তার স্ত্রী খাওলা বিনতে ছা'লাবার সাথে যেহার করলে খাওলা রসূল (স.)-এর কাছে এসে এভাবে অভিযোগ করেন, ‘ইয়া রসূলাল্লাহ! আমার স্বামী আমার সমস্ত সম্পত্তি গ্রাস করেছে, আমার যৌবনকে ধ্বংস করেছে এবং আমি আমার উদরকে তার জন্যে উৎসর্গ করেছি । অবশেষে যখন আমি বুড়ি হয়েছি এবং আমার সন্তান আমার কাছ থেকে বিচ্ছিন্ন হয়েছে, তখন সে আমার সাথে যেহার করেছে। রসূল (স.) বললেন, ‘আমার তো মনে হচ্ছে তুমি ওর জন্যে নিষিদ্ধ হয়ে গেছো ।' খাওলা এরপরও তার অভিযোগ বারবার তুলে ধরতে লাগলো । তখন আল্লাহ তায়ালা নাযিল করলেন, ‘আল্লাহ তায়ালা সেই মহিলার বক্তব্য শুনেছেন যে তোমার যাথে বিতর্কে লিপ্ত ছিলো নিজের স্বামী সম্পর্কে ........ ’ (সূরা আল মোজাদালা, আয়াত ১-৪) এভাবে যেহার দ্বারা সাময়িকভাবে স্ত্রী সহবাস নিষিদ্ধ হয়ে যায়, স্থায়ীভাবে নিষিদ্ধ হয় না কিংবা তালাকও হয় না। এর প্রতিকার বা কাফফারা হিসাবে একটা দাস বা দাসী মুক্ত করে দিতে হয়। অথবা দু*মাস একনাগাড়ে রোযা রাখতে হয় অথবা ৬০ জন দর্দ্রিকে খাওয়াতে হয়। এতেই স্ত্রী তার জন্যে পুনরায় হালাল হয়ে যায়। সাবেক দাম্পত্য জীবন পুনর্বহাল হয়। বাস্তবতা ও আসল সত্যের ওপর স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয় শরীয়তের বিধান । আল্লাহ তায়ালা বলেন, ‘তোমাদের যে স্ত্রীদেরকে তোমরা নিজেদের মায়ের সদৃশ্য বলেছো, তাদেরকে আল্লাহ তায়ালা | তোমাদের মা বানাননি ৷' এভাবে সেই জাহেলী প্রথার কারণে পরিবার ভেংগে খানখান হওয়া থেকে রক্ষা পায়। সেই প্রথাটা ছিলো জাহেলী সমাজে পুরুষের স্বেচ্ছাচারিতার অধীন সর্বব্যাপী নারী নির্যাতন, পারিবারিক জটিলতা অরাজকতা ও বিপর্যয় সৃষ্টির হাতিয়ার ।(১) (১) ইসলাম মানুষকে দায়িত্ব জ্ঞান উক্তি ও মন্তব্য করা থেকে দূরে রাখতে চায় বলেই ‘যেহারের’ জন্যে কিছু শাস্তির বিধান জারী করেছে। নিজ স্ত্রীকে নিজ মায়ের সাথে তুলনা করলে যদিও সে তার জন্মদায়িনী মা হয়ে যায় না, কিন্তু মায়ের জন্য রক্ষিত বিশেষ মর্যাদা দারুণভাবে লংখঘিত হয়। এ জন্যে যদি কোনোরকম শাস্তির বিধান না রাখা হয় তাহলে সে কখনো দায়িত্ব জ্ঞান সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে না ।-সম্পাদক www.pathagar.com
— পৃষ্ঠা ১০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।