কক্ুক, যে কোনো সংকল্পই গ্রহণ করুক এবং যে কোনো চিন্তাধারাই অবলম্বন করুক-তার অন্তঃকরণে যে আকীদা ও আদর্শ যথার্থই বদ্ধমূল হয়ে রয়েছে, সে আদর্শের নিয়ন্ত্রণ ও প্রভাব থেকে একেবারেই মুক্ত হয়ে সে সেই কথা বলতে, সেই কাজ করতে, সেই চিন্তা বা সংকল্প গ্রহণ করতে পারে না। কেননা আল্লাহ তায়ালা তার জন্যে একটামাত্র অন্তকরণই সৃষ্টি করেছেন, যা একটা মাত্র বিধানের কাছেই নতি স্বীকার করতে সক্ষম ৷ একটামাত্র চিন্তাধারাই গ্রহণ করতে সক্ষম এবং একটামাত্র মানদন্ডেই সবকিছু পরিমাপ ও মূল্যায়ন করতে সক্ষম । কোনো আদর্শবাদী মুসলিম ব্যক্তি এ কথা বলতে পারে না যে, এই কাজটা আমি ব্যক্তিগতভাবে করলাম । আর এই কাজটা করলাম মুসলিম হিসাবে-যেমন বিভিন্ন রাজনৈতিক ব্যবসায়ী, সমাজ বিজ্ঞানী, বিজ্ঞানী ইত্যাদি ব্যক্তিবর্গ এ ধরনের কথাবার্তা আজকাল প্রায়ই বলে থাকেন। প্রত্যেক মানুষের একটা মাত্রই সত্ত্বা ও ব্যক্তিত্ব থাকে, একটা মাত্রই মন ও বিবেক থাকে, একটাই আকীদা ও আদর্শ থাকে, জীবন সম্পর্কে একটামাত্রই ধারণা ও বিশ্বাস থাকে এবং জীবনের যাবতীয় কর্মকান্ড ও মূল্যবোধের জন্যে একটাই মানদন্ড থাকে । আর তার আকীদা বিশ্বাস থেকে উদ্ভূত চিন্তাধারাই সকল অবস্থায় তার সমস্ত কার্যকলাপের ভেতর দিয়ে প্রকাশ পায় । এই একটা মাত্র অন্তঃকরণ নিয়েই সে তার ব্যক্তিগত পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক জীবন অতিবাহিত করে। ওটা নিয়েই সে প্রকাশ্য ও গোপন জীবনযাপন করে, চাকুরী অথবা মনীবগিরি করে, শাসক অথবা শাসিতের জীবন উপভোগ করে । সুখে অথবা দুঃখে জীবন কাটায় । এ সবের কোনো অবস্থাই তার মানদন্ড বদলায় না। মূল্যবোধ বদলায় না, চিন্তাধারায় হেরফের হয় না। কেননা ‘আল্লাহ তায়ালা কোনো মানুষের অভ্যন্তরে দুটো অনস্তঃকরণ সৃষ্টি করেননি ৷’ সুতরাং মানুষের সামনে একটা মাত্রই পথই খোলা । তা হলো এক আল্লাহর কাছে আত্মসমর্পণ । একটামাত্র হৃদয়ের অধিকারী মানুষ দু’জন মাবুদের আনুগত্য করতে পারে না, দু'জন মনীবের সেবা করতে পারে না । দুটো পথে চলতে পারে না । দুটো জীবন বিধান মেনে চলতে পারে না। তা করতে গেলে তার স্বকীয়তা হয়ে যাবে লন্ডভন্ড এবং তার ব্যক্তিত্ব হয়ে যাবে খন্ডবিখন্ড । যেছারেকর কাফফারা ও নাকী নির্যাতন নীতি ও আদর্শের প্রশ্নে এই দ্বর্থহীন ও আপোসহীন সিদ্ধান্ত ঘোষণা করার পর কোরআন যেহার ও পালকপুত্র গ্রহণের প্রথা বাতিল করার উদ্যোগ গ্রহণ করেছে, যাতে করে সমাজ ব্যবস্থাকে স্বচ্ছ সাবলীল, সুস্থ, স্বাভাবিক ও নির্মল পারিবারিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করা যায় । তোমাদের যেসব স্ত্রীকে তোমাদের নিজেদের মায়ের সাথে তুলনা করো(দৈহিক সাদৃশ্য দেখাও) সেসব স্ত্রীকে আল্লাহ তায়ালা তোমাদের মা বানাননি এবং তোমাদের পালিত পুত্রকে তোমাদের পুত্র বানাননি ৷ ............ (আয়াত ৪-৫) জাহেলী যুগে এরূপ কুপ্রথা প্রচলিত ছিলো যে, স্বামী তার স্ত্রীকে বলতো, তুমি আমার কাছে আমার মায়ের মতো ৷ অর্থাৎ আমার মা যেমন আমার জন্যে নিষিদ্ধ, তুমিও তেমনি নিষিদ্ধ ও হারাম । ঠিক সেই মুহূর্ত থেকেই সেই স্ত্রীর সাথে সহবাস করা তার জন্যে অবৈধ গণ্য হতো । তারপর সেই মহিলা ঝুলন্ত অবস্থায় থাকতো । সে তালাকপ্রাপ্তা বলেও বিবেচিত হতো না যে, অন্য কোনো পুরুষকে বিয়ে করবে ৷ বর্তমান স্বামীর স্ত্রী বলেও গণ্য হতো না যে, সে তার জন্যে বৈধ হয়ে যাবে এটা ছিলো এক ধরনের নিষ্ঠুর নিপীড়ণ । জাহেলী যুগে নারীর প্রতি যে রকমারী যুলুম নির্যাতন ও অসদাচরণ করা হতো, এটা ছিলো তারই অংশ বিশেষ । www.pathagar.com
— পৃষ্ঠা ১০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।